সুসংবাদ! 10 লক্ষ গ্রুপ বি ও সি পদে নিয়োগের ঘোষণা কেন্দ্রের। Central Govt Group B,C Reqruitment ।

কয়েকশ কিংবা কয়েক হাজার নয়, সবকিছু ঠিকঠাক থাকলে মধ্যেই গোটা দেশের দশ লক্ষ বেকার যুবক-  যুবতীকে চাকরি(JOB) দেবে কেন্দ্র সরকার। সম্প্রতি দেশের একাধিক মন্ত্রকের অধীনে বিভিন্ন গুরুত্ব পূর্ণ দফতরে প্রায় দশ লক্ষ শূন্য পদ তৈরি হয়েছে ইতিমধ্যেই। তৈরি হওয়া ওই শূন্যপদ গুলি পুরনের লক্ষ্য মাত্রা নেওয়া হয়েছে । সরকারি সিদ্ধান্ত অনুযায়ী কোনও দফতরে নিয়োগের(RECRUITMENT) ক্ষেত্রে নতুন করে কোনও শূন্য পদ তৈরির সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হয়েছে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক মারফৎ খবর এমনটাই। 



নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রীয় সরকারের গুরুত্ব পূর্ণ মন্ত্রকের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ইতিমধ্যেই দশ লক্ষ শূন্যপদ পূরণের যাবতীয় ব্লু'প্রিন্ট(BLUE PRINT) তৈরি হয়ে গিয়েছে । অতি দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। আগামী বছরের শেষের দিকে যাবতীয় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছেন ওই আধিকারিক।আরও জানা গিয়েছে, আগামী দেড় বছর অর্থাৎ ২০২৩ সালের ডিসেম্বরের। 


সব কিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েক মাসের মধ্যেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সংশ্লিষ্ট দফতর মারফৎ। তবে ব্যাপক সংখ্যার এই নিয়োগের ক্ষেত্রে মূলত গ্রুপ- সি এবং গ্রুপ- বি কর্মী নিয়োগের ওপরই বেশি জোড় দেওয়া হয়েছে। কারণ এই মুহূর্তে কেন্দ্র সরকারের একাধিক দফতরে গ্রুপ- সি পদের ক্ষেত্রে শূন্য পদের সংখ্যা ইতিমধ্যেই ৮ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। গ্রুপ -বি এর ক্ষেত্রে এই সংক্যা ১ লক্ষ পার করেছে। 


ফলে চাহিদা অনুযায়ী কর্মী সংখ্যা কম থাকায় দফতর গুলিতে কর্মরত কর্মীদের ওপর কাজের  চাপ যেমন বাড়ছে তেমনি উপযুক্ত কর্মীর অভাবে কাজের গতিও কমেছে দ্রুত হারে। তাই দফতর গুলি সঠিকভাবে পরিচালনার জন্য অতি দ্রুত কর্মী নিয়োগের চাহিদা তৈরি হয়েছে।


ওই আধিকারিক আরও জানিয়েছেন, ইতিমধ্যেই পড়ে থাকা শূন্য পদে নিয়োগের ক্ষেত্রে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। ওই টাস্ক ফোর্সের রিপোর্ট অনুযায়ী সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানা গিয়েছে।


এ বিষয়ে ইতিমধ্যেই সংসদের চলতি বাদল অধিবেশনে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরে তৈরি হওয়া শূন্যপদে কর্মী নিয়োগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি তার ভাষণে জানিয়েছেন, ইতিমধ্যেই তার মন্ত্রকের অধীনে থাকা গুরুত্বপূর্ণ দফতর সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেই ৮০ হাজারের বেশি শূন্যপদ তৈরি হয়েছে। তিনি আরও জানিয়েছেন, ইতিমধ্যেই ১০,০৫,৭৭৯ গুলি শূন্য পদে নিয়োগের অনুমোদন করা হয়েছে।  

আরও চাকরির খবর : মাধ্যমিক পাশে স্বাস্থ্য কর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। 

বিভিন্ন মন্ত্রকের মন্ত্রী তথা সাংসদের কথা যদি সত্যি হয়, তাহলে তা বেকার চাকরি প্রার্থীদের কাছে যে নেহাৎ খুশির খবর তা বলাই বাহুল্য। কারণ গত দুবছর যাবত কেন্দ্রীয় সরকারের একাধিক দফতরে নিয়োগ প্রক্রিয়া প্রায় থমকে ছিল। চলতি বছরের শুরুতে উদ্ভুত পরিস্থিতি বেশ কিছুটা নিয়ন্ত্রনে আসায় ফের অল্পবিস্তর নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে কেন্দ্র সরকারের একাধিক গুরুত্বপূর্ণ দফতরে। কিন্তু এক সঙ্গে একবারে এতো সংখ্যায় বিশেষ করে ১০ লক্ষ কর্মী নিয়োগে স্বভাবতই কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরি করার সুযোগ পাবেন চাকরি প্রার্থীরা। তাই যতটা সম্ভব নজর রাখুন কেন্দ্র সরকারের একধিক মন্ত্রকের অধীনে থাকা বিভিন্ন দফতরের নিয়োগের বিজ্ঞপ্তিতে। 


পাশাপাশি কেন্দ্র- রাজ্য দুই সরকারেরই চাকরির নিয়োগ সম্পর্কিত খবর পেতে সর্বদা- সর্বক্ষণ চোখ রাখুন bongodhara.com -এ    

More Job News : Click Here


Telegram Channel Link : Click Here

TAG- JOB NEWS# CENTRAL GOVT JOB# RECRUITMENT