মাধ্যমিক পাশে Interview-র মাধ্যমে গ্রুপ-ডি হেল্থ ওয়ার্কার নিয়োগ। WB Municipality Health Workers Reqruitment ।

 পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য ফের নয়া সুসংবাদ। রাজ্যের মিউনিসিপালিটি অফিসে গ্রুপ ডি লেভেলের স্বাস্থ্য কর্মী ( Health Worker) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুধু মাধ্যমিক পাশ যোগ্যতায় চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। যোগ্যতা সম্পর্কে আরও বিস্তারিত নিচে উল্লেখ করা হবে। স্বাস্থ্য দফতরের অধীনে এই সমস্ত শূন্যপদ পূরণ করা হবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি Interview-র মাধ্যমে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের সংশ্লিষ্ট মিউনিসিপালিটির স্থায়ী বাসিন্দা হতে হবে। নিয়োগ প্রক্রিয়া , আবেদন পদ্ধতি ও শূন্যপদ সম্পর্কে বিস্তারিত নিচে আলোচনা করা হবে। WB Municipality Health Workers Reqruitment ।

মাধ্যমিক পাশে Interview-র মাধ্যমে গ্রুপ-ডি হেল্থ ওয়ার্কার নিয়োগ। WB Municipality Health Workers Reqruitment ।


শূন্যপদের নাম : মিউনিসিপালিটি অফিসে হেল্থ ওয়ার্কার ( Health Workers) পদে নিয়োগ করা হবে। 


শিক্ষাগত যোগ্যতা : আগ্রহী ও সংশ্লিষ্ট মিউনিসিপালিটিতে বসবাসকারী প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে নূন্যতম মাধ্যমিক পাশ বা তার সমতুল্য যোগ্যতা থাকতে হবে। এছাড়াও উচ্চ যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবে। 



কীভাবে আবেদন করবেন :

যারা সংশ্লিষ্ট হেল্থ ওয়ার্কার পদে আবেদন করতে ইচ্ছুক বা আগ্রহী সঙ্গে যোগ্য তারা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। অফলাইন আবেদন ফর্ম ডাউনলোড করার লিঙ্ক নিচে দেওয়া হবে অর্থাৎ অফিসিয়াল নোটিশের সঙ্গে পেয়ে যাবেন। এছাড়াও আবেদন ফর্মের সঙ্গে প্রার্থীর যাবতীয় নথিপত্রের জেরক্স কপি জমা করতে হবে। এছাড়াও যারা নোটিশ নং SDM/0884/XXIV date 23/09/2021 অনুযায়ী আবেদন করেছেন তাদের পূনরায় আবেদন করতে হবে না। 


কী কী নথিপত্রের জেরক্স কপি জমা করতে হবে :

1. মাধ্যমিক এডমিট কার্ড বা বয়সের প্রমাণপত্র 

2. শিক্ষাগত যোগ্যতার মার্কশিট বা সার্টিফিকেট ( বিশেষত মাধ্যমিক মার্কশিট)

3. বাসিন্দা প্রমান বা আধার কার্ড বা ভোটার কার্ড

4. পাসপোর্ট সাইজের রিসেন্ট রঙিন ছবি 

5. কাস্ট সার্টিফিকেট ( যদি থাকে(

6. এছাড়াও অন্যান্য পদ সম্পর্কীয় জরুরি ডকুমেন্টস 


বয়সসীমা : প্রার্থীর সাধারণত বয়স হতে হবে নূন্যতম 30 বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে 40 বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিত জাতির মধ্যে হলে 22 বছর বয়সে আবেদন করতে পারবে। 


নিয়োগ প্রক্রিয়া : কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না। বিজ্ঞপ্তি অনুযায়ী যোগ্য প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। 


এছাড়াও আরও কিছু জরুরি যোগ্যতা থাকতে হবে :

1.প্রার্থীদের কেনল সেই মিউনিসিপালিটি অফিসে বসবাসকারী প্রার্থীরাই আবেদন করতে পারবে। 

2. প্রার্থীদের অবশ্যই মহিলা সঙ্গে বিবাহিত / বিধবা / বিবাহ বিচ্ছেদ হতে হবে। 


নিয়োগের ধরন : বিজ্ঞপ্তি অনুযায়ী আপাতত 1 বছরের জন্য চুক্তি ভিত্তিক হিসেবে নিয়োগ করা হবে। পরবর্তীতে কাজের মান দেখে সেই সময়সীমা বাড়াতে পারে সংশ্লিষ্ট দফতর। 


মোট শূন্যপদ : 13 টি শূন্যপদে নিয়োগ করা হবে। সবকটি শূন্যপদ রয়েছে অসংরক্ষিত ( Unreserved) 


নিয়োগের স্থান : দঃ দম দম মিউনিসিপালিটিতে নিয়োগ করা হবে। 

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ও আবেদন পত্র ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করুন। 

Official Notice : Download Here

More Job News : Click Here


Telegram Channel Link : Click Here