SDO অফিসে আশা প্রকল্পে গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি। WB Health Recruitment ।

 কন্যাশ্রী, রুপোশ্রী, থেকে স্বাস্থ্য সাথী, চালু হওয়া ৭০ টি প্রকল্প নেহাত কম নয়। রাজ্যের মানুষের সার্বিক উন্নতির স্বার্থে ইতিমধ্যেই একাধিক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি রয়েছে জাতীয় স্তরে একাধিক প্রকল্প। জাতীয় স্তরে চালু হওয়া এই প্রকল্পগুলির মধ্যে স্বাস্থ্য পরিসেবার ক্ষেত্রে অনন্য ভুমিকা রয়েছে আশা কর্মী অর্থাৎ অ্যাক্রিডেটেড (ASHA)সোশ্যাল হেলথ আক্টিভিস্টদের। তবে কেন্দ্রীয় সরকার মারফৎ চালু হলেও রাজ্য স্তরে এই প্রকল্প গুলি দেখভালের দায়িত্বে রয়েছে রাজ্য স্বাস্থ্য ও(heath & family welfare) পরিবার কল্যান দফতর। এই প্রকল্পের সুবিধাগুলি সঠিক ভাবে মানুষের কাছে পৌঁছে দিতে প্রয়োজন প্রচুর সংখ্যার কর্মীর। তাই প্রতিমাস কিংবা মাঝে মধ্যেই এই প্রকল্পের আওতায় কর্মী(recruitment)নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। 



এবার আশা (asha) প্রকল্পের অধীনে রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যান দফতর মারফৎ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। স্বভাবতই কর্মী নিয়োগের এই বিজ্ঞপ্তি রাজ্যের বেকার কর্ম প্রার্থীদের কাছে খুশির খবর। কিন্তু এই নিয়োগটি অবশ্যই জেলা ভিত্তিক। অর্থাৎ আবেদনকারী প্রার্থীকে সংশ্লিষ্ট জেলার বাসিন্দা যেমন হতে হবে পাশাপাশি উপযুক্ত যোগ্যতা থাকতে হবে।  তবে এই নিয়োগটি(RECRUITMENT)চুক্তি ভিত্তিক হলেও বেতন আকর্ষণীয়। এই মর্মে গত কয়েকদিন আগে সংশ্লিষ্ট জেলা মারফৎ  স্বাস্থ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য স্বাস্থ্য ও (HEALTH & FAMILY WELFARE) পরিবার কল্যাণ দফতর। এবার আসুন এক নজরে দেখে নেওয়া যাক শুন্য পদের সংখ্যা সহ আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য। প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ-  402/SDO/CON   Dated- 03/08/2022 


কীভাবে আবেদন করবেন :

রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর সুত্রে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, 

১. আবেদনকারী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে। অফলাইনে আবেদনপত্র পূরণ করে নির্দিষ্ট দিনের মধ্যে সংশ্লিষ্ট জেলার আধিকারিকের দফতরে পাঠাতে হবে। আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে প্রার্থীর নিজের নাম, জন্ম তারিখ উল্লেখ করে প্রার্থীর বর্তমান বয়স , বর্তমান ও স্থায়ী বাসস্থানের ঠিকানা , শিক্ষাগত যোগ্যতা , প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা উল্লেখ করতে হবে, আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে প্রার্থীর বর্তমান সময়ের একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবিনির্দিষ্ট স্থানে সেঁটে দিতে হবে। 



আবেদন ফর্ম পূরণ সহ সংশ্লিষ্ট পদের ইন্টারভিউয়ের সময়  আবেদনকারী প্রার্থীকে যে ডকুমেন্টস বা নথি সঙ্গে রাখতে হবে সেগুলি হল:

১. ভোটার ও আঁধার কার্ড -এর তথ্য

২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র 

৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র

৪. শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র ইত্যাদি  

৫. প্রার্থীর জাতিগত সংশাপত্রের প্রমান 

৬. প্রার্থীর বর্তমান সময়ের রঙিন পাসপোর্ট ছবি, ইত্যাদি


নিয়োগ পদ্ধতি:

নিয়োগের ক্ষেত্রে প্রথমে দেখা হবে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা। তারপরেই রয়েছে লিখিত পরীক্ষা। এরপরেই রয়েছে ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্টের পরীক্ষা। প্রাপ্ত নম্বর এবং প্রাসঙ্গিক কাজে অভিজ্ঞতার ভিত্তিতে চূড়ান্ত নিয়োগ পত্র তুলে দেওয়া হবে। 


পদের নাম- ব্লক প্রোগ্রাম কো:- অরডিনেটর' (BLOCK PROGRAMME CO- ORDINATOR) 

শুন্য পদ:- ১ টি 


বয়সসীমা:-

এ ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে । তবে সংরক্ষিত আসনের ক্ষেত্রে প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে। 

 

শিক্ষাগত যোগ্যতা:-

প্রার্থীর M.SC সহ উল্লেখিত  ডিগ্রি থাকতে হবে যেমন - social science/ sociology/ social Anthropology/ MBA/Rural Dvelopment/ Mass Communication.  এ ছাড়াও কম্পিউটারে অভিজ্ঞতার পাশাপাশি জনস্বাস্থ্য বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং আশা প্রকল্পের অধীনে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 


আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে সংশ্লিষ্ট দফতরের ওয়েব সাইটে ভিজিট করুন। www. kalimpong.gov.in  


কাজের ধরণ:-

জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় আশা প্রকল্পের অধীনে এবং পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যান দফতরের নিয়ম মাফিক সংশ্লিষ্ট জেলার বিভিন্ন ব্লকে কাজ করতে হবে। 


নিয়োগের স্থান:-

উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের মধ্যে সফল এবং যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের কালিম্পং জেলায়। 


আবেদনের শেষ তারিখ ২৩ শে আগস্ট ২০২২ মধ্যরাত পর্যন্ত অর্থাৎ 23-08-2022 

Official Notice : Download 

পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের সরকারি চাকরি কিংবা সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের খবর পেতে সর্বদা - সর্বত্র চোখ রাখুন bongodhara.com - এ 

More Job News : Click Here


Telegram Channel Link : Click Here

TAG-HEALTH JOB# JOB NEWS#RECRUITMENT#ASHA# KALIMPONG