পশ্চিমবঙ্গে বন্ধন ব্যাঙ্কে জেলায় জেলায় নিয়োগ। শুধু ইন্টারভিউ দিয়ে। WB Bandhan Bank Recruitment ।

 আপনি কী চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য একটি বিরাট সুযোগ। পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বন্ধন ব্যাঙ্কে কর্মী নিয়োগ করতে চলেছে। তার জেরে ইতিমধ্যে National Career Service পোর্টালে বিজ্ঞপ্তিও জারি করেছে সংশ্লিষ্ট নিয়োগকারী সংস্থা। জানানো হয়েছে, কোনো লিখিত পরীক্ষা ছাড়াই বন্ধন ব্যাঙ্কে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। তবে ব্যাঙ্ক কর্তৃক সরাসরি নিয়োগ না করে SRC INFRA DEVELOPERS PRIVATE LIMITED কোম্পানির HR দ্বারা নিয়োগ করা হবে এমনটায় NCS পোর্টালে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 



পদের নাম : Back Office Executive in Bandhan Bank 

যে সেক্টরে নিয়োগ করা হবে : Finance and Insurance 


চাকরির ধরন : সম্পূর্ণ স্থায়ী পদে নিয়োগ করা হবে। 

নিয়োগ প্রক্রিয়া : কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি Face to Face ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। জেলা ভিত্তিক হিসাবে সিলেকশন করা হবে। 


শিক্ষাগত যোগ্যতা : যারা এই ইন্টারভিউ এ অংশগ্রহণ করতে চায় তাদের শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য যোগ্যতা পাশ করতে হবে। এছাড়াও যদি গ্রেজুয়েট /পোস্ট গ্রেজুয়েট পাশ করে তাহলে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি ভালো কথোপকথন বা কম্পিউটার জ্ঞান থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তবে শুধু উচ্চ মাধ্যমিক পাশ হলেই ইন্টারভিউ এ অংশগ্রহণ করতে পারবে। 



প্রার্থীর বয়সসীমা : যারা আবেদন করতে ইচ্ছুক তাদের নূন্যতম বয়স হতে হবে 18 বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে 29 বছরের মধ্যে। 


মাসিক বেতন : 15,000-25,000 /- এছাড়াও আরও অন্যান্য সুবিধা পাবে। 


কাজের স্থান : আমতা ১,ডোমজুর, বাগনান -২ ও হাওড়া প্রভৃতি। 


National Career Service এ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী বিজ্ঞপ্তি জারি করেছে 01/08/2022 তারিখে এবং এই বিজ্ঞপ্তির শেষ তারিখ 31/08/2022। 


এছাড়াও যারা চাকরি প্রার্থী তারা National Career Service পোর্টালে গিয়ে নিজের নাম নথিভুক্ত করে রাখতে পারেন। নাম নথিভুক্ত করে রাখলে ভবিষ্যতে আপনার যোগ্যতা অনুযায়ী চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়লে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে। 


NCS পোর্টালে নাম নথিভুক্ত করতে কী করবেন? 

1.প্রথমে National Career Service এর অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে যদি আগে থেকে রেজিষ্ট্রেশন করা থাকে তাহলে সরাসরি লগইন করতে হবে। 

2. রেজিস্ট্রেশন করতে আপনার বৈধ আইডি প্রুফ লাগবে। 

3. তারপর Job Seeker অপশন ক্লিক করে নিচে দেওয়া পুরো ফর্মটি পূরণ করতে হবে। ফর্মে নিজের সমস্ত ডিটেইলস দিতে হবে। 

4. সবশেষে সাবমিট করলে আপনাকে একটি User Id ও পাসওয়ার্ড যা ফর্ম পূরণে দিবেন সেটি দিয়ে লগইন করতে হবে। 

5. এরপর আপনি নিজের পছন্দ মতো চাকরির খবর দেখে Apply অপশনে ক্লিক করে আবেদন করতে পারবেন। 


Bandhan Bank এ নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য নিচে দেওয়া লিঙ্ক ক্লিক করে দেখেনিবেন। NCS এ দেওয়া বিজ্ঞপ্তিটি ভালো করে পড়েনিবেন। 



★ আমাদের লক্ষ্য আপনাদের কাছে শুধু চাকরির খবর পৌঁছে দেওয়া। চাকরির খবর পেয়ে আবেদন বা ইন্টারভিউ এ যাওয়ার আগে অবশ্যই যাচাই করে দেখেনিবেন। Bongodhara.com কোনো চাকরি দেওয়া না শুধু চাকরির খবর দিয়ে থাকে। আমরা যথেষ্ট চেষ্টা করে আপনাদের কাছে সঠিক খবর পৌঁছে দেওয়ার চেষ্টা করি। 



Bandhan Bank এ কর্মী নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করে দেখেনিবেন 👇


NCS Bandhan Bank Recruitment Notice : Click Here


More Job News : Click Here


Telegram Channel Link : Click Here