বিগত দু'বছর যাবত সরকারী চাকরির বাজার বেশ শোচনীয়। আর্থিক খরা কাটিয়ে চলতি বছরের শুরু থেকে সরকারী চাকরির বাজারে কর্মীর চাহিদা বাড়ছে দিনের পর দিন। বাজারের চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে রাজ্য কিংবা দেশের একাধিক সরকারী সংস্থা পরপর চাকরির বিজ্ঞাপন বাজারে নিয়ে আসছে চাকরি প্রার্থীদের জন্য। এবার ব্যাঙ্কে (BANK JOB)চাকরি করার সুবর্ণ সুযোগ। সম্প্রতি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেশের অন্যতম সেরা ব্যাংক পাঞ্জাব ন্যাশেনাল ব্যাংক মারফৎ। এক্ষেত্রে দেশের যে কোনও প্রান্তের চাকরি প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।পাশাপাশি উপযুক্ত যোগ্যতা থাকলে দেশের বাইরের যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারেন। নিযুক্ত কর্মীকে সরকারি পরিকাঠামো অনুযায়ী আকর্ষণীয় বেতন ও যাবতীয় সরকারি সুযোগ দেওয়া হবে। এবার আসুন এক নজরে দেখে নেওয়া যাক ওই বিজ্ঞাপনের যাবতীয় খুঁটিনাটি তথ্য। Punjab National Bank Recruitment ।
প্রথমেই আসি নিয়োগ পদ্ধতি সম্পর্কে ---
এক্ষেত্রে আবেদনপত্র গুলি প্রাথমিক ভাবে বাছাইয়ের পর আবেদনকারী প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য ডেকে নেওয়া হবে। লিখিত পরীক্ষার স্থান ও সময় ব্যাংকের ওয়েব সাইট এবং প্রার্থীর মেল আইডিতে নির্দিষ্ট সময় জানিয়ে দেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ডেকে নেওয়া হবে ইন্টার্ভিউয়ের জন্য। সবশেষে আবেদনকারী প্রার্থীর জমা করা নথিপত্র ভালোভাবে খুঁটিয়ে পর্যবেক্ষণ করে প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করা হবে।
এবার আসা যাক শূন্যপদ সম্পর্কে---
পদের নাম – অফিসার ফায়ার অ্যান্ড সেফটি ( OFFICER FIRE & SAFETY)
শূন্য পদ- ২৩ টি
(উল্লেখিত পদের ক্ষেত্রে সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের জন্য ১১ টি, ও বিসি প্রার্থীদের জন্য ৬ টি, তপশিলি জাতীর জন্য ৩ টি তপশিলি উপজাতির জন্য ১ টি এবং অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের ক্ষেত্রে ২ টি পদ সংরক্ষিত রয়েছে।)
কাজের ধরণ-
এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে পাঞ্জাব ন্যাশেনাল ব্যাঙ্কের অধীনে ফায়ার অ্যান্ড সেফটি অর্থাৎ নিরাপত্তার বিষয়ে কাজ করতে হবে।
মাসিক বেতন- ৩৬,০০০ থেকে ৪৬৪৩০ টাকা পর্যন্ত। তবে বেসিক পে(PAY) - এর সঙ্গে যুক্ত করা হবে অন্যান্য আর্থিক সুবিধাও
বয়স সীমা-
এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৩৫ বছরের মধ্যে। তবে সংরক্ষিত আসনের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা- আবেদনকারীকে অবশ্যই স্নাতক হতে হবে। প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা ও দক্ষতা থাকার পাশাপাশি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রাসঙ্গিক বিসয়ের ওপর ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। অতিরিক্ত যোগ্যতা হিসাবে প্রার্থীর ইংরাজি এবং হিন্দি ভাষায় দখল থাকতে হবে। এবং কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম- সিকিউরিটি ম্যানেজার ( SECURITY MANAGER)
শূন্যপদ- ৮০ টি
(উল্লেখিত পদের ক্ষেত্রে সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের জন্য ৩৩ টি, ও বিসি প্রার্থীদের জন্য ২১ টি, তপশিলি জাতীর জন্য ১২ টি তপশিলি উপজাতির জন্য ৬ টি এবং অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের ক্ষেত্রে ৮ টি পদ সংরক্ষিত রয়েছে।)
মাসিক বেতন- ৪৮,১৭০ থেকে ৪৯,৯১০ টাকা পর্যন্ত। তবে বেসিক পে(PAY) - এর সঙ্গে যুক্ত করা হবে অন্যান্য আর্থিক সুবিধাও।
বয়স সীমা-
এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৩৫ বছরের মধ্যে। তবে সংরক্ষিত আসনের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা- আবেদনকারীকে অবশ্যই স্নাতক হতে হবে। প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞ ও দক্ষ হতে হবে।
এবার জেনে নেব কীভাবে আবেদন করতে হবে---
এ ক্ষেত্রে চাকরি প্রার্থীকে আবেদন করতে হবে অফলাইনে অর্থাৎ ডাক বিভাগের মাধ্যমে।
প্রথমে আবেদনকারীকে সংশ্লিষ্ট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে (www.pnbindia.in)- এ ঢুকতে হবে
তারপর নিজের ইমেল (mail id) আইডি ও পাশ ওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন ফর্ম ডাউনলোড করে তার একটি প্রিন্ট কপি নিতে হবে।
তারপর ফর্মের নির্দিষ্ট জায়গায় প্রয়োজনীয় তথ্য দিতে হবে।
আবেদন ফর্মে দেওয়া তথ্যের স্বপক্ষে ওই আবেদনকারী প্রার্থীকে প্রয়োজনীয় ডকুমেন্টস বা নথি জমা করতে পাঞ্জাব ন্যাশেনাল ব্যাংকের শাখায়।
আবেদন পত্র পাঠানোর সময় আবেদনকারীকে যে ডকুমেন্টস বা নথি পাঠাতে হবে সেগুলি হল---
১. প্রার্থীর ভোটার কার্ড এবং আঁধার কার্ড
২. জাতিগত সংশাপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট
৩. বর্তমান সময়ের পাসপোর্ট সাইজের রঙিন ছবি
৪. শিক্ষাগত যোগ্যতার যাবতীয় মার্কশিট ও সার্টিফিকেট
৫. বয়সের প্রমান পত্র হিসাবে প্রার্থীর জন্ম সংশাপত্র বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
৬. প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার সংশাপত্র, ইত্যাদি।
আবেদন ফী-
উল্লেখিত পদের ক্ষেত্রে সাধারণ ও ওবিসি ক্যাটাগরির প্রার্থীদের ১০০৩ টাকা এবং সংরক্ষিত আসনের ক্ষেত্রে ৫৯ টাকা আবেদন ফী জমা করতে হবে।
আবেদন জানাতে হবে ৩০ শে আগস্টের মধ্যে অর্থাৎ 30/08/2022 এর মধ্যে
আবেদন পত্র পাঠানোর ঠিকানা-
TO THE CHIEF MANAGER( RECRUITMENT SECTION) HRD DIVISION, PUNJAB NATIONAL BANK, CORPORATE OFFICE, PLOT NO-4, SECTOR-10, DWARAKA, NEW DELHI-110075
Official Notice : Download
চাকরির বাজারে চটজলদি খবর পেতে bongodhara.com - এর সঙ্গে থাকুন সর্বত্র – সর্বক্ষণ
More Job News : Click Here
Telegram Channel Link : Click Here
TAG- OFFICIAL JOB# BANK# RECRUITMENT# EMPLOYMENT

.jpg)