WB Health Job: স্বাস্থ্য মিশনে হেল্থ সহায়ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি।

 বর্তমান বেহাল অর্থনীতির কারণে চাকরির বাজারের করুন অবস্থা।  চুক্তি(contractual) হোক  কিংবা স্থায়ী চাকরি (govt job) একটা হলেই হল। এই অবস্থায় সরকারি যে কোনও নিয়োগের(recruitment) বিজ্ঞপ্তি যে বেকার কর্ম প্রার্থীদের কাছে আনন্দের খবর তা বলাই বাহুল্য। 



ফের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। মাসে মোটা অঙ্কের বেতন দিয়ে সরকারি (government project) প্রকল্পে কর্মী নিয়োগ করবে রাজ্য। সম্প্রতি এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রাজ্য স্বাস্থ্য ও পরিবার(health & family welfare)  কল্যানের অধীনে সংশ্লিষ্ট জেলা মারফৎ। তবে এই প্রকল্পের ক্ষেত্রে যে কর্মী নিয়োগ করা হবে তা জেলাভিত্তিক। প্রকল্পের আওতায় নিযুক্ত কর্মীকে জাতীয় স্বাস্থ্য(NHM) মিশনের নিয়ম মেনে এবং রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যান দফতরের তত্বাবধানে কাজ করতে হবে সংশ্লিষ্ট জেলায়।  এবার তাহলে আসুন এক নজরে দেখে নেওয়া যাক আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য । প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ-  DH & FWS-Mid(W)2022/2068    Dated- 01/08/2022 


এ বিষয়ে প্রথমেই জেনে নেওয়া যাক কিভাবে আবেদন করতে হবে:

১. এ ক্ষেত্রে আবেদনকারীকে অনলাইনে আবেদন করতে হবে। ২.প্রথমে সংশ্লিষ্ট জেলা ও রাজ্য স্বাস্থ্য পরিবার কল্যান দফতরের সরকারি ওয়েব সাইটে গিয়ে আবেদন ফর্ম ডাউন লোড করে নিতে হবে।


৩.এরপর আবেদন ফর্মের নির্দিষ্ট কলম গুলি পূরণ করে পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে।


৪. সব শেষে নিজের সই স্ক্যান করে আবেদন পত্রের নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে।  


সংশ্লিষ্ট পদের ক্ষেত্রে চলতি আগস্ট মাসের ১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে।


এবার আসা যাক নিয়োগ পদ্ধতি সম্পর্কে:

আবেদন ফর্ম গুলি শর্ট লিস্টিং বা  প্রাথমিক বাছাই করে আবেদনকারীকে ইন্টারভিউয়ের জন্য ডেকে নেওয়া হবে। তারপর দেখা হবে প্রাসঙ্গিক কাজে প্রার্থীর অভিজ্ঞতার বিষয়টি। 


সব শেষে আবেদনকারীর জমা করা নথি ভালো ভাবে স্কুটনি অর্থাৎ খুঁটিয়ে দেখে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে। 

আবেদন ফী-

উল্লেখিত পদে আবেদনের ক্ষেত্রে সাধারণ ক্যাটাগরির প্রার্থীকে আবেদন ফী দিতে হবে ১০০ টাকা পাশাপাশি সংরক্ষিত আসনের যেমন- তপশিলি জাতী, এবং উপজাতি, ওবিসি, এবং শারীরিক দিক  দিয়ে বিশেষ ভাবে সক্ষমদের ক্ষেত্রে আবেদন ফী বাবদ দিতে হবে ৫০ টাকা।  


আবেদনের সময় প্রার্থীকে যে ডকুমেন্টস বা নথি সঙ্গে রাখতে হবে সেগুলি হল---

১. আঁধার কার্ড , 

২. ভোটার কার্ড, 

৩. শিক্ষাগত যোগ্যতা , 

৪. অভিজ্ঞতার সংশাপত্র ,

৫. বর্তমান সময়ের রঙিন পাসপোর্ট সাইজের ছবি ইত্যাদি। 

এবার জেনে নেওয়া যাক শুন্য পদের যাবতীয় বিবরণ-

পদের নাম- কমিউনিটি হেলথ অ্যা সিস্ট্যান্ট ( COMMUNITY HEALTH ASSISTANT )

শুন্য পদ- ৩৮ টি ( এক্ষেত্রে সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের জন্য ২০ টি, তপশিলি জাতীর জন্য ৯ টি, তপশিলি উপজাতির জন্য ২ টি, ওবিসি প্রার্থীদের জন্য ৭ টি আসং সংরক্ষিত রয়েছে।)     

মাসিক বেতন- ১৩,০০০ টাকা

কাজের ধরণ- 

জেলা স্বাস্থ্য মিশনের আওতায় রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যান দফতরের অধীনে সংশ্লিষ্ট জেলায় নির্দিষ্ট ব্লকের হেলথ সেন্টারে চুক্তির ভিত্তিতে(CONTRACTUAL) কাজ করতে হবে।


বয়স- 

উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদকারীর বয়স ০১-০১-২০২২ -র হিসাবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত আসনের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে।    


শিক্ষাগত যোগ্যতা- 

আবেদন কারীকে যে কোনও শাখার  স্নাতক হতে হবে। এ ছাড়াও আবেদনকারী প্রার্থীকে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নার্সিং বিষয়ে কাজের অভিজ্ঞতা সহ ANM/ GNM ডিগ্রি ধারী হতে হবে। 


সম্পূর্ণ এই নিয়োগ প্রক্রিয়াটি হবে রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যানের তত্বাবধানে জাতীয় স্বাস্থ্য মিশন  প্রকল্পের অধীনে। সফল ও যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হবে পশ্চিম মেদিনীপুর জেলায়।    


উল্লেখিত  পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই পশ্চিম মেদিনীপুর জেলার বাসিন্দা হতে হবে। 


এ ছাড়াও  আবেদন সম্পর্কে আরও  

বিস্তারিত জানতে সংশ্লিষ্ট জেলার সরকারি ওয়েব সাইট paschimmedinipur.gov.in অথবা www.wbhealth.gov.in দেখে নিতে হবে

Official Notice : Download 

Application Form : Download 

আমরাই দেবো সঠিক চাকরির খবর। নজর রাখুন bongodhara.com -এ 

More Job News : Click Here


Telegram Channel Link : Click Here

Tag- job news#govt job# wb job#health#nhm