পশ্চিমবঙ্গে গ্রুপ ডি - নির্মল বন্ধু কর্মী নিয়োগ। অষ্টম পাশ। WB Govt Group D Recruitment ।

 পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য অসাধারণ একটি সুখবর। রাজ্যে গ্রুপ ডি বা নির্মল বন্ধু প্রকল্পে কর্মী নিয়োগ করা হবে এমনটা জানানো হয়েছে। আরও জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা ছেলে ও মেয়ে উভয় এই পদে আবেদন করতে পারবে। জানা গিয়েছে শতাধিক শূন্যপদে নিয়োগ করা হবে। খুবই নূন্যতম যোগ্যতায় অর্থাৎ অষ্টম বা মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলে এই পদ গুলিতে আবেদন করতে পারবে। ইচ্ছুক প্রার্থীরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে। নিচে নিয়োগ সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হবে। WB Group-D Reqruitment ।


শূন্যপদের নাম : রাজ্যের পৌরসভায় গ্রুপ-ডি বা নির্মল বন্ধু কর্মী নিয়োগ করা হবে।


শিক্ষাগত যোগ্যতা : যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে অর্থাৎ গ্রুপ ডি পদে আবেদন করতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে নূন্যতম অষ্টম পাশ বা মাধ্যমিক পাশ। এছাড়াও উচ্চ যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবে।


নিয়োগ প্রক্রিয়া : জানা গিয়েছে, কোনো লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ করা হবে অর্থাৎ ইন্টারভিউ-র মাধ্যমে নিয়োগ করা হবে।


বয়সসীমা : আবেদনকারীর বয়স হতে হবে নূন্যতম 21 বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে 32 বছরের মধ্যে।


কীভাবে আবেদন করতে হবে : উক্ত নিয়োগ প্রক্রিয়ায় আবেদন পদ্ধতি সম্পর্কে অফিসিয়াল নোটিশ প্রকাশ করে জানানো হয়নি তবে পর্বের সমমান নিয়োগ প্রক্রিয়া অবলম্বন করে দেখলে অনুমান করা যায় অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা করতে হতে পারে।


অফলাইনে আবেদন পত্র জমা করার সময় কী কী ডকুমেন্টস লাগতে পারে :
1. আবেদন পত্র বা বায়োডাটা
2. মাধ্যমিক এডমিট বা বয়সের প্রমাণপত্র
3. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস
4. পরিচয় পত্র
5. পাসপোর্ট সাইজের ছবি
6. জাতিগত সংশয় পত্র
7. পদ সম্পর্কীয় আরও জরুরি নথিপত্র (যদি থাকে)

মাসিক সাম্মানিক : নির্মল বন্ধু প্রকল্পে কর্মী নিয়োগের ক্ষেত্রে দৈনিক মজুরি হিসাবে 200 টাকা, সেই হিসেবে মোট 6000 টাকা দেওয়া হবে।

আরও জানা গিয়েছে, এই পদে নিযুক্ত হলে তাদের কাজের জন্য সংশ্লিষ্ট অফিস থেকে কাজের জন্য গাড়ি দেওয়া হবে এবং কাজের উপযুক্ত প্রশিক্ষণও দেওয়া হবে।

আরও চাকরির খবর : মাধ্যমিক পাশে স্বাস্থ্য কর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। 

ইতিমধ্যেই এই নিয়োগের কথা ঘোষনা করে জানিয়েছে, সিল্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে আওতায় চুক্তিভিত্তিক ভাবে নির্মল বন্ধু কর্মী নিয়োগ করা হবে । পৌরসভার চেয়ারম্যান প্রদীপ সরকার, এ বিষয়ে সিআইসি মিটিংয়ে আলোচনা করেন । যাদের নিয়োগ করা হবে তাদের নামকরণ করা হবে নির্মল বন্ধু । এখানে জানানো হয়েছে 150 থেকে 170 জন কর্মী নিয়োগ করা হতে পারে । অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিফিকেশনটা এখনো জারি করা হয়নি তবে খুব দ্রুতই অফিসিয়াল ওয়েবসাইটে জারি হতে চলেছে।

সংশ্লিষ্ট নিয়োগের অফিসিয়াল নোটিশ প্রকাশিত হলে bongodhara.com এ পাতায় আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে।

সংবাদ সুত্র : বেঙ্গল প্রভাকর


More Job News : Click Here


Telegram Channel Link : Click Here

TAG- JOB NEWS# GOVT JOB# RECRUITMENT