চাকরি প্রার্থীদের জন্য ফের নয়া সুসংবাদ। এসএসসির মাধ্যমে ৪৩ হাজার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আসলে বিগত দুবছর আর্থিক দৈন্য দশার কবলে পড়ে থমকে ছিল যাবতীয় নিয়োগ প্রক্রিয়া। কিন্তু চলতি বছরের শুরু থেকে উদ্ভুত পরিস্তিতি বেশ কিছুটা স্থিতিশীল হওয়ায় রাজ্য তথা গোটা দেশে পুরোমাত্রায় শুরু হয়েছে নিয়োগ প্রক্রিয়া। স্বভাবতই যে সকল চাকরি প্রার্থীরা গত দুবছর যাবত সরকারি চাকরির জন্য হা- হুতাশ করছিলেন তাদের জন্য এক সঙ্গে এতো সংখ্যক নিয়োগ যে বেশ খুশির খবর তা বলাই বাহুল্য। SSC Job Reqruitment 2022।
দিন কয়েক আগেই এসএসসির মাধ্যমে বিপুল সংখ্যক কর্মী নিয়োগের কথা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে সংশ্লিষ্ট নিয়োগকারী বোর্ড এর পক্ষ থেকে। এই মর্মে কর্মী নিয়োগের বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এসএসসি ( SSC) মারফৎ। প্রকাশিত ওই বিজ্ঞপ্তি অনুসারে রাজ্য তথা দেশের যেকোনো প্রান্তের বেকার যুবক- যুবতীরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন । এক্ষেত্রে চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের সরাসরি নিয়োগ করা হবে নিন্মলিখিত পদে। তবে সম্পূর্ণ এই নিয়োগ প্রক্রিয়াটির দায়িত্বে রয়েছে এসএসসি হাতে। এবার আসুন এক নজরে নিম্ন লিখিত প্রতিবেদন টিতে দেখে নেওয়া যাক প্রকাশিত ওই বিজ্ঞাপনের যাবতীয় তথ্য।
আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে সর্ব প্রথমে সংশ্লিষ্ট দফতরের ওয়েবসাইটে গিয়ে নিজের নাম ও পাশ ওয়ার্ড দিয়ে আবেদন ফর্ম টি ডাউন লোড করে নিতে হবে। তারপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে প্রার্থীর নিজের সম্পর্কে যাবতীয় তথ্য আপলোড করতে হবে। পাশাপাশি ওই আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে আবেদনকারী প্রার্থীর একটি পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। সবশেষে নিজের সই স্ক্যান করে আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে আপলোড করে আবেদন পত্র টি সাবমিট করতে হবে। SSC Job Reqruitment।
নিয়োগের ক্ষেত্রে প্রথমে আবেদনপত্রের প্রাথমিক বাছাই করে তারপর আবেদনকারী প্রার্থীকে ডেকে নেওয়া হবে লিখিত পরীক্ষার জন্য। তারপর হবে ইন্টারভিউ ( Interview)। সব শেষে শারীরিক পরীক্ষার পর নিয়োগ পত্র তুলে দেওয়া হবে চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে।
আবেদন ফর্ম পূরণের সময় প্রার্থীকে তার যাবতীয় ডকুমেন্টস যেমন-
আধার কার্ড,
শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র,
বয়সের প্রমান পত্র ,
শারীরিক মাপজোকের প্রমান পত্র ,
জাতিগত সংশাপত্র,
প্রার্থীর সাম্প্রতিক সময়ের পাসপোর্ট সাইজের রঙিন ছবি ইত্যাদি সঙ্গে রাখতে হবে।
তবে আপাতত ৪৩০০ পদে নিয়োগের ক্ষেত্রে আবেদন পত্র চাওয়া হয়েছে। ধাপে ধাপে এই নিয়োগ আগামীতে আরও বৃদ্ধি পাবে বলেই কেন্দ্র সরকার সুত্রে জানানো হয়েছে।
আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ২০ বছর থেকে ২৫ বছরের মধ্যে। তবে সংরক্ষিত যেমন, তপশিলি জাতী, উপজাতি এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী পাঁচ বছর এবং তিন বছরের ছাড় দেওয়া হয়েছে।
এই চাকরির ক্ষেত্রে বেতন দেওয়া হবে কেন্দ্র সরকারের বেতন পরিকাঠামো অনুযায়ী। যেমন শুরুতেই বেসিক পে দেওয়া হবে ৩৫ হাজার ৪০০ টাকা। এবং সর্বোচ্চ বেতন দেওয়া হবে ১,১২,৪০০ টাকা ।
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে স্টাফ সিলেকশনের ওয়েব সাইটে ক্লিক করুন অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখেনিবেন।
Official Notification : Download Here
More Job News : Click Here
Telegram Channel Link : Click Here
TAG- #STAFF_SELECTION_COMMISION #RECRUIT #GOVT_JOB # JOB_NEWS

.jpg)