মাসিক বেতন 20,000! ফের সরাসরি ইন্টারভিউ-র মাধ্যমে স্বাস্থ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। WB Health Job।

পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য ফের অসাধারণ সুসংবাদ। রাজ্যের স্বাস্থ্য কেন্দ্রে ফের প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাজ্যে স্বাস্থ্য বিষয়ক চিকিৎসালয়ে স্বাস্থ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে গত কয়েকদিন আগে। উপযুক্ত যোগ্যতা থাকলে রাজ্যের যেকোনো প্রান্তের বেকার চাকরি প্রার্থীরা স্বাস্থ্য(health worker) কর্মী পদের জন্য আবেদন করতে পারেন। আবেদনকারী পুরুষ- মহিলা যে কোনও ক্ষেত্রেই উপযুক্ত পদের জন্য আবেদন যোগ্য। তবে এই নিয়োগটি সম্পূর্ণ রুপে চুক্তি ভিত্তিক। এ ক্ষেত্রে চূড়ান্ত প্রার্থী তালিকায় সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। তাহলে এবার চটপট দেখে নেওয়া যাক প্রকাশিত ওই বিজ্ঞাপনের যাবতীয় খুঁটিনাটি সম্পর্কে। WB Health Job Reqruitment 2022।



 সংশ্লিষ্ট চিকিৎসা কেন্দ্র মারফৎ প্রকাশিত ওই বিজ্ঞাপন অনুযায়ী, রাজ্যের যেকোনো প্রান্তের চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে এক্ষেত্রে আলাদাভাবে আবেদন পত্র পাঠানোর প্রয়োজন নেই। আবেদনকারী প্রার্থীকে তার শিক্ষাগত যোগ্যতা, বয়স, বাসস্থানের ঠিকানা, আবেদনকারীর পিতার নাম, প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতার খতিয়ান, সাম্প্রতিক সময়ের পাসপোর্ট সাইজের ছবি সাঁটিয়ে একটি বায়োডাটা তৈরি করতে হবে। তারপর ওই বায়োডাটা( Biodata) নিয়ে আগামী 17ই আগস্ট বেলা 11 টার মধ্যে অর্থাৎ বুধবার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে নির্দিষ্ট ঘরে হাজির হতে হবে।

আবেদনকারীর বয়সসীমা :

এ ক্ষেত্রে আবেদনকারীর বয়স 40 এর বছরের উর্ধ্বে হলে চলবে না। তবে তপশিলি জাতী, উপজাতি, ওবিসি, শারীরিক দিক দিয়ে বিশেষ ভাবে সক্ষম প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী ছাড় দেওয়া হয়েছে।

পদের নাম - ফিল্ড ওয়ার্কার (field worker)

শূন্যপদের সংখ্যা- ২ টি

কাজের মেয়াদ ও মাসিক বেতন :

উপযুক্ত পদের ক্ষেত্রে কাজের নির্দিষ্ট মেয়াদ তিন বছর তবে প্রথম অবস্থায় মাত্র এক বছরের চুক্তি ভিত্তিক কাজ করতে হবে নিযুক্ত কর্মীকে। এক্ষেত্রে মাসিক বেতনের পরিমাণ 20,000 টাকা। 

প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা :

আবেদনকারীকে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েট হতে হবে। পাসাপাশি প্রাসঙ্গিক কাজ অর্থাৎ ক্যানসার রোগ বিষয়ে যেমন ক্যানসার স্ক্রিনিং প্রোজেক্ট সম্বন্ধে অভিজ্ঞ হতে হবে। প্রাসঙ্গিক বিষয়ে নুন্যতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 

ইন্টারভিউ বা নিয়োগের স্থান ও তারিখ :

নিয়োগের ক্ষেত্রে আগামী ১৭ ই আগস্ট চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালের সুপার কর্তৃক নেওয়া প্রদত্ত ইন্টারভিউ-এ প্রাপ্ত নম্বর এবং প্রাসঙ্গিক বিষয়ে প্রার্থীর অবিজ্ঞতা এবং দক্ষতার ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী তালিকা নির্বাচন করা হবে। এক্ষেত্রে চূড়ান্ত প্রার্থী তালিকায় নির্বাচিত হওয়া সফল এবং যোগ্য প্রার্থীকে সরাসরি নিয়োগ করা হবে চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতাল নিয়ন্ত্রণাধীন ফিল্ড ওয়ার্কার স্বাস্থ্য কর্মী পদে। 

ইন্টারভিউ-র দিন কী কী ডকুমেন্টস লাগবে? 

এ ক্ষেত্রে ইন্টারভিউয়ের দিন আবেদনকারী তার যাবতীয় নথিপত্র যেমন বয়সের প্রমান পত্র, প্রাসঙ্গিক কাজে অভিজ্ঞতার প্রমান পত্র, আধার কার্ড, ভোটার কার্ড, বাসস্থানের প্রমান পত্র, জাতিগত সংশাপত্রের প্রমান নিয়ে নির্দিষ্ট সময়- স্থানে হাজির থাকতে বলা হয়েছে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে। 

Official Notice : Download Here

Official Website : Click Here

আপনি কি চাকরি প্রার্থী তাহলে নজর রাখুন bongodhara.com - এ 

More Job News : Click Here

Telegram Channel Link : Click Here

tag - health job# job news# cancer