সুসংবাদ! কন্যাশ্রী ও রুপশ্রী জোরা প্রকল্পে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। WB Govt Reqruitment 2022।

 রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য একের পর এক সুসংবাদ। রাজ্যে একাধারে যেমন বহু প্রকল্প চালু রয়েছে, তাতে প্রতিনিয়ত লোক নিয়োগও চালু রয়েছে। বর্তমানে রাজ্যের বহু প্রকল্পের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও মোটা অঙ্কের টাকা অনুদানকারী প্রকল্প হল কন্যাশ্রী ও রুপশ্রী প্রকল্প। এবার এই দুই প্রকল্পের নয়া করে একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেলার শাসকের অধীনে কন্যাশ্রী ও রুপশ্রী উভয় প্রকল্পে কর্মী নিয়োগ করা হবে। আরও জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, মহিলা কিংবা পুরুষ উভয় আবেদন করতে পারবে। যারা কন্যাশ্রী ও রুপশ্রী প্রকল্পের অধীনে চাকরি করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ অবধি পড়বেন। নিচে শূন্যপদ, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হল। WB Govt Job Reqruitment 2022।



কী কী পদে নিয়োগ করা হবে?
1. কন্যাশ্রী প্রকল্পে - ডাটা ম্যানেজার ( Data Manager)
2. রুপশ্রী প্রকল্পে -  ডাটা এন্ট্রি অপারেটর ( Data Entry Operator)

কীভাবে আবেদন করবেন :
যে সকল চাকরি প্রার্থী সংশ্লিষ্ট জেলার কন্যাশ্রী ও রুপশ্রী প্রকল্পে ডাটা ম্যানেজার ও ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে ইচ্ছুক তাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফলাইন আবেদন পত্র ডাউনলোড করার লিঙ্ক পাবেন নিচে দেওয়া আলাদা আলাদা অফিসিয়াল নোটিশ ডাউনলোড লিঙ্কে ক্লিক করে। এছাড়াও অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে আবেদন পত্র ডাউনলোড করতে পারবে।

আবেদন পত্রের সঙ্গে কী কী নথিপত্রের জেরক্স কপি জমা করতে হবে :
1. মাধ্যমিক এডমিট বা বয়সের প্রমাণপত্র
2. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস ( বিশেষত পদের সমতুল্য যোগ্যতা)
3. আধার বা ভোটার কার্ড
4. পাসপোর্ট সাইজের ছবি
5. অভিজ্ঞতা
6.জাতিগত সংশয় পত্র
7. অন্যান্য জরুরি ডকুমেন্টস

উপরে উল্লেখিত প্রত্যেক ডকুমেন্টস গুলির জেরক্স কপি করে আবেদন পত্রের সঙ্গে সংশ্লিষ্ট ঠিকানায় জমা করতে হবে।

আবেদন জমা করার শেষ তারিখ : 18/08/2022 তারিখের পূর্বে আবেদন পত্র জমা করতে হবে।

নিয়োগ প্রক্রিয়া : যারা আবেদন করবে এবং উপযুক্ত যোগ্যতা থাকবে তাদের নিয়োগ সংক্রান্ত হবে লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউ এর মাধ্যমে।

বয়সসীমা : দুই প্রকল্পে আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে 40 বছরের মধ্যে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী এসসি ও এসটিদের জন্য 5 বছর এবং ওবিসিদের জন্য 3 বছরের বয়সের ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন : ডাটা ম্যানেজার ও ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য বেতন 11 হাজার টাকা।

খামের উপরে কী লিখবেন : Application for Recruitment to the Post of Data Manager for Kanyashree
Prakalpa / Data Entry Operator for
Rupashree Prakalpa under Pedong Development Block, Kalimpong district.

আবেদন পত্র জমা করার ঠিকানা :Rupashree Section /  Kanyashree Section,
Office of the District Magistrate, Kalimpong, first floor, P.O. & P.S. Kalimpong, Dist – Kalimpong,
PIN – 734301.


আবেদন পত্র সকাল 11 টা থেকে বিকেল 5 টা অবধি। এছাড়াও সাধারণ পোস্ট কিংবা স্পিড পোস্টের মাধ্যমে 17/08/2022 তারিখের পূর্বের জমা করতে হবে। এই তারিখের পরে আবেদন পত্র জমা করলে তা গ্রহন যোগ্য হবেনা।


আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ সঙ্গে আবেদন পত্র ডাউনলোড করতে নিচের দেওয়া আলাদা আলাদা নোটিশ ডাউনলোড করে দেখেনিবেন।

Kanyashree Notice + Form : Download

Ruposhree Notice + Form : Download 

Official Website : Click Here

চাকরি, ব্যবসা, প্রকল্পের খোজ পেতে নিচে দেওয়া টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন 👇👇

Telegram Channel Link : Click Here