মাধ্যমিক পাশে গ্রামে গ্রামে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। WB Govt Job Reqruitment ।

 শুধু মাধ্যমিক পাশে ফের রাজ্যের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। প্রথমত মাধ্যমিক পরীক্ষার নম্বরের উপর ভিত্তি করে মেরিট লিস্ট তৈরি করে সরাসরি সংশ্লিষ্ট স্বাস্থ্য কেন্দ্র গুলিতে নিয়োগ করা হবে। জেলার তথা সংশ্লিষ্ট স্বাস্থ্য কেন্দ্রের স্থায়ী বাসিন্দা হলে এই পদে আবেদন করতে পারবে। যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ অবধি পড়বেন।  WB Health Recruitment 2022 ।



শূন্যপদ : স্বাস্থ্য কর্মী 

মোট শূন্যপদ : দুটি আলাদা আলাদা বিজ্ঞপ্তি অনুযায়ী শূন্যপদ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র অনুযায়ী ভাগ করা রয়েছে। নিচে অফিসিয়াল নোটিশ ডাউনলোড লিঙ্ক দেওয়া হবে সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে দেখেনিবেন। 

কীভাবে আবেদন করবেন? 

যারা সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মী পদে আবেদন করতে ইচ্ছুক বা যোগ্য হবে তাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফলাইন আবেদন পত্র ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া অফিসিয়াল নোটিশ ডাউনলোড লিঙ্ক থেকে পেয়ে যাবেন। সবশেষে দেওয়া আবেদন পত্র প্রিন্ট আউট করে সঙ্গে নিচে উল্লেখিত সমস্ত ডকুমেন্টস-র জেরক্স কপি জমা করতে হবে। 


আবেদনের শেষ তারিখ : 05/09/2022 ও 07/09/2022 তারিখ বিকেল 3 টা অবধি সংশ্লিষ্ট ব্লক অফিসে জমা নেওয়া হবে। দুটি আলাদা আলাদা বিজ্ঞপ্তি অনুযায়ী শেষ তারিখ আলাদা আলাদা। 


 যোগ্যতা : বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য কর্মী নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শুধু মাধ্যমিক পাশ বা তার সমতুল্য যোগ্যতা থাকলেই হবে। এছাড়াও উচ্চ যোগ্যতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। 


বয়স:আবেদনকারীর সাধারণত বয়স হতে হবে নূন্যতম 30 বছর এবং সর্বোচ্চ 40 বছরের মধ্যে। এছাড়াও ওবিসি, এসসি, এসটি ও PH সংরক্ষিত মহিলারা 22 বছর হলে আবেদন করতে পারবে।


আবেদন পত্রের সঙ্গে কী কী নথিপত্র জমা করতে হবে : 

1.বয়সের প্রমাণপত্র / মাধ্যমিক পরীক্ষার এডমিট কার্ড

2.শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস (মার্কশিট ও সার্টিফিকেট)

3.জাতিগত সার্টিফিকেট(যদি থাকে)

4.বাসিন্দা প্রমান ( ভোটার কার্ড/আধার কার্ড)

5.সম্প্রতি পাসপোর্ট সাইজের ছবি (রঙ্গিন)

6.আধার / ভোটার কার্ড/প্যান/পাসপোর্ট (যে কোনো একটি) 

7.বিবাহিত /বিবাহ বিচ্ছেদ /বিধবা প্রমাণ ( সরকারি)

8.অন্যান্য (যদি থাকে)

9.5 টাকার পোস্টাল স্ট্যাম্প

10. 25×13 অনুযায়ী খামে ভরে খামের উপর পোস্টাল 


উপরে উল্লেখিত প্রত্যেক নথিপত্রের জেরক্স কপি Application Form এর সঙ্গে একটি খামে ভরে সংশ্লিষ্ট অফিসে জমা করতে হবে। 


নিয়োগ পদ্ধতি  : যারা আবেদনের যোগ্য হবে বা আবেদন করবে তাদের মধ্য থেকে একটা মেরিট লিস্ট তৈরি করে ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। 


আরও কী কী যোগ্যতা লাগবে :

 কেন্দ্রে স্বাস্থ্য কর্মী নিয়োগ করা হবে, তাই এই পদের ক্ষেত্রে শুধু মহিলারাই আবেদন করতে পারবে এবং অবশ্যই তাদের হতে হবে বিবাহিত/বিবাহবিচ্ছেদ/ বিধবা। 


প্রার্থীদের সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা বা সংশ্লিষ্ট সাব সেন্টারের স্থায়ী বাসিন্দা হলে আবেদন করতে পারবে। 


আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করে দেখেনিবেন। 


Official Notification 1: Download 

Official Notification 2: Download 

Official Website : Click Here

More Job News : Click Here


Telegram Channel Link : Click Here