ফের রাজ্যে ক্লার্ক ও পিয়ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি। WB Group-C,Peon Reqruitment ।

 আপনি কি মাধ্যমিক পাশ। আপনার কি ইঞ্জিনিয়ারিং(ENGINEERING) ডিগ্রি অথবা ডিপ্লোমা আছে তাহলে এই চাকরির খবর টি আপনার জন্য।  বেকার যুবক- যুবতীদের কর্মদ্যোগী করে তোলার পাশাপাশি চাকরির বাজারে কর্ম উপযোগী করে তুলতে সরকারের পাশাপাশি দেশের একাধিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মারফৎ রয়েছে উপযুক্ত ট্রেডে প্রশিক্ষণ বা শিক্ষানবিশ হওয়ার সুযোগ। এ বিষয়ে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যে নামটি তালিকার প্রথমেই রয়েছে সেটি অবশ্যই রামকৃষ্ণ (RAMKRISHNA MISSION)মিশন শিক্ষা ও সেবা প্রতিষ্ঠান। বিগত কয়েক দশক ধরে রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষের অক্লান্ত প্রচেষ্টায় এই প্রতিষ্ঠানটি দেশের ও দশের মধ্যে বিভিন্ন বিষয় এবং ট্রেডে প্রশিক্ষণের ক্ষেত্রে উঠে এসেছে তালিকার একেবারে শীর্ষে। প্রতিবছর নিয়ম করে রামকৃষ্ণ সেবা ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নেওয়া কয়েক হাজার ছাত্র -ছাত্রী দেশের অথবা বিদেশের মাটিতে সুনামের সঙ্গে কাজ করে চলেছে। এ বিষয়ে যে বিষয়টি সবচাইতে গুরুত্বপূর্ণ সেটি হল রামকৃষ্ণ মিশন শিক্ষা প্রতিষ্ঠানে যুক্ত রয়েছেন দক্ষ শিক্ষক। যাঁদের আন্তরিক ও নিরলস প্রচেষ্টায় যে এই অসাধ্য সাধন হয়েছে তা বলার অপেক্ষা রাখেনা। 



দীর্ঘ কয়েক বছর পর রামকৃষ্ণ মিশন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকএবং অশিক্ষক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল।  বেকার, মেধাবী এবং ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ও ডিপ্লোমাধারী যুবক- যুবতীদের কাছে এই নিয়োগ স্বভাবতই যে খুশির খবর তা বলাই বাহুল্য। 


গত কয়েকদিন আগে রামকৃষ্ণ মিশন শিক্ষা ও সেবা প্রতিষ্ঠানের অন্যতম শাখা নরেন্দ্রপুর (NARENDRAPUR RAMKRISHNA MISSION) রামকৃষ্ণ মিশন শিক্ষা প্রতিষ্ঠান মারফৎ বিভিন্ন বিষয় তথা ট্রেডে শিক্ষক এবং প্রতিষ্ঠানের কর্ম কাণ্ড ভালো এবং সুদৃঢ় ভাবে পরিচালনার জন্য অশিক্ষক কর্মী  নিয়োগের(RECRUIMENT) বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্য তথা দেশের মাধ্যমিক বা সমতুল পাশ এবং বিভিন্ন ট্রেডে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকলেই কর্মপ্রার্থীরা উপযুক্ত ট্রেডে শিক্ষক পদের জন্য আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে সফল এবং যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে সরাসরি রামকৃষ্ণ মিশন শিক্ষা ও সেবা প্রতিষ্ঠানের নরেন্দ্রপুর শাখায়। তাহলে আসুন এক নজরে দেখে নেওয়া যাক প্রকাশিত ওই বিজ্ঞপ্তির যাবতীয় তথ্যদি সম্পর্কে। 



নরেন্দ্র পুর রামকৃষ্ণ মিশন শিক্ষা প্রতিষ্ঠান মারফৎ প্রকাশিত কর্মী নিয়োগের ওই বিজ্ঞপ্তি অনুসারে,

এক্ষেত্রে মোট নয়টি পদের মধ্যে একাধিক বিষয় বা ট্রেডের ক্ষেত্রে সরাসরি শিক্ষক পদে ৭ টি  এবং অশিক্ষক কর্মী পদের ক্ষেত্রে ক্লার্ক ও পিওন পদের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। 


এবার জেনে নেওয়া যাক কোন কোন ট্রেড বা বিষয়ে শিক্ষক পদের জন্য আবেদন পত্র চাওয়া হয়েছে। 

পদের নাম- ফিটার (FITER)

শূন্যপদ ১ টি (পদটি তপশিলি উপজাতির প্রার্থীদের জন্য সংরক্ষিত)


পদের নাম- ড্রাফটস ম্যান মেকানিক্যাল (DRAUGHTSMAN MECHANICAL)

শূন্যপদ- ১ টি (পদটি ওবিসি প্রার্থীদের জন্য সংরক্ষিত রয়েছে)


পদের নাম-  ওয়েল্ডার (WELDER)

শূন্যপদ- ১ টি  (পদটি ওবিসি প্রার্থীদের জন্য সংরক্ষিত রয়েছে)


পদের নাম- মেকানিক মোটর ভেইকেল (MECHANIC MOTOR VEHICLES) 

শূন্যপদ- ১ টি (পদটি তপশিলি জাতীর প্রার্থীর জন্য সংরক্ষিত)


পদের নাম- রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন (REFRIGERATION & AIR CONDITIONING)

শূন্য পদ- ১ টি  (পদটি তপশিলি জাতীর প্রার্থীর জন্য সংরক্ষিত)


পদের নাম - ইলেক্ট্রিশিয়ান (ELECTRICIAN)

শূন্যপদ- ১ টি 


পদের নাম- ক্লার্ক (CLERK)

শূন্যপদ ১ টি (পদটি তপশিলি উপজাতির প্রার্থীদের জন্য সংরক্ষিত)


পদের নাম- পিওন (PEON)

শূন্যপদ- ১ টি উল্লেখিত পদটি প্রাক্তন সরকারি কর্মীদের জন্য সংরক্ষিত 


শিক্ষাগত যোগ্যতা---

এ বিষয়ে উল্লেখিত প্রথম সাত টি পদের ক্ষেত্রে আবেদনকারীকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে পাশাপাশি সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাসঙ্গিক বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে। 


উল্লেখিত পদের মধ্যে ক্লার্ক পদের জন্য প্রার্থীকে মাধ্যমিক বা সমতুল পাশের সঙ্গে কম্পিউটার বিষয়ে দক্ষ হতে হবে। কিন্তু পিওন পদের ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাশ হলেই আবেদন করা যাবে। 


আবেদন পদ্ধতি---

আবেদনের ক্ষেত্রে রামকৃষ্ণ মিশনের ওয়েব সাইটে (www.rkmaitc.org) গিয়ে প্রথমে আবেদন পত্র ডাউন লোড করে ওই ফর্মের যাবতীয় কলম গুলি পূরণ করে আবেদন পত্রটি ডাক যোগে অথবা সরাসরি প্রার্থীকে জমা করতে হবে নিম্ন লিখিত ঠিকানায়

To The Secretary, Ramakrishna Mission Industrial Training Centre (Govt. Sponsored), Narendrapur, P.O- Narendrapur, Kolkata-700103, WB.”


আবেদন পত্র জমা করার শেষ সময় সীমা ৫ই সেপ্টেম্বর ২০২২ অর্থাৎ 05/09/2022 


প্রয়োজনীয় ডকুমেন্টস বা নথি---

আবেদন পত্রের সঙ্গে আবেদনকারী প্রার্থীকে তার বয়সের প্রমান পত্র,জাতিগত শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র, প্রাসঙ্গিক বিষয়ে দক্ষতার প্রমান পত্র, সাম্প্রতিক সময়ের দুটি পাসপোর্ট সাইজের ছবি, এবং স্ট্যাম্প সহযোগে দুটি খাম পাঠাতে হবে। 

Official Notification : Download 

আপনি কি চাকরি প্রার্থী, তাহলে অবশ্যই নজর রাখুন bongodhara.com -এ 

More Job News : Click Here


Telegram Channel Link : Click Here

TAG- RAMKRISHNA MISSION# RECRUITMENT# TEACHER# ENGINEER# KOLKATA