কথায় বলে, বাঁচাও যদি বন্যপ্রাণ, রক্ষা পাবে ধরা ধাম। কথাটি খাঁটি সত্য। সে সুদরবনই হোক কিংবা ডুয়ার্সের পার্বত্য অঞ্চল , গোটা বিশ্ব জুড়ে রয়েল বেঙ্গল টাইগারের জুড়ি মেলা ভার। গভীর বনাঞ্চলের পাশাপাশি রয়েছে চিড়িয়াখানা(zoo) বা বেঙ্গল সাফারি পার্ক। বাঘ,সিংহ, হাতি, ভল্লুকের পাশাপাশি প্রায় কয়েকশো প্রজাতির বন্য প্রাণী রয়েছে এ রাজ্যের চিরিয়াখানার পাশাপাশি সরকারিভাবে সংরক্ষিত বনাঞ্চল(bengal safari perk) গুলিতে। ওই সব বন্য প্রাণীদের সঠিকভাবে দেখাশোনার পাশাপাশি সঠিকভাবে পরিচর্যার জন্য চিড়িয়াখানা এবং বেঙ্গল সাফারি পার্কে নিযুক্ত আছেন কয়েকশ কর্মী এবং পশু বিশেষজ্ঞ। WB Job Reqruitment 2022
তবে এরইমধ্যে বেঙ্গল সাফারি পার্কে কাজের জন্য ফের কর্মী তথা পশু বিশষজ্ঞে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রাজ্য বন্য (wild life) প্রাণ সংরক্ষণ দফতর মারফৎ। তবে এক্ষেত্রে শুধুমাত্র বিজ্ঞান শাখায় স্নাতক এবং পশু বা বন্য প্রাণীদের বিষয়ে অভিজ্ঞ এবং দক্ষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন উপযুক্ত পদের জন্য। সম্প্রতি এই মর্মে রাজ্যের জু- অথরটি বা চিড়িয়াখানা কর্তৃপক্ষ মারফৎ সু- নির্দিষ্ট বিজ্ঞপ্তি প্রাকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞাপনের যাবতীয় খুঁটিনাটি তথ্য সম্পর্কে জানতে চটপট দেখে নিন নিম্নলিখিত প্রতিবেদনটি। WB Job Reqruitment 2022
প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ- Memo no. 382/23-8(Research)/NBWAP/2O22-23 Dated- 03/08/2022
রাজ্য জু- অথরিটি মারফৎ প্রাওকাশিত বিজ্ঞপ্তি অনুসারে বেঙ্গল সাফারি পার্কে মোট তিনটি পদে কর্মী নিয়োগ করা হবে। তবে এই নিয়োগটি সম্পূর্ণ রুপে চুক্তি ভিত্তিক ।
পদের নাম- প্রজেক্ট রিসার্চ ফেলো
শূন্যপদ : ১ টি
বয়স সীমা- প্রার্থীর বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
মাসিক বেতন- ২২,৪০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা- বিজ্ঞান শাখায় স্নাতক হতে হবে। প্রাসঙ্গিক বিষয়ে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিগ্রিধারী হতে হবে। এবং উপযুক্ত কাজে দক্ষতা থাকতে হবে।
পদের নাম- প্রজেক্ত রিসার্চ অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ- ২ টি
বয়স সীমা- প্রার্থীর বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে
মাসিক বেতন- ২২,৪০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা- বিজ্ঞান শাখায় স্নাতক হতে হবে। প্রাসঙ্গিক বিষয়ে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিগ্রিধারী হতে হবে। এবং উপযুক্ত কাজে দক্ষতা থাকতে হবে।
উল্লেখিত দুটি পদের জন্য আবেদনকারী প্রার্থীকে নিম্ন লিখিত ঠিকানায় আবেদন পাঠাতে হবে TO THE DIRECTOR, NORTH BENGAL WILD ANIMAL PERK, 5th MILE, SEVOKE ROAD, SALUGARA, SILIGURI. (BENGAL SAFARI)
তবে আবেদনের ক্ষেত্রে প্রথমে সংশ্লিষ্ট দফতরের ওয়েবসাইট (www.northbengalwildanimarspark.in) গিয়ে আবেদন্ন পত্র সংগ্রহ করতে হবে। তারপর ওই আবেদন পত্র টি পূরণ করে সংশ্লিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।
নিয়োগ পদ্ধতি---
নিয়োগের ক্ষেত্রে প্রথমে প্রার্থীর শিক্ষাগত এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার ওপর ভিত্তি করে প্রাথমিক প্রার্থী বাছাই করা হবে। তারপর ইন্টারভিউয়ের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চুরন্ত প্রার্থী তালিকা তৈরি করা হবে সংশ্লিষ্ট দফতরের তরফ থেকে।
ইন্টার ভিউয়ের জন্য আগামী ২৬ শে আগস্ট বেলা ১১ টার মধ্যে উপরে উল্লেখিত ঠিকানায় হাজির থাকতে বলা হয়েছে আবেদনকারী প্রার্থীদের।
প্রয়োজনীয় নথি বা ডকুমেন্টস---
ইন্টারভিউ বোর্ডে হাজির থাকার সময় প্রার্থীকে তার যাবতীয় যেমন শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র , বয়সের প্রমান পত্র, বাসস্থানের প্রমানপ্ত্র, আধার কার্ড, প্রাসঙ্গিক বিষয়ে কাজ এবং ডিগ্রীর প্রমানপত্র নিয়ে যেতে হবে সংশ্লিষ্ট দফতরে।
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন- www.northbengalwildanimarspark.in
Official Notification : Download
আমরা আছি আপনাদের পাশে, আপনাদের সঙ্গে । নজর রাখুন bongodhara.com -এ
More Job News : Click Here
Telegram Channel Link : Click Here
tag- zoo#job news#wb job# animal# wildlife# bengal safari

.jpg)