এই প্রকল্পে 1 লক্ষ 20 হাজার টাকা দিচ্ছে রাজ্য সরকার, বিস্তারিত জেনে নিন চটপট -WB Govt Prakalpo

কলকাতা : ভিশন ২০২০ (VISION 2020) -এর কথা মনে আছে তো ! গত কয়েক বছর আগে কেন্দ্র সরকারের তরফ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতবর্ষে এমন কোনও গ্রাম থাকবে না যেখানে বাসস্থানের জন্য পাকা বাড়ি থাকবে না, এমন কোনও জায়গা থাকবে না যেখানে বিদ্যুৎ ও জলের ব্যবস্থা থাকবে না। ভিশন ২০২০ সিদ্ধান্তের লক্ষ্যই এমন। WB Govt Prakalpo 2022



এই লক্ষ্যে গত কয়েক বছর আগে থেকেই দেশের প্রতিটি রাজ্যে পরিকল্পনার বাস্তবায়নের উদ্যোগে ঝাঁপিয়ে পড়ে কেন্দ্রের বিজেপি সরকার। প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যেতে জোরকদমে শুরু হয় প্রধানমন্ত্রী আবাস (PRODHAN MANTRI AWAS YOJNA)  যোজনার কাজ। এই প্রকল্পের আওতায় দেশের প্রত্যন্ত এলাকা থেকে শুরু করে শহরাঞ্চল কিংবা মফস্বল এলাকার দুঃস্থ মানুষের বাড়ি তৈরির জন্য মোটা টাকা বরাদ্দ করে কেন্দ্র সরকার। 


কিন্তু কেন্দ্র সরকারের এই প্রকল্প নিয়ে ইতিমধ্যেই দেশের কয়েকটি রাজ্যে বিস্তর দুর্নীতির অভিযোগ উঠেছে। গত কয়েক মাসের ব্যবধানে কেন্দ্রীয় প্রতিনিধি দলের পর্যবেক্ষণে এই পাহাড় প্রমান দুর্নীতি সামনে এসেছে। আর তাতেই কিছুটা পিছু হটতে বাধ্য হয়েছে কেন্দ্র সরকার। এই অবস্থায় দেশের কয়েকটি রাজ্যের ক্ষেত্রে কেন্দ্র সরকার মারফৎ প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা বরাদ্দ আপাতত স্থগিত করা হয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই দুর্নীতির পরিমাণ বেশ কয়েক গুণ।  প্রশ্ন এখন একটাই তাহলে কি হবে ? শেষ পর্যন্ত আমাদের রাজ্যের মানুষের পাকা বাড়ির স্বপ্ন পূরণ হবে তো ? 


কিন্তু কেন্দ্র সরকার যা ভাবে ভাবুক, যা করে করুক কোনও কিছুকেই গুরুত্ব দিতে নারাজ রাজ্যের মুখ্যমন্ত্রী (MAMTA BANERJEE) মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মানুষের বাড়ির স্বপ্ন তিনি পূরণ করবেনই। সেই লক্ষ্যে গত কয়েক দিন আগেই বড় পদক্ষেপ নিয়েছেন তিনি। কি সেই পদক্ষেপ ? দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন রাজ্যের দুঃস্থ মানুষদের বাড়ি তৈরির জন্য পশ্চিমবঙ্গ (WB GOVT)সরকার দেবে ১ লক্ষ ২০ হাজার টাকা। মুখ্যমন্ত্রী এই প্রকল্পের নাম দেওয়া হয়ে 'সবার জন্য বাড়ি' অর্থাৎ হাউসিং ফর অল (HOUSING FO ALL)। 


সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েক মাসের মধ্যেই এই প্রকল্পের কাজ পুরোমাত্রায় শুরু হয়ে যাবে বলে ইতিমধ্যেই আশ্বাস দেওয়া হয়েছে সরকারি তরফে। সরকারি সুত্র মারফৎ জানা গিয়েছে, রাজ্যের ব্লক স্তরের প্রতিটি গ্রাম পঞ্চায়েত কিংবা পুরসভা এলাকার সব মানুষই 'সবার জন্য বাড়ি' প্রকল্পের সুবিধা পাবেন। 


এ বিষয়ে রাজনতিক বিশ্লেষকরা অবশ্য বলেছেন, বছর ঘুরতেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। সেই নির্বাচন কে পাখির চোখ করে এগোতে চাইছেন তৃণমূল নেত্রী। কিন্তু বিরোধীরা যাই বলুক প্রকল্পের সুবিধা তো পাবেন রাজ্যের মানুষই। কিন্তু এই প্রকল্পের জন্য কোথায় -কিভাবে আবেদন করবেন ? তাহলে আসুন চট পট দেখে নেওয়া যাক নিচের প্রতিবেদনটি। 

60 শতাংশ নম্বর পেলে পাবেন 12-50 হাজার টাকা,এখনই আবেদন করুন টাটা স্কলারশিপে- Tata Scholarship 

 

১। রাজ্যের প্রতিটি জেলার প্রতিটি মানুষই এই প্রকল্পের সুবিধা পাবেন।

২। যে সমস্ত রাজ্যবাসী আর্থিক ভাবে দুর্বল এই প্রকল্পটি মূলত তাদের জন্যই ।

৩। প্রকল্পের আওতায় পরিবার পিছু ১ লক্ষ ২০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। 

৪। প্রকল্পের সুবিধা পেতে আবেদনকারীকে অবশ্যই এ রাজ্যের বাসিন্দা হতে হবে।

৫। আবেদনকারীকে দারিদ্র সীমার নিচে বসবাসকারী হতে হবে। 

৬। এক্ষেত্রে এই সম্পর্কিত অন্য কোনও প্রকল্পের সুবিধা পেয়ে থাকলে তিনি আবেদনের যোগ্য নন।

৭। আবেদনকারীর অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। 

৮। আবেদনের জন্য স্থানীয় পঞ্চায়েত এবং পুরসভা অফিসে যোগাযোগ করতে হবে। 

৯। আবেদনের সময় আবেদনকারীকে প্রয়োজনীয় ডকুমেন্টস হিসাবে আঁধার কার্ড, ভোটার কার্ড, বাসস্থানের প্রমান পত্র, রেশন কার্ড , পাসপোর্ট সাইজের ছবি, ব্যাঙ্ক অ্যা কাউন্টের যাবতীয় তথ্য, আয়ের প্রমান পত্র,  ইত্যাদি সংশ্লিষ্ট অফিসে জমা করতে হবে। 


written by - Somnath Pal.

লক্ষীর ভান্ডার নিয়ে বিরাট সুসংবাদ, এখনই বিস্তারিত পড়ুন -WB Lakshmi Bhandar Update


চাকরি হোক কিংবা সরকারি প্রকল্প , সঠিক খবর পেতে চোখ রাখুন bongodhara.com -এ 


Join Telegram Channel : Click Here


More News : Click Here


TAG- #WB #GOVT #PRAKALPA #HOUSE #HOUSING FOR ALL #MAMTA BANERJEE #PANCAYET #MUNICIPALITY