নয়াদিল্লি : আপনি কি একজন সরকারি কর্মী। তাহলে এই সুখবরটি আপনার জন্য। এবার থেকে বিনা টিকিটেই রেলে চড়বেন সরকারি কর্মীরা। সম্প্রতি সরকারি কর্মীদের উদ্দেশ্যে এমনই সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকারের রেল দফতর। তবে এক্ষেত্রে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীরাই পাবেন বিনা টিকিটে রেল সফরের সুযোগ। যে কোনও রাজ্যের সরকারি কর্মীদের আপাতত এই সুযোগ মিলছে না বলেই জানা গিয়েছে রেল দফতর সুত্রে। Big Breaking News Govt. Employee
তবে এক্ষেত্রে শুধুমাত্র চাকরিরত কর্মীরাই নয়, অবসর প্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মীরাও এবার থেকে বিনা টিকিটে রেলে চড়ার সুযোগ পাবেন। কিন্তু সুযোগ টি শুধুমাত্র তেজস এক্সপ্রেস ট্রেনে চড়ার ক্ষেত্রে। লোকাল ট্রেনে চড়তে অবশ্য পুরনো নিয়মে রীতিমতো ভাড়া গুনতে হবে সবাইকেই।
এ বিষয়ে সরকারি ঘোষণা অনুযায়ী, কেন্দ্রীয় সরকারি কর্মীরা যদি অফিসিয়াল ট্যুর করেন কিংবা বিভিন্ন সরকারি ট্রেনিং অথবা যে কোন জায়গায় বদলি সংক্রান্ত বিষয়ে যাতায়াত পাশাপাশি অবসরের পরেও নির্দিষ্ট ভ্রমণের জন্য বিনা টিকিতে ভ্রমণের সুবিধা পাবেন বলে জানানো হয়েছে।
তবে এক্ষেত্রে সকল কেন্দ্রীয় সরকারি কর্মীরা ট্রেনের পরিষেবার ক্ষেত্রে একই সুবিধা পাবেন না। কেন্দ্রীয় সরকারি কর্মীর বেতন পরিকাঠামো অনুযায়ী তিনি সুবিধা ভোগ করবেন। কারণ সকল কেন্দ্রীয় সরকারি কর্মীদের আলাদা আলাদা মাস মাইনের পরিকাঠামো রয়েছে । সেই অনুযায়ী ভ্রমণের ক্ষেত্রে তিনি ছাড় পাবেন। একমাত্র তেজস ট্রেনে চড়লেই কেন্দ্রীয় সরকারি কর্মীরা এই বিশেষ সুবিধা পাবেন।
লক্ষীর ভান্ডার নিয়ে বিরাট সুসংবাদ, এখনই বিস্তারিত পড়ুন -WB Lakshmi Bhandar Update
প্রসঙ্গত, মাত্র কয়েক মাসের ব্যবধানে ভারত সরকারের রেল দফতর এই বিশেষ তেজস ট্রেনের বিশেষ পরিষেবা এনেছে। মূলত ভ্রমন পিপাসু মানুষ কে দ্রুত পরিষেবা দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এই ট্রেনটি মাঝারি দ্রুত গতির ট্রেন। তবে ট্রেনে চড়ার সময় যাত্রীদের পরিষেবার ক্ষেত্রে এটি খুবই আধুনিক ও উন্নতমানের প্রযুক্তি সম্পন্ন।
এই প্রকল্পে 1 লক্ষ 20 হাজার টাকা দিচ্ছে রাজ্য সরকার, বিস্তারিত জেনে নিন চটপট -WB Govt Prakalpo
তেজস এক্সপ্রেস ঘন্টায় প্রায় ১৬০ কিলোমিটার বেগে ছুটতে পারে বলে জানানো হয়েছে রেল দফতর সুত্রে। পাশাপাশি যাত্রীদের স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে এই ট্রেন গুলিতে স্বয়ংক্রিয় অর্থাৎ অটোমেটিক দরজা লাগানো হয়েছে।
তবে ট্রেন বা পরিষেবা যাই হোক। তেজস এক্সপ্রেস ট্রেনে চড়তে ভাড়া লাগবে না কেন্দ্রীয় সরকারি কর্মীদের। স্বভাবতই এই খবরে খুশির হাওয়া গোটা কেন্দ্রীয় সরকারি কর্মী মহলে।
written by - Somnath Pal.
চাকরি হোক কিংবা সরকারি প্রকল্প , সঠিক খবর পেতে চোখ রাখুন bongodhara.com -এ
Join Telegram Channel : Click Here
More News : Click Here
TAG- #RAIL #INDIAN RAIL #TRAIN #FARE #WITHOUT FARE #GOVT #EMPLOYEE

.jpg)