West Bengal Govt Job 2022 : ট্রেসারিতে জেলা ভিত্তিক কর্মী নিয়োগ, আবেদন করুণ এখনই

 বেহাল অর্থনীতির কারণে চাকরির বাজারের অবস্থা বেশ করুন । চুক্তি(contractual) হোক  কিংবা স্থায়ী, চাকরি (gov job)একটা হলেই হল। এই অবস্থায় কোনও দফতরে নিয়োগের(recruitment) বিজ্ঞপ্তি যে বেকার কর্ম প্রার্থীদের কাছে আনন্দের খবর তা বলাই বাহুল্য। ফের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। West Bengal Govt Job 2022



এবার চুক্তি ভিত্তিক মাসে মোটা অঙ্কের বেতন দিয়ে কর্মী নিয়োগ হতে চলেছে রাজ্য অর্থ দফতরের অধীনে সংশ্লিষ্ট জেলায়। এই মর্মে গত কয়েকদিন আগেই সংশ্লিষ্ট জেলা মারফৎ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে। তাহলে আসুন এক নজরে দেখে নেওয়া প্রকাশিত বিজ্ঞাপনের যাবতীয় খুঁটিনাটি তথ্য সম্পর্কে। প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ- memo no.146/ tn Dated- 12/09/2022


প্রথমেই জেনে নেওয়া যাক কিভাবে আবেদন করতে হবে---

১. এ ক্ষেত্রে আবেদনকারীকে অফ লাইনে আবেদন করতে হবে। 

২. প্রথমে সংশ্লিষ্ট জেলার সরকারি ওয়েব সাইটে (http://derjeeling.gov.in) গিয়ে আবেদন ফর্ম ডাউন লোড করে নিতে হবে।



৩. এরপর আবেদন ফর্মের নির্দিষ্ট কলম গুলি পূরণ করে পাসপোর্ট সাইজের ছবি সাঁটিয়ে তা সংশ্লিষ্ট জেলার জেলা শাসকের অফিসে পাঠাতে হবে।  হবে।


সংশ্লিষ্ট পদের ক্ষেত্রে চলতি সেপ্টেম্বর মাসের ২৯ তারিখের মধ্যে আবেদন করতে হবে।


আবেদনের সময় প্রার্থীকে যে ডকুমেন্টস বা নথি সঙ্গে রাখতে হবে সেগুলি হল---

১. আঁধার কার্ড , 


২. ভোটার কার্ড, 


৩. শিক্ষাগত যোগ্যতা , 


৪. অভিজ্ঞতার সংশাপত্র ,


৫. বর্তমান সময়ের রঙিন পাসপোর্ট সাইজের ছবি, ইত্যাদি।


এবার আসা যাক নিয়োগ পদ্ধতি সম্পর্কে---

আবেদন ফর্ম গুলি শর্ট লিস্টিং বা  প্রাথমিক বাছাই করে আবেদনকারীকে প্রার্থীকে ডেকে নেওয়া হবে কম্পিউটারে টাইপিং টেস্টের জন্য। এরপর যোগ্য প্রার্থীকে ডেকে নেওয়া হবে  ইন্টারভিউ এবং পারসোনালিটি টেস্টের জন্য।  

সব শেষে আবেদনকারীর জমা করা নথি ভালো ভাবে স্কুটনি অর্থাৎ খুঁটিয়ে দেখে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে। 


এবার জেনে নেওয়া যাক শুন্য পদের যাবতীয় বিবরণ-

--

পদের নাম- "ডাটা এন্ট্রি অপারেটর" (data entry operator)  


শুন্য পদ- ০৪ টি  


মাসিক বেতন- ১১,০০০ টাকা


কাজের ধরণ--- 

তিন বছর মেয়াদে জেলা উন্নয়ন প্রকল্পের আওতায় চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে।


বয়স সীমা --- 

উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদকারীর বয়স ২৯-০৯-২০২২ -র হিসাবে  ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।   

শিক্ষাগত যোগ্যতা--- 

আবেদনকারীকে যে কোনও শাখার  স্নাতক হতে হবে। এ ছাড়াও কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার বিষয়ে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে শংসাপত্র থাকতে হবে। 


আবেদনপত্র পাঠানোর ঠিকানা- OFFICE OF THE DISTRICT MAGISTRATE, TREASURY DEPARTMENT, DERJEELING LEBONG CART ROAD.  

সম্পূর্ণ এই নিয়োগ প্রক্রিয়াটি হবে রাজ্য সরকারের অর্থ দফতরের অধীনে। সফল ও যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হবে দার্জিলিং জেলায়।    

উল্লেখিত  পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে। 

আবেদনের শেষ তারিখ-29/09/2022

এ ছাড়াও আরও বিস্তারিত জানতে সংশ্লিষ্ট জেলার সরকারি ওয়েব সাইট  দেখে নিতে হবে (http://derjeeling.gov.in) 

Official Notice : Download 


written by - Somnath Pal. 


চাকরি হোক কিংবা সরকারি প্রকল্প , সঠিক খবর পেতে চোখ রাখুন bongodhara.com -এ 


Join Telegram Channel : Click Here


More News : Click Here


TAG- #JOB NEWS #GOVT JOB #TREASERY JOB #COMPUTER