ফের প্রচুর অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, মাধ্যমিক পাশ -WB ICDS Anganwari Recruitment

 চাকরি প্রার্থীদের জন্য ফের নয়া সুসংবাদ। রাজ্যে নয়া করে ফের অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা শাসক দফতর। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, শুধু মাধ্যমিক পাশে অঙ্গনওয়াড়ি কর্মী পদে চাকরির জন্য আবেদন করতে পারবে। আরও জানানো হয়েছে জেলার স্থায়ী বাসিন্দা হলে তাদের নিজের জেলায় পোস্টিং সহ আরও বহু সুবিধা দেওয়া হবে। এও জানানো হয়েছে হয়েছে, কেবল মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবে। আপনি যদি মহিলা বা পরিবারের কেও যদি মহিলা প্রার্থী থেকে থাকে তাহলে আবেদন সম্পর্কে বা নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ পর্যন্ত পড়বেন। নিচে শূন্যপদ, আবেদন পদ্ধতি ও নিয়োগ সংক্রান্ত যাবতীয় আপডেট অফিসিয়াল নোটিশ অনুযায়ী আলোচনা করা হবে। WB ICDS Anganwari Recruitment 2022।



শূন্যপদের নাম : জেলার বিভিন্ন SDO অফিসের বিভিন্ন ICDS কেন্দ্রে অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিয়োগ করা হবে। 


শূন্যপদ :জেলার বিভিন্ন SDO অনুযায়ি শূন্যপদ সংখ্যা আলাদা আলাদা। সবচেয়ে নিচে সবকটি SDO অফিসের প্রকাশিত নোটিশ ডাউনলোড লিঙ্ক দেওয়া হবে সেটি ডাউনলোড করে দেখেনিবেন। 


কীভাবে আবেদন করবেন :

যোগ্য ও আগ্রহী প্রার্থীরা সংশ্লিষ্ট পদে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। অনলাইন আবেদন করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করতে পারেন অথবা অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। অনলাইন আবেদনের সময় আপনার সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সহ অভিজ্ঞতা সংক্রান্ত ডকুমেন্টস সাথে রাখতে হবে। 

আবেদনের শেষ তারিখ : 15/10/2022 তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। 

নিয়োগ প্রক্রিয়া : যারা আবেদন করবে তাদের মধ্য থেকে যোগ্য প্রার্থী বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হবে মূলত দুটি প্রক্রিয়ার মাধ্যমে। প্রথমে প্রার্থীদের লিখিত পরীক্ষা দিতে হবে তারপর মৌখিক পরীক্ষার মাধ্যমে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করে নিয়োগ করা হবে। 


মোট 50 নম্বরের যাচাই পরীক্ষা নেওয়া হবে। তারমধ্যে 35 নম্বর লিখিত পরীক্ষা হবে - 10 নম্বর গনিত, 10 নম্বর ইংরেজি, 10 নম্বর জনস্বাস্থ্য ও নারীর স্থান ও মর্যাদা ও 5 নম্বর সাধারন জ্ঞান সম্পর্কে প্রশ্ন করা হবে। 


এরপর অভিজ্ঞতার উপর ভিত্তি করে 10 নম্বর থাকবে এবং মৌখিক পরীক্ষা হবে 5 নম্বরের। 


শিক্ষাগত যোগ্যতা : যারা যোগ্য সে সকল প্রার্থীদের আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা হতে হবে নূন্যতম মাধ্যমিক পাশ বা তার সমতুল্য। 


বয়সসীমা : আবেদনকারীর বয়স সর্বাধিক হতে পারে 65 বছর অর্থাৎ 65 বছরের নিচে বয়স হলে আবেদন করতে পারবে। 


এছাড়াও প্রার্থীদের অবশ্যই অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে কর্মরত থাকতে হবে কেননা এই নিয়োগ হবে পদোন্নতির জন্য। 


নিয়োগের স্থান : পশ্চিমবঙ্গের হুগলি জেলার বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সংশ্লিষ্ট কর্মী গুলি নিয়োগ করা হবে। নিচের প্রত্যেক মহকুমা অফিসের প্রকাশিত নোটিশ ডাউনলোড লিঙ্ক দেওয়া হবে সেখান থেকে ডাউনলোড করে দেখেনিবেন। 


All Official Notice : Download Now

Online Apply : Click Now

Official Website : Click Now 


 চাকরি হোক কিংবা সরকারি প্রকল্প , সঠিক খবর পেতে চোখ রাখুন bongodhara.com -এ 


Join Telegram Channel : Click Here


More News : Click Here