36,000 টাকা পর্যন্ত স্কলারশিপ পেতে চান, এখনই আবেদন করুন সিতারাম জিন্দাল স্কলারশিপে -SJ Scholarship

গোটা দেশের আর্থিক ভাবে দুর্বল পড়ুয়াদের সাহায্য করতে বদ্ধ পরিকর কেন্দ্র -রাজ্য দুই সরকারই। কিন্তু শুধু সরকারই নয়, বেসরকারি বহু নামীদামী সংস্থা ইতিমধ্যেই এই তালিকায় নাম লিখিয়েছে । এই তালিকায় রয়েছে দেশের বহুল পরিচিত জিন্দাল কোম্পানির নাম। প্রতিবছর এই বেসরকারি সংস্থার উদ্যোগে দুঃস্থ মেধাবী ছাত্র- ছাত্রীদের স্কলারশিপ দেওয়ার ব্যবস্থা রয়েছে।  স্কলারশিপের নাম সিতারাম জিন্দাল স্কলারশিপ বা বৃত্তি । সিতারাম জিন্দাল ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবছর গোটা দেশের দুঃস্থ মেধাবী ছাত্র- ছাত্রীদের এই স্কলারশিপ টি দেওয়া হয়।   Sitaram Jindal Scholarship 2022. 



মূলত আর্থিক ভাবে পিছিয়ে পড়া দুঃস্থ মেধাবী ছাত্র-ছাত্রীদের যাতে অর্থের অভাবে পড়াশোনার জীবনে ইতি না পড়ে সে জন্যই এই স্কলারশিপ প্রদানের মাধ্যমে আর্থিক সাহায্য করা হয়। একেবারে একাদশ শ্রেণি থেকে শুরু করে স্নাতক-স্নাতকোত্তর পাঠক্রম পর্যন্ত এই স্কলারশিপ দেওয়া হয়। তাহলে আসুন এক নজরে দেখে নেওয়া যাক স্কলারশিপের যাবতীয় তথ্য সম্পর্কে। 


এ বিষয়ে স্কলারশিপ প্রদানকারী ওই সংস্থার নিয়মানুসারে,

১। আবেদনকারী পড়ুয়াকে জন্মসুত্রে ভারতীয় নাগরিক হতে হবে।

২। একাদশ শ্রেণি থেকে স্নাতক-স্নাতকোত্তর পাঠরত ছাত্র- ছাত্রীকে এই স্কলারশিপ দেওয়াহয়।

৩। এক্ষেত্রে ওই পড়ুয়াকে বিগত শ্রেণির পরীক্ষায় ৩৫- ৬৫ শতাংশ নম্বর নিয়ে পাশ করতে হবে।

৪। আবেদনাকারী পড়ুয়ার পারিবারিক বার্ষিক আয় হতে হবে ২ লক্ষ ৫০ হাজার টাকার মধ্যে ।  

৫। আবেদনকারী পড়ুয়া যদি সরকারি অথবা বেসরকারি অন্যকোনও স্কলারশিপ বা বৃত্তি পেয়ে থাকেন তাহলে তিনি আবেদনের যোগ্য নন। 

৬। আবেদনকারী পড়ুয়ার পরিবারের কোনও সদস্য সরকারি চাকুরীজীবী হলে পরিবারের মোট আয় ৪ লক্ষ টাকার মধ্যে হতে হবে। 

৭। এই স্কলারশিপ টি মূলত টাকার অংকে বেশ কয়েকটি  শ্রেণি বা স্ল্যাবে বিভক্ত।

৮। একাদশ- দ্বাদশ শ্রেণিতে পাঠরত পড়ুয়াদের বার্ষিক টিউশন ফী বাবদ ছাত্রদের বার্ষিক 6 হাজার টাকা এবং ছাত্রীদের বার্ষিক 8,400 টাকা প্রদান করা হয়ে থাকে।  

৯। ইঞ্জিনিয়ারিং পাঠক্রমে যুক্ত  আবেদনকারী ছাত্রকে বার্ষিক 24,000 টাকা এবং ছাত্রীদের 27,600 টাকা দেওয়া হয়। 

১০। ডাক্তারি পড়ুয়ার ক্ষেত্রে ছাত্রদের বার্ষিক 30,000 টাকা এবং ছাত্রীদের 36,000 টাকা দেওয়া হয়।  

১১। সাধারণ স্নাতক পাঠক্রমের পড়ুয়াদের বার্ষিক টিউশন ফী বাবদ ছাত্রদের 13,200 টাকা এবং ছাত্রীদের 16,800 টাকা দেওয়া হয়। 

১২। স্নাতকোত্তর পাঠক্রমে যুক্ত ছাত্রদের বার্ষিক 18,000 হাজার টাকা এবং ছাত্রীদের 21,600 টাকা দেওয়া হয়। 

১৩ । এ ছাড়াও বিভিন্ন ডিপ্লোমা কোর্সে পাঠরত পড়ুয়াদের ক্ষেত্রে ছাত্রদের 12,000 টাকা এবং ছাত্রীদের 14,400 টাকা 

১৪। তবে এ ক্ষেত্রে কোনও পড়ুয়া যদি মাত্র এক বছরের জন্য কোনও পাঠক্রমে যুক্ত থাকেন তাহলে তিনি এই স্কলারশিপ বা বৃত্তি পাওয়ার যোগ্য নন।  


আবেদন পদ্ধতি- 

এক্ষেত্রে শুধুমাত্র অফলাইনেই আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের কোনও সুযোগ নেই। অবশ্য সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইটে গিয়ে আবেদন পত্র সংগ্রহ করতে হবে। তারপর ওই আবেদন পত্রটি পূরণ করে  নিম্ন লিখিত ঠিকানায় পাঠাতে হবে। 

The Trustee, Sitaram Jindal Foundation,

Jindal Nagar, Tumkur Road, Bengaluru 560073.


আবেদনের সময় আবেদনকারী প্রার্থীকে যে ডকুমেন্টস গুলি অবশ্যই সঙ্গে রাখতে হবে সেগুলি হল, 

১। আবেদনের সময় পড়ুয়াকে তার পাঠক্রমের যাবতীয় প্রমান পত্র দাখিল করতে হবে।

২। পরিবারের বার্ষিক আয়ের প্রমান পত্র জমা করতে হবে । 

৩। এ ছাড়াও বয়সের প্রমান পত্র , বাসস্থানের প্রমান পত্র দাখিল করতে হবে। 

৪। আবেদনকারীকে সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র অথবা ছাত্রী হতে হবে। 

৫। আবেদনকারীকে তার জাতিগত সংশাপত্র, এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য দিতে হবে। 

৬। আবেদনকারী প্রতিবন্ধী হলে তার স্বপক্ষে প্রতিবন্ধী সংশাপত্র জমা করতে হবে। 

ফের প্রচুর অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, মাধ্যমিক পাশ -WB ICDS Anganwari Recruitment

তাহলে এক মুহূর্ত সময় নষ্ট না করে প্রতিবেদনটি ভালো ভাবে খুঁটিয়ে পড়ে নিন, আর আবেদন করুণ সিতারাম জিন্দাল স্কলারশিপের আর্থিক সাহায্যের জন্য।


written by- Somnath Pal.

চাকরি হোক কিংবা সরকারি প্রকল্প , সঠিক খবর পেতে চোখ রাখুন bongodhara.com -এ 


Join Telegram Channel : Click Here


More News : Click Here

TAG- #JINDAL #SCHOLARSHIP #STUDENT #ECONOMICAL HELP #GRADUATE