পুজোর আগে মাত্র 750 টাকায় রান্নার গ্যাস নিয়ে আসুন বাড়িতে, এখনই বুক করুন - Gas Cylinder Offer

নয়াদিল্লি : সাম্প্রতিক নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামছাড়া মুল্য বৃদ্ধির জেরে দেশের মানুষের একেবারে নাভিশ্বাস ওঠার জোগাড়। এর থেকে বাদ পড়েনি গৃহিণীর রান্নাঘর পর্যন্ত। ঠিক যেমনটা ধরুন  রান্নার (gas cylinder for domestic use)গ্যাসের অস্বাভাবিক মুল্য বৃদ্ধি। সাম্প্রতিক সময়ে রান্নার গ্যাসের দাম বেড়ে পৌঁছে গিয়েছে 1100 টাকায়। এই অস্বাভাবিক মুল্য বৃদ্ধি যে কোথায় গিয়ে দাঁড়াবে তা ভাবনার অতিত।  আর তাতেই যেন খাওয়ার কথা ভাবলে গায়ে জ্বালানির ছ্যাঁকা লাগছে গৃহস্থের। 



তবে গোটা দেশের মায়েদের কথা চিন্তা করে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী উজ্বলা(ujwala yojna) যোজনার আওতায়  এখনও পর্যন্ত সাড়া দেশে ফ্রিতে গ্যাসের কানেকশনের সঙ্গে একেবারে বিনামুল্যে একটিমাত্র গ্যাস (gas cylinder)সিলিন্ডার দেওয়ার ব্যবস্থা করেছে মোদী সরকার। কিন্তু সে তো মাত্র প্রথমবারের জন্য। তারপর কি হবে।


সাম্প্রতিক রিপোর্ট বলছে, রান্নার জন্য অত দাম দিয়ে গ্যাস কিনতে না পেরে ইতিমধ্যেই গোটা দেশের প্রান্তিক গরীব মানুষেরা রান্নার জন্য অবশ্য গ্যাসের বদলে ফিরে গিয়েছেন সেই পুরনো পদ্ধতি কাঠেই। অর্থাৎ রান্নায় গ্যাসের বদলে কাঠই ব্যবহার করছেন দেশের গ্রামীণ এলাকার গৃহবধূরা। সেই কারণে কেন্দ্র সরকারের উজ্বলা যোজনা আপাতত বিশ বাঁও জলে। 


গোটা দেশ জুড়ে জ্বালানি তেল কিংবা রান্নার গ্যাসের অস্বাভাবিক মুল্য বৃদ্ধির জেরে ইতিমধ্যেই রাজ্যের তৃণমূল(trinomul congres) সরকার  তুলোধোনা করে ছাড়ছে কেন্দ্রের মোদী(modi) সরকার কে। এই অবস্থায় পরিস্থিতি বেগতিক বুঝে  তড়িঘড়ি সিদ্ধান্তে বসে কেন্দ্র সরকার। কিভাবে সাধারণ মানুষকে এই জ্বালানির আকাশ ছোঁয়া মুল্যবৃদ্ধির অসহ্য জ্বলুনি থেকে মুক্তি দেওয়া যায়। 



পাশাপাশি  ভোট বড় বালাই। তার ওপর গোটা দেশের মানুষের হেঁশেল বলে কথা। তাই কোনও রকম ঝুঁকি নিতে রাজী নয় কেন্দ্রের মোদী সরকার। কারণ লাগামছাড়া মুল্য বৃদ্ধির কারণ হিসাবে মোদী সরকারের ভ্রান্ত অর্থনীতি এবং গা জোয়ারিকেই দুষছেন গোটা দেশের মানুষ। সর্বোপরি পেট্রোল-ডিজেল কি হল তা নিয়ে সাধারণ মানুষের মাথাব্যাথার কারণ না থাকলেও রান্না ঘরের গ্যাসের অস্বাভাবিক দাম মেনে নিতে পারছেন না দেশের কোনও মানুষই। 


এই অবস্থায় দেশের মানুষ কে সাময়িক স্বস্তি দিতে কেন্দ্র সরকারের তরফে চালু হল মাত্র 750 টাকায় কম্পোজিট গ্যাস সিলিন্ডার। 


এই কম্পোজিট(compojeet cylinder) গ্যাস সিলিন্ডার আসলে কি ? যা এই মুহূর্তে দেশের মানুষের জন্য ধামাকা অফার হিসাবে বিবেচিত হয়েছে। 


এতদিন পর্যন্ত রান্না ঘরের ডোমেস্টিক গ্যাস ভরতি সিলিন্ডার যার ওজন ছিল 14.2 কেজি। বর্তমানে যে কম্পোজিট গ্যাস সিলিন্ডার বাজারে নিয়ে আসা হয়েছে তার ওজন ১০ কেজি। তা পাওয়া যাবে মাত্র 750  টাকায়। বর্তমান বাজার মুল্য থেকে যা 350 টাকা কম। 


যে কোনও গ্যাস ডিস্ট্রিবিউটারের(distributor) কাছ থেকে গ্রাহকরা সহজেই পেয়ে যাবেন এই 10 কেজির কম্পোজিট গ্যাস সিলিন্ডার। অপেক্ষাকৃত ওজন কম হওয়ায় সহজেই এই গ্যাস ভরতি সিলিন্ডার যেকোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে সহজেই। গ্রাহকরা তাদের ইচ্ছে মতো গ্যাস রিফিলিং করতে পারবেন এই সিলিন্ডারে। 


তবে এই গ্যসের ক্ষেত্রেও কোনও ভর্তুকির ব্যবস্থা নেই।  গত কয়েকমাস ধরে গ্রাহকরা অবশ্য তাদের 14.2 কেজির সিলিন্ডারেও কোনও ভর্তুকি অর্থাৎ সাবসিডি পাচ্ছেন না। কারণ পূর্ব ঘোষণা অনুযায়ী হঠাৎ করে না হলেও ধীরে ধীরে গৃহস্থের ব্যবহৃত ডোমেস্টিক(domestic cylinder) সিলিন্ডারে ভর্তুকি তুলে নিয়েছে কেন্দ্র সরকার। 


পাশাপাশি কমার্শিয়াল  ক্ষেত্রে 19.2 কেজি সিলিন্ডারে মাত্র 39 টাকা দাম কমানো হয়েছে গত কয়েকদিন আগে। 


আসলে কথায় বলে বাঙালী ভোজন রসিক। তার ওপর সামনেই দুর্গা পুজো। এই অবস্থায় উৎসব প্রিয় বিশেষ করে ভোজন রসিক বাঙালীর কাছে 1100 টাকা গ্যাস সিলিন্ডারের বদলে মাত্র 750 টাকায় অপেক্ষাকৃত কম দামের এই কম্পোজিট গ্যাস সিলিন্ডার যে কিছুটা হলেও স্বস্তি তা আর বলার অপেক্ষা রাখেনা। তবে এই গ্যাস সিলিন্ডার টি অবশ্য চালু করা হয়েছে দেশের হাতে গনা কয়েকটি শহরে। সব কিছু ঠিকঠাক থাকলে আগ্মি কয়েকমাসের মধ্যে দেশের সব কয়টি শহরে চালু হয়ে যাবে কম দামের কম অজনের কম্পজিট গ্যাস সিলিন্ডার। 

36,000 টাকা পর্যন্ত স্কলারশিপ পেতে চান, এখনই আবেদন করুন সিতারাম জিন্দাল স্কলারশিপে -SJ Scholarship 

তবে এ বিষয়ে সাধারণ মানুষের বক্তব্য, এ টা শুধুমাত্র চটকদারী ছাড়া কিছু নয়, কারণ এই কম্পোজিট গ্যাস সিলিন্ডারের ওজন 10 কেজি। বাড়তি 4 কেজি গ্যাস থাকলে তার দাম ওই 1100 টাকায় হবে। তাতে আর লাভ কি হল।  


written by- Somnath Pal. 

চাকরি হোক কিংবা সরকারি প্রকল্প , সঠিক খবর পেতে চোখ রাখুন bongodhara.com -এ 


Join Telegram Channel : Click Here


More News : Click Here

TAG - #gas #domestic #compojeet #modi #mamata #subsidy #cylinder #durga puja