আপনি কি একজন পড়ুয়া। তাহলে এই স্কলারশিপের খবরটি নেহাত আপনার জন্য। রাজ্যের মেধাবী পড়ুয়াদের আর্থিক ভাবে সহায়তা করতে ইতিমধ্যেই চালু হয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা বৃত্তি প্রদানের ব্যবস্থা। কিন্তু জানেন কি শুধুমাত্র বিবেকানন্দ স্কলারশিপই নয়, রাজ্যের আর্থিক ভাবে দুর্বল ছাত্র- ছাত্রীদের পড়াশোনার জন্য চালু রয়েছে মৌলানা আজাদ স্কলারশিপ (SCHOLARSHIP)। এই স্কলারশিপ বা বৃত্তিটি দেওয়া হয় দেশের অন্যতম স্বাধীনতা সংগ্রামী তথা শিক্ষাবিদ স্যার মৌলানা আবুল (MOULANA ABUL KALAM AZAD)কালাম আজাদের নামানুসারে।
এই স্কলারশিপের আওতায় রাজ্যের সংখ্যা লঘু (MINORITY)সম্প্রদায়ের ছাত্র -ছাত্রীদের আর্থিক ভাবে সহায়তা প্রদান করা হয়। মূলত রাজ্যের নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠরত পড়ুয়াদের এই স্কলারশিপ দেওয়ার ব্যবস্থা রয়েছে সরকারি তরফে। তাহলে আসুন এক নজরে দেখে নেওয়া যাক এই স্কলারশিপের যাবতীয় বিষয় সম্পর্কে।
১. মূলত রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের পড়ুয়াদের ক্ষেত্রেই এই স্কলারশিপ বা বৃত্তি প্রদান করা হয়।
২. এক্ষেত্রে নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের এই স্কলারশিপের আর্থিক সুবিধা দেওয়া হয়।
৩. আবেদনকারী পড়ুয়ার পারিবারিক বার্ষিক আয় হতে হবে ২ লক্ষ টাকার মধ্যে।
৪. বিগত পরীক্ষায় অন্তত 50 শতাংশ নম্বর থাকতে হবে।
৫. এক্ষেত্রে আবেদনকারী পড়ুয়া যদি অন্য কোনও স্কলারশিপ পেয়ে থাকেন তাহলে তিনি আবেদনের যোগ্য নন।
৬. এই স্কলারশিপের জন্য শুধুমাত্র অনলাইনে আবেদন করতে অফলাইনে আবেদনের কোনও সুযোগ নেই। এ ক্ষেত্রে রাজ্য সরকারের নির্দিষ্ট ওয়েব সাইট www.scholarships.gov.in. -এ গিয়ে আবেদন করতে হবে।
৭. আবেদনকারী পড়ুয়া যদি নবম কিংবা দশম শ্রেণির পড়ুয়া হন তাহলে তাকে দেওয়া হবে 10 হাজার টাকা এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে দেওয়া হয় 12 হাজার টাকা।
আবেদনের সময় আবেদনকারী পড়ুয়াকে নিম্নলিখিত ডকুমেন্টস গুলি অবশ্যই সঙ্গে রাখতে হবে---
১. আবেদনাকারী পড়ুয়ার ব্যাঙ্কের পাশ বইয়ের যাবতীয় তথ্য
২. বিগত পরীক্ষার রেজাল্ট বা মার্কশিট
৩. পরিবারের বার্ষিক আয়ের প্রমান পত্র।
৪. সংখ্যালঘু সংশাপত্র
৫. আবেদনকারী পড়ুয়ার আঁধার কার্ড, ইত্যাদি।
জেলায় জেলায় 100 দিনের কাজে হাজার হাজার নিয়োগ : ঘোষণা মূখ্যমন্ত্রী। WB Govt Reqruitment ।
তবে চলতি বছর আবেদন পত্র জমা দেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ 31 শে অক্টোবর 2022 । তাই আর দেরি না করে উপযুক্ত যোগ্যতা থাকলে এখনই আবেদন করুন।
written by- Somnath Pal.
চাকরি হোক কিংবা সরকারি প্রকল্প , সঠিক খবর পেতে চোখ রাখুন bongodhara.com -এ
Join Telegram Channel : Click Here
More News : Click Here
TAG- #SCHOLARSHIP #MOULANA AZAD #WB #MINORITY #STUDENT

.jpg)