কলকাতা : আর রাজ্যে বেকার থাকবে না, রাজ্যের বেকার যুবক - যুবতীদের আর বাইরে গিয়ে কাজ করতে হবেনা, সম্প্রতি নেতাজী ইন্ডোরে কর্মসংস্থান সম্পর্কিত এক আলোচনা সভায় রাজ্যের বেকার যুবক - যুবতীদের উদ্দেশ্যে এমনই প্রতিশ্রুতির বন্যা বইয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনিতে সাম্প্রতিক শিক্ষক দুর্নীতি কাণ্ডে বেশ ব্যাক ফুটে রাজ্যের শাসক দল তৃণমূল। তার ওপর বছর ঘুরতেই রাজ্যে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। এই অবস্থায় সাম্প্রতিক দুর্নীতির কালির ছিটে ঘাস ফুলের ওপর থেকে তুলে পরিচ্ছন্ন ভাব মূর্তির সরকার রাজ্যের মানুষের সামনে তুলে ধরাই মমতার প্রধান লক্ষ্য। সেই লক্ষ্যে এবার ব্যাপক হারে নিয়োগ দিয়েই সাম্প্রতিক নাজেহাল পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী।
তাই এবার কর্মসংস্থান নিয়ে আসরে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। পাশাপাশি শিক্ষক দুর্নীতি কাণ্ডে আন্দোলনরত চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বলেছেন, 'যারা ন্যায্য বিচার পাইনি তারা আমাদের থেকেই সঠিক বিচার পাবেন'। রাজ্যের লাগামহীন বেকারত্ব প্রসঙ্গে এ শুধু যে মুখ্যমন্ত্রীর কথার কথা নয় তার প্রমান মিলল এবার হাতে নাতে। মুখ্যমন্ত্রী তো ঘোষণা করেই সাড়া। কিন্তু কোথায় কিভাবে হবে নিয়োগ ? এ প্রসঙ্গে ইতিমধ্যেই 100 দিনের কাজে ব্যপক হারে কর্মী নিয়োগের কথা বলা হয়েছে রাজ্য সরকারি তরফে।
আসলে 100 দিনের কাজ নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ। একেবারে শুরু থেকে আজ পর্যন্ত 100 দিনের কাজে টাকা নয় ছয়ের অভিযোগ রয়েছে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। দুর্নীতি বা কিছু একটা যে হয়েছে 100 দিনের কাজ নিয়ে সাম্প্রতিক জেলায় জেলায় মুখ্যমন্ত্রীর পাঠানো কড়া বার্তায় তা ফের স্পষ্ট। সম্প্রতি মুখ্যমন্ত্রী রাজ্যের প্রতিটি জেলার জেলা শাসকদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন 100 দিনের কাজে কোনও অভিযোগ এলেই অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সরাসরি এফআইআর করতে।
তবে 100 দিনের কাজ নিয়ে দুর্নীতির আঁচ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে দিল্লির দরবারে। সাম্প্রতিক কেন্দ্রীয় প্রতিনিধি দলের তদারকিতে তা একেবারে জলের মতো পরিস্কার হয়ে গিয়েছে। তাই আর দেরি না করে 100 দিনের কাজে দুর্নীতি রুখতে ইতিমধ্যেই কেন্দ্র সরকার এ রাজ্যে 100 দিনের মজুরির টাকা পাঠানো বন্ধ করেছে।
এবার সেই দুর্নীতিকেই কর্ম সংস্থানের হাতিয়ার হিসাবে ব্যবহার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, 100 দিনের কাজের তদারকিতে জেলায় জেলায় থার্ড পার্টি অবজারভার নিয়োগের ওপর জোর দেওয়া হয়েছে রাজ্য সরকারি তরফে। এ ক্ষেত্রে প্রতি জেলায় প্রচুর সংখ্যক কর্মীর প্রয়োজন।
কিন্তু এই থার্ড পার্টি অবজারভার কি? এদের কাজই বা কি?
এ বিষয়ে কেন্দ্র সরকারের গাইডলাইন অনুযায়ী, 100 দিনের কাজে একেবারে গোরা থেকে দুর্নীতি রুখতে দেশের প্রতিটি রাজ্যের সরকার কে এক জন করে থার্ড পার্টি অবজারভার নিয়োগের কথা বলা হয়েছিল। কিন্তু কেন্দ্র সরকারের এই নির্দেশ কে এখনও পর্যন্ত গুরুত্বই দেয়নি বহু রাজ্য। তবে এই তালিকায় শুধু বিরোধী রাজনৈতিক দলের নয় খোদ বিজেপি শাসিত রাজ্যের সরকারগুলিও কেন্দ্রের এই থার্ড পার্টি নিয়োগের বিষয়টিতে আমল দেয়নি বলে অভিযোগ।
আসলে থার্ড পার্টি অবজারভার হল একটি বিশেষ পদ। যিনি এই কাজে নিযুক্ত হবে তাকে প্রথমে প্রবেশন পিরিয়ডে নিয়োগ করা হবে। কাজে যুক্ত হওয়ার এক মাস পর নিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কোনও অভিযোগ জমা না পড়লে এমনকি ওই ব্যক্তির কাজের খতিয়ান দেখে তাকে স্থায়ী হিসাবে নিয়োগ করার কথা বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুসারে।
থার্ড পার্টি অবজারভারের কাজ হল, নিযুক্ত হওয়া ব্যক্তি 100 দিনের কাজের বিষয়টি খতিয়ে দেখবেন এবং এই কাজে কোনও দুর্নীতির অভিযোগ উঠলে সেই অভিযোগ কে গুরুত্ব দিয়ে শোনার পাশাপাশি সেই অভিযোগের বিষয়ে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করে সরকারের ঘরে সমস্ত রিপোর্ট জমা করবেন। এ বিষয়ে কেন্দ্র সরকারের তরফে বলা হয়েছে 100 দিনের কাজে এক জন নির্দিষ্ট অবজারভার বা পর্যবেক্ষক নিযুক্ত হলে এই কাজে দুর্নীতি অনেকটাই রুখে দেওয়া সম্ভব হবে বলে প্রকাশ করা হয়েছে কেন্দ্রীয় সরকারি রিপোর্টে।
কিন্তু মজার বিষয় হল 100 দিনের কাজে দুর্নীতি রুখতে থার্ড পার্টি অবজারভার বা পর্যবেক্ষক নিয়োগ তো দুরস্ত বেশির ভাগ রাজ্য অবশ্য কেন্দ্র সরকারের এই নির্দেশ কে গুরুত্বই দেয়নি। ফলস্বরুপ ইতিমধ্যেই শুধু মাত্র এ রাজ্যের ক্ষেত্রে 100 দিনের টাকা দেওয়া বন্ধ করেছে কেন্দ্র সরকার। এ বিষয়ে রাজ্য সরকার অবশ্য কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে পক্ষপাত দুষ্টের অভিযোগ তুলে ইতিমধ্যেই জানিয়েছে, অনেক রাজ্যই কেন্দ্র সরকারের এই নির্দেশ কে বুড়ো আঙুল দেখালেও শুধুমাত্র এ রাজ্যের ক্ষেত্রে ১০০ দিনের কাজে টাকা দেওয়া বন্ধ করেছে কেন্দ্র।
100 টাকায় 16 লক্ষ। পোস্ট অফিসের দারুণ স্কিম, হাতছাড়া করবেনা না। Post Office Scheme ।
তাই এবার 100 দিনের কাজে কেন্দ্রের নির্দেশ মতো দুর্নীতি রুখতে থার্ডপার্টি অবজারভার নিয়োগে জোর দিল এ রাজ্যের সরকার । সেই মতো প্রস্তুতিও চলছে জোর কদমে। সব কিছু ঠিক ঠাক থাকলে আগামী কয়েকমাসের মধ্যেই এ রাজ্যে 100 দিনের কাজে জেলায় জেলায় কর্মী নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে সরকারি সুত্র মারফৎ।
written by - Somnath Pal.
চাকরি হোক কিংবা সরকারি প্রকল্প , সঠিক খবর পেতে চোখ রাখুন bongodhara.com -এ
Join Telegram Channel : Click Here
More News : Click Here
TAG- #MAMTA BANERJEE#OBSERVER#PRAKALPA#PANCAYET ELECTION

.jpg)