কলকাতা : ব্যাঙ্ক হোক কিংবা অন্য কোনও আর্থিক সংস্থা ভারতীয় পোস্ট অফিসের স্কিমকে টেক্কা দেবে কে? আসলে বহুকাল আগে থেকেই বিনিয়োগকারীদের মাথাব্যথার কারণ একটাই। সেটি হল কোথায় বিনিয়োগ করলে ভালো হবে কিংবা এককালীন বিনিয়োগ(investment) নাকি ক্ষেপে ক্ষেপে টাকা বিনিয়োগ বেশি লাভ জনক বুঝে ওঠা দায়। কারণ বাজারে এখন হাজার রকমের ইনভেস্টমেন্ট প্ল্যান নিয়ে হাজির একগুচ্ছ সংস্থা। কারা কটা বেশি দেবে আর কারা কটা কম নেবে তাই নিয়েই প্রতিযোগিতার পালা। তবে বিনিয়োগকারী অর্থাৎ ইনভেস্টকারীরা অবশ্য বিনিয়োগের আগে সব দিক খতিয়ে দেখেই বিনিয়োগ করেন। Post Office New Scheme ।
সম্প্রতি আন্তর্জাতিক বাজারে বেসামাল অর্থনীতির চাপে ভারতীয় বাজার বেশ তলানিতে। দেশের জিডিপির হাল ক্রমশ নিম্নগামি। তথাপি দেশের সাধারণ মানুষকে অর্থনৈতিক ভাবে বুনিয়াদি এবং সুদৃঢ় করতে ভারতীয়(Indian Post office scheme) ডাক বিভাগ অর্থাৎ ইন্ডিয়ান পোষ্ট অফিসের কোনও বিকল্প নেই। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মত অবশ্য এমনটাই।
কারণ খোদ ভারত সরকারের সংস্থা বলে কথা। তবে শুধুমাত্র সাম্প্রতিক সময়ে নয় , একেবারে স্বাধীনতার শুরু থেকে আজ পর্যন্ত গোটা দেশের মানুষের স্বার্থে একাধিক জনকল্যান মূলক ইনভেস্টমেন্ট স্কিম নিয়ে হাজির হয়েছে ইন্ডিয়ান পোস্ট(Indian Post Office) অফিস। গত কয়েক দশক ধরে অবশ্য পোস্ট অফিসে ভাঁটার টান পড়ে। কিন্তু বিগত কয়েক বছর ধরে ফের একবার স্বমহিমায় দেশের মানুষের সামনে অবতীর্ণ হয়েছে ভারতীয় ডাক বিভাগ।
তবে দেশের বিনিয়োগকারীদের কাছে এখনও পর্যন্ত বিনিয়োগের বিশ্বস্ত প্রতিষ্ঠান ভারতীয় ডাক বিভাগ অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট অফিস। কারণ শুধু সাম্প্রতিক সময়ে পোস্ট অফিস একটি বাম্পার স্কিম নিয়ে বাজারে হাজির। এই স্কিমে এই দুর্মূল্যের বাজারেও দেওয়া হচ্ছে ৫.৮ শতাংশ সুদ। স্থায়ী আমানতের ক্ষেত্রে ব্যাঙ্ক হোক কিংবা অন্য কোনও আর্থিক সংস্থা কে বহুকাল আগেই পিছনে ফেলে দিয়েছে পোস্ট অফিসের একাধিক স্কিম।
এই স্কিমের আওতায় দেশের যে কোনও ব্যক্তি মাসে মাত্র 100 টাকা বিনিয়োগ করলেই মেয়াদ শেষে মোটা টাকা রিটার্ন পাবেন। কারণ পোস্ট অফিসের এই স্কিমে ভারত সরকার প্রতি তিন মাস অন্তর আপনার জমানো টাকার ওপর সুদ প্রদান করে। পরে ওই সুদের সঙ্গে আসল টাকা জমা হয়ে মোট টাকার ওপর তিন মাস পর আবার সুদ। এই ভাবে দীর্ঘ মেয়াদি হারে চক্রবৃদ্ধি সুদে টাকার পরিমাণ বাড়তে থাকে।
এক্ষেত্রে ওই ব্যক্তির টাকা সম্পূর্ণ কর মুক্ত অর্থাৎ ট্যাক্স ফ্রী। তবে এই স্কিমটি নুন্যতম দশ বছরের জন্য রাখা হয়েছে। এমনকি কোনও বিনিয়োগকারী যদি মনে করেন তার জমানো টাকার ওপর ঋণ নেবেন সে ক্ষেত্রে তিনি এই স্কিমের আওতায় লোন অর্থাৎ ঋণও নিতে পারবেন।
নুন্যতম 18 বছর বয়সী যেকোনো ব্যক্তি গোটা দেশের পোস্ট অফিসের যেকোনো শাখায় এই স্কিমে টাকা বিনিয়োগের সুবিধা পাবেন।
পোস্ট অফিসের এই স্কিমে যদি কোনও বিনিয়োগকারী প্রতিমাসে 10000 টাকা দশ বছরের জন্য বিনিয়োগ করেন। তাহলে দশ বছর পর ওই ব্যক্তি 16 লক্ষ টাকা পর্যন্ত রিটার্ন পাবেন।
স্কুল পড়ুয়াদের মিলবে 15,000, SBI স্কলারশিপ। New Scholarship ।জানুন আবেদন পদ্ধতি।
এক কথায় স্বল্প অর্থাৎ ক্ষুদ্র সঞ্চয়ের ক্ষেত্রে পোস্ট অফিসের জুড়ি মেলা ভার। এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, তাই আর দেরি না করে নিকটবর্তী পোস্ট অফিসে যোগাযোগ করাই ভালো। কারণ বর্তমানের এই ক্ষুদ্র সঞ্চয় আপনার ভবিষ্যৎ জীবন কে আর্থিক ভাবে নিরাপদ করতে পারে বিলক্ষণ।
চাকরি হোক কিংবা সরকারি প্রকল্প , সঠিক খবর পেতে চোখ রাখুন bongodhara.com -এ
Join Telegram Channel : Click Here
More News : Click Here

.jpg)