আপনি কি অবসর প্রাপ্ত সরকারি কর্মী। আপনার কি জমি- জমা সম্পর্কিত কাজে অভিজ্ঞতা আছে তাহলে আর সময় নষ্ট করবেন না। কারণ সরাসরি দফতর হোক কিংবা একাধিক সরকারি প্রকল্প, চাকরি এখন সর্বত্র। কিন্তু তার জন্যে থাকতে হবে উপযুক্ত যোগ্যতা। রাজ্যের মানুষের আর্থসামাজিক উন্নতির লক্ষ্যে ইতিমধ্যেই একাধিক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বছরের শুরু থেকে শিক্ষা কিংবা স্বাস্থ্যের পাশাপাশি রাজ্য সরকারের একাধিক দফতরে কর্মী নিয়োগ(RECRUITMENT) চলছে পুরোমাত্রায়।
এই মর্মে গত কয়েকদিন আগে রাজ্য সরকারের বিদ্যুৎ (WEST BENGAL STATE ELECTRICITY DEPARTMENT) দফতরের অধীনে গ্রামবাংলায় বিদ্যুত সম্প্রসারণের লক্ষ্যে জমিজমা সম্পর্কিত কাজের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। লিখিত এই কর্মী নিয়োগের প্রতিবেদন টি দেখে হয়তো চাকরি প্রার্থীদের মনে হতে পারে বিদ্যুৎ দফতরে জমির কাজের জন্য লোক নেওয়া হচ্ছে কেন। তবে বিদ্যুৎ-এর খুঁটি পোঁতা হোক কিংবা রাস্তা তৈরি অথবা যেকোনো প্রকল্পের ক্ষেত্রে প্রয়োজন হয় জমি-জমার। সে সরকারি খাস জমিই হোক কিংবা কোনও ব্যক্তির কাছ থেকে ক্রয় করা সম্পত্তি। প্রকল্প এগিয়ে নিয়ে যেতে ওই অধিগৃহীত জমির মাপজোক ভালো ভাবে করা প্রয়োজন। সঙ্গত কারণেই যে কোনও দফতরের ক্ষেত্রে জমি অধিগ্রহণের মতো বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে বিদ্যুৎ ব্যবস্থার সম্প্রসারণের লক্ষ্যে অধিগৃহীত জমির মাপজোকের জন্য অভিজ্ঞ এবং দক্ষ কর্মীর প্রয়োজন। এই নিয়োগটি সেই রূপেরই উদাহরন স্বরুপ।
তবে এ ক্ষেত্রে আবেদনকারীকে সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। নিযুক্ত হওয়া কর্মীদের কাজ(GOVT JOB) করতে হবে সংশ্লিষ্ট জেলার বিদ্যুৎ দফতর এবং জেলা নিয়ন্ত্রকের অধিনে। এবার আসুন এক নজরে সংক্ষিপ্ত আকারে দেখে নেওয়া যাক শুন্য পদের সংখ্যা সহ আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য।
প্রথমে আসা যাক আবেদন পদ্ধতি সম্পর্কে---
সংশ্লিষ্ট জেলা এবং (WBSEDCL) দফতর মারফত প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে,
১. আবেদনকারী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে।
২. এক্ষেত্রে আলাদা ভাবে আবেদনের প্রয়োজন নেই। ইচ্ছুক প্রার্থীদের ১২ই সেপ্টেম্বর বেলা ১২ টার মধ্যে সংশ্লিষ্ট জেলার বিদ্যুৎ দফতরে হাজির থাকতে বলা হয়েছে উপযুক্ত ডকুমেন্টস বা নথিপত্র সঙ্গে নিয়ে।
শুধুমাত্র প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা এবং দক্ষতা ও ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করা হবে।
ইন্টারভিউ বা মৌখিক পরীক্ষার স্থান - Venue: Regional Office, Murshidabad, WBSEDCL, Administrative Building, 20 Floor,
5, Church Road, P.O. & P.S.-Berhampore, Dist.-Murshidabad, Pin-742101.
এবার আসি শূন্যপদ সম্পর্কে---
পদের নাম- আমিন/ সার্ভেয়র (AMIN/ SURVEYOR)
শূন্যপদ- একটি টি
মাসিক বেতন- 25,000 টাকা
উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারীকে অবসর প্রাপ্ত সরকারি কর্মী হতে হবে এবং প্রাসঙ্গিক অর্থাৎ জমি-জমার কাজে দক্ষ এবং অভিজ্ঞ হতে হবে। এমনকি আবেদনকারীকে শারীরিক ভাবে সক্ষম হতে হবে।
বয়স সীমা---
এক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে ৬৩ বছরের মধ্যে।
কাজের ধরণ---
উল্লেখিত পদের ক্ষেত্রে নিযুক্ত হওয়া কর্মীকে সংশ্লিষ্ট জেলায় বিদ্যুৎ দফতরের অধীনে কাজ করতে হবে। তবে এটি একটি চুক্তি(CONTRACTUAL JOB) ভিত্তিক কাজ।
নিয়োগের স্থান---
উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের মধ্যে সফল এবং যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ দফতরের অধীনে মুর্শিদাবাদ জেলায়।
এবার জেনে নেওয়া যাক নিয়োগ পদ্ধতি সম্পর্কে---
এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের মৌখিক পরীক্ষা এবং প্রাসঙ্গিক কাজে অভিজ্ঞতার ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি হবে।
ইন্টারভিউ বা মৌখিক পরীক্ষার সময় আবেদনকারী প্রার্থীকে যে ডকুমেন্টস বা নথি সঙ্গে রাখতে হবে সেগুলি হল---
১. ভোটার ও আঁধার কার্ড -এর তথ্য
২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র
৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র
৪. শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র সহ প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র
৫. প্রার্থীর জাতিগত সংশাপত্রের প্রমান
৬. প্রার্থীর বর্তমান সময়ের রঙিন পাসপোর্ট ছবি, ইত্যাদি
written by- Somnath Pal.
Download Official Notice : Click Here
আমরা আছি আপনাদের সঙ্গে । চট জলদি চাকরির খবর পেতে চোখ রাখুন bongodhara.com - এ
Join Telegram Channel : Click Here
More News : Click Here
TAG- #WB JOB #JOB NEWS #RECRUITMENT #CONTRACTUAL #WBSEDCL

.jpg)