অষ্টম থেকে দ্বাদশে পড়লে মিলবে 15,000, পড়ুয়াদের জন্য SBI স্কলারশিপ। New Scholarship ।

নয়াদিল্লী :  দেশ তথা রাজ্যের পড়ুয়াদের পড়াশোনার খরচ জোগাতে সরকারি ভাবে চালু রয়েছে একাধিক স্কলারশিপ বা বৃত্তি প্রদানের ব্যবস্থা। এক্ষেত্রে অনেক স্বেচ্ছে সেবী সংস্থাও দুঃস্থ ছাত্র- ছাত্রীদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়। কিন্তু তাই বলে ব্যাঙ্ক। দুঃস্থ পড়ুয়াদের আর্থিক ভাবে সাহায্য করতে গোটা দেশ ব্যাপি চালু রয়েছে SBI স্কলারশিপ। কি ভাবছেন ? বিশ্বাস হচ্ছে না তো । তবে এ ঘটনা একেবারে নিশ্চিত সত্য। 



সাড়া দেশের দুঃস্থ মেধাবী পড়ুয়াদের জন্য প্রতিবছর নিয়ম করে স্কলারশিপ বা বৃত্তি দেয় স্টেট ব্যাঙ্ক (STATE BANK OF INDIA) অব ইন্ডিয়া । SBI-এর এই স্কলার শিপের নাম 'আশা' । মূলত পড়ুয়াদের পড়াশোনায় যাতে আর্থিক অনটনের কারণে কোনও বিঘ্ন না ঘটে সে জন্যই স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া এই উদ্যোগ নিয়েছে বলে জানা গিয়েছে। 


আসলে অনেক পড়ুয়ায় তাদের পারিবারিক আর্থিক দুরবস্থার কারণে উচ্চশিক্ষা লাভ করতে পারেন না। মূলত তাদের উচ্চশিক্ষা লাভের ক্ষেত্রে সহায়তা করার জন্য এবং তারা যাতে পরবর্তীতে স্বনির্ভর হতে পারে তার জন্য SBI ফাউন্ডেশনের পক্ষ থেকে SBI আশা স্কলারশিপ (SBI Asha Scholarship) প্রদান করা হয়ে থাকে। 


এবার এক নজরে দেখে নেওয়া যাক SBI আশা স্কলারশিপের যাবতীয় খুঁটিনাটি তথ্য সম্পর্কে : 

১. এক্ষেত্রে ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণিতে পাঠরত যে কোনও ছাত্র ছাত্র - ছাত্রিরাই এই স্কলারশিপের জন্য আবেদন যোগ্য। 

২. আবেদনকারী ছাত্র- ছাত্রীকে অন্তত 75 শতাংশ নম্বর নিয়ে পাশ করতে হবে।

৩. এ ক্ষেত্রে শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে, অফ লাইনে আবেদনের কোনও সুযোগ নেই। 

৪. আবেদনকারী পড়ুয়াকে SBI-এর নির্দিষ্ট ওয়েব সাইট https://www.buddy4study.com অথবা sbi-asha-scholarship-এ গিয়ে আবেদন করতে হবে। 

৫. আবেদনকারী পড়ুয়াকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।

৭. আবেদনকারী ছাত্র অথবা ছাত্রীর পারিবারিক বার্ষিক আয় হতে হবে 3 লক্ষ টাকার মধ্যে। 


আবেদনের ক্ষেত্রে আবেদনকারী পড়ুয়াকে নিম্নলিখিত ডকুমেন্টসগুলি অবশ্যই  সঙ্গে রাখতে হবে :  

১. আবেদনকারী  ছাত্র -ছাত্রীর বিগত বছরের পরীক্ষার মার্কশিট।

২. আধার কার্ড ।

৩. পাঠরত শ্রেণীতে ভর্তির রশিদ ।

৪. আবেদনাকারী পড়ুয়ার ব্যাঙ্কের পাশ বইয়ের যাবতীয় তথ্য ।

৫. আবেদনকারী ছাত্র- ছাত্রীর পরিবারের  বার্ষিক আয়ের প্রমান পত্র।

৬. আবেদনকারী ছাত্র অথবা ছাত্রীর সাম্প্রতিক সময়ের পাসপোর্ট সাইজের ছবি, ইত্যাদি।   


উল্লেখিত স্কলারশিপে আবেদনের শেষ সময়সীমা আগামী অক্টোবর মাসের ১৫ তারিখ অর্থাৎ 15/10/2022


পুজোর আগে 16 হাজার কর্মী নিয়োগ বেসরকারি সংস্থার। এক্ষুনি আবেদন করুন। Non Govt Job ।

চাকরি হোক কিংবা সরকারি প্রকল্প , সঠিক খবর পেতে চোখ রাখুন bongodhara.com -এ 


Join Telegram Channel : Click Here


More News : Click Here