গত কয়েক বছর ধরে রাজ্য তথা দেশে কর্মসংস্থানের হাল খুবই কম। বেকারত্বের হার ক্রমশ বেড়েই চলেছে। এবার চাকরি প্রার্থীদের নয়া সুখবর নিয়ে আসলো দেশের অন্যতম ই-কমার্স সংস্থা। দেশের ই-কমার্স শপিং সংস্থা কর্তৃক জানানো হয়েছে মোট প্রায় 16 হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। দেশের তথা রাজ্যের যে কোনো জায়গা থেকে চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে পারবে। সবমিলিয়ে বেকার যুবক যুবতীদের জন্য এটি একটি বিরাট সুযোগ। যে সকল প্রার্থীরা সংশ্লিষ্ট সংস্থায় চাকরি করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ অবধি পড়বেন। নিচে শূন্যপদ, আবেদন প্রক্রিয়া ও নিয়োগ পদ্ধতি সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হবে।
মোট শূন্যপদ সংখ্যা : জানানো হয়েছে মোট 16 হাজার শূন্যপদে নিয়োগ করা হবে। তার মধ্যে 10 শূন্যপদ প্রত্যক্ষ ভাবে এবং 6 হাজার শূন্যপদ পূরণ করা হবে পরোক্ষ ভাবে এমনটাই জানানো হয়েছে।
এদিকে বিগত বছরে তথ্য ঘাটলে দেখা যায় যে, মোট 11 হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করা হয়েছিল তার মধ্যে 7 হাজার কর্মী নিয়োগ করা হয় প্রত্যক্ষ ভাবে এবং 4 হাজার কর্মী নিয়োগ করা হয় পরোক্ষ ভাবে।
কর্মী মূলত কোন কোন কাজের জন্য নিযুক্ত করা হবে : এক্ষেত্রে বিভিন্ন ধরনের কাজের ভিত্তিতে আলাদা আলাদা পদ রয়েছে। যেহেতু এটি একটি শপিং সংস্থা তাই এক্ষেত্রে বাছাই, Packing, Picking, Load, Unload, Delivery, Return Checker,Kargo Flit সহ আরও বহু কাজের জন্য কর্মী নিয়োগ করা হবে।
নিয়োগকারী সংস্থা : দেশের অন্যতম বৃহৎ শপিং সংস্থা মিন্ত্রা ( Myntra) তে এই সমস্ত কর্মী গুলি নিয়োগ করা হবে বলে জানানে হয়েছে।
কীভাবে আবেদন করতে হবে :
যে সকল প্রার্থী উপরোক্ত উল্লেখিত সংস্থায় বিভিন্ন পদে আবেদন করতে ইচ্ছুক তাদের অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা করতে হবে। অনলাইন আবেদন লিঙ্ক নিচে দেওয়া হবে অথবা গুগল এ গিয়ে Myntra Career সার্চ করেও অনলাইনে আবেদন করতে পারবে। সেখানে দেওয়া নির্দেশ মতো আবেদন পত্র পূরন করতে হবে। যদি সেক্ষেত্রে বায়োডাটা চায় তাহলে অবশ্যই সুন্দর বায়োডাটা তৈরি করে আপলোড করতে হবে।
যোগ্যতা: সংশ্লিষ্ট সংস্থায় চাকরির জন্য বিভিন্ন শূন্যপদে আবেদন প্রার্থীদের কোনো নিদিষ্ট শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করা হয়নি। নূন্যতম যোগ্যতা থেকে উচ্চ যোগ্যতা থাকলে তার উপর ভিত্তি করে যোগ্য পদের জন্য নিয়োগ করা হতে পারে।
স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ।
সংশ্লিষ্ট নিয়োগের কথা জানিয়েছে মিন্ত্রা কোম্পানির চিফ হিউম্যান রিসোর্স অফিসার নুপুর নাগপাল।এমনটাও জানানো হয়েছে, এই নিয়োগ পূজোর আগে সম্পন্ন করা হবে। তাই পুজোর আগে প্রচুর পরিমাণে শূন্যপদে বিরাট নিয়োগ চাকরি প্রার্থী জন্য অসাধারণ সুযোগ নিয়ে আসলো। আবেদন সম্পর্কে কিংবা নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত জানতে মিন্ত্রার অফিসিয়াল ওয়েবসাইট ভিসিট করবেন।
খবরের উৎস : bangla.hindustantimes.com
চাকরি হোক কিংবা সরকারি প্রকল্প , সঠিক খবর পেতে চোখ রাখুন bongodhara.com -এ
Join Telegram Channel : Click Here
More News : Click Here

.jpg)