মাসে মাসে ১ লাখ টাকা পেনশন পেতে চান ? তাহলে এখন থেকেই বিনিয়োগ করুন মাত্র ২২০০ টাকা। Pension Scheme ।

কলকাতা : খেয়ে দেয়ে বাঁচে ধন, তারে কয় উপার্জন। বাড়ির বয়স্করা অবশ্য এমনই বলেন। কিন্তু শুধু উপার্জন করলেই তো হবেনা। সঞ্চয়ও তো করতে হবে। কিন্তু কোথায় কিভাবে সঞ্চয় করবেন ? যাতে বৃদ্ধ কালে বাড়িতে বসে সহজেই গুনে নিতে পারবেন কড়কড়ে লক্ষ টাকা পেনশন। ব্যাঙ্ক, পোস্ট অফিস, এলআইসি কিংবা মিউচুয়াল ফান্ড, আসলে বাজারে এখন একগুচ্ছ আর্থিক সংস্থা। তাই ভেবে ওঠা মুশকিল। এককালীন নাকি ক্ষেপে ক্ষেপে টাকা বিনিয়োগ কোনটি বেশি সুবিধাজনক। তবে বিনিয়োগকারীরা অবশ্য তার উপার্জিত টাকা ভালো কোনও আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগ করতেই বেশি পছন্দ করেন। এক্ষেত্রে বিনিয়োগ করা অর্থ সুরক্ষিত এবং নিরাপদে যেমন রাখা জরুরী তেমনি মোটা টাকা রিটার্নের বিষয়টিও বেশ গুরুত্বপূর্ণ। 



এ ক্ষেত্রে গোটা দেশের মানুষ কে বয়স কালে মোটা রিটার্ন পেতে মিউচুয়াল(MUTUAL FUND) ফান্ডে বিনিয়োগের ওপরেই জোর দিয়েছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। তার কারণ অবশ্য স্পষ্ট, কারণ মিউচুয়াল ফান্ডে এসআইপি পদ্ধতিতে দীর্ঘ মেয়াদি টাকা বিনিয়োগ করলে বয়সকালে মোটা টাকা রিটার্ন পাওয়া যাবে নিশ্চিত।  এমন কি শুধু মাত্র মোটা টাকা রিটার্নই নয়, বয়সকালে অর্থাৎ বৃদ্ধ বয়সে যদি কোনও ব্যক্তি বাড়িতে বসেই লাখ টাকা পেনশন চান তাহলে বর্তমানে তাঁকে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের পরামর্শই দিয়েছেন বিশেষজ্ঞরা। 


এ বিষয়ে দেশের বেশ কয়েকজন নামজাদা অর্থনৈতিক বিশেষজ্ঞ বলেছেন, যদি কোনও ব্যক্তি তার উপার্জিত টাকার থেকে প্রতিমাসে মাত্র ২২০০ টাকা এসআইপি(SIP SYSTEM)) পদ্ধতিতে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ(INVESTMENT) করেন তাহলে ওই ওই ব্যক্তি ৩০ বছর বাদে রিটার্ন পাবেন প্রায় ২ কোটি ৮০ লক্ষ টাকার কাছাকাছি। ওই গচ্ছিত টাকার থেকে ওই ব্যক্তি প্রতিমাসে ১ লক্ষ টাকা পেনশন পাবেন খুব সহজেই। 


এক্ষেত্রে বিশেষজ্ঞদের স্পষ্ট অভিমত, এক সঙ্গে কোনও ব্যক্তির ক্ষেত্রে ২ কোটি টাকার বেশি ফান্ড(FUND) গড়ে তোলা এক প্রকার অসম্ভব। কিন্তু এই অসম্ভব কে সম্ভব করতে পারে একমাত্র মিউচুয়াল ফান্ড। 


কারণ কোনও ব্যক্তি যদি তার বয়সকালে নিশ্চিত মাসিক ১ লক্ষ টাকা পেনশনের(PENSION) সুবিধা চান তাহলে ওই বিনিয়োগকারীকে এখন থেকেই প্রতি মাসে মাত্র ২২০০ টাকা এস আইপি মাধ্যমে রাখতে হবে মিউচুয়াল ফান্ডে। তবে এই ফান্ডটি করতে হবে ৩০ বছরের জন্য । তারা বলেছেন ৩০ বছর প্রতিমাসে ২২০০ টাকা করে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে এবং প্রতিবছর ওই বিনিয়োগের পরিমাণ মাত্র ১০ শতাংশ বাড়ালে ওই ব্যক্তির টাকার পরিমাণ গিয়ে দাঁড়াবে প্রায় ৪৪ লক্ষ টাকায়। 

প্রতিদিন আয় করুন হাজার হাজার টাকা, এক্ষুনি দেখুন কীভাবে? New Business Idea ।

এ ক্ষেত্রে ওই ব্যক্তি ৩০ বছর পর মিউচুয়াল ফান্ড থেকে রিটার্ন পাবেন প্রায় ২ কোটি ৩৬ লক্ষ টাকা। তারপর ওই ব্যক্তির গচ্ছিত টাকা এবং সুদ সমেত তার ফান্ড দাঁড়াবে প্রায় ২ কোটি ৮০ লক্ষ টাকায়। এবার ওই ফান্ড থেকে  ওই ব্যক্তি বয়সকালে সহজেই প্রতিমাসে ১ লক্ষ টাকা করে পাকাপাকি পেনশনের সুবিধা পেতে পারেন। 


written by - Somnath Pal.

চাকরি হোক কিংবা সরকারি প্রকল্প , সঠিক খবর পেতে চোখ রাখুন bongodhara.com -এ 


Join Telegram Channel : Click Here


More News : Click Here

TAG #MUTUAL FUND#INVSTMENT#PENSION#SIP