বেকারদের জন্য প্রতি মাসে 1500 দিচ্ছে সরকার। দেখুন কীভাবে আবেদন করবেন। WB New Scheme ।

কলকাতা- নয় নয় করে সংখ্যাটা নেহাত কম নয়। প্রায় 70 টির ওপর। হ্যাঁ ঠিকই ধরেছেন। সরকারি প্রকল্পের কথা বলছি। রাজ্যের মানুষের সামাজিক এবং অর্থনৈতিক উন্নতির লক্ষ্যে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন একাধিক জনমুখি প্রকল্প। তবে মজার বিষয় একটাই, সেটি হল এই প্রকল্প গুলির নামই শুনেছেন অনেক মানুষ । কেউ কেউ আবার আগেভাগেই এই সরকারি প্রকল্প গুলিতে নাম লিখিয়ে রীতিমতো সুবিধাও পাচ্ছেন । কিন্তু রাজ্যের বেশির ভাগ প্রান্তিক মানুষই সরকারের এই জনমুখি প্রকল্প সম্বন্ধে অবগত নন। অর্থাৎ প্রকল্পের সুবিধা নেওয়া তো দুরস্ত ভালো করে প্রকল্পের বিস্তারিত খুঁটিনাটি বিষয় সম্পর্কে বিন্দু বিসর্গ জানেন না। 



ঠিক এমনই একটি প্রকল্প রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য আনা হয়েছে । কয়েক বছর আগে এ রাজ্যের বেকার যুবক- যুবতীদের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করতে রাজ্য সরকার দ্বারা চালু হয়েছে জনমুখি এই প্রকল্প। এই প্রকল্পের আওতায় গোটা রাজ্যের বেকার যুবক- যুবতীরা প্রতিমাসে নিয়ম করে 1500 টাকা বেকার ভাতা পান। 


তবে অনেক বেকার ভাই-বোনেরা অবশ্য কেবলমাত্র এই প্রকল্পের নামই শুনেছেন। প্রকল্পের সুবিধা নেওয়া তো দুরস্ত অনেক বেকার যুবক- যুবতীরা তাদের নামই এখনও সে অর্থে লিপিবদ্ধ করেননি এই প্রকল্পের আওতায়। 


তাই আজ আমরা সেই সকল বেকার ভাই-বোনেদের উদ্দ্যশ্যে জানাবো রাজ্য সরকার দ্বারা চালু হওয়া যুবশ্রী প্রকল্প আসলে কি। এবং এই প্রকল্পে আবেদনই বা কিভাবে করবেন। কারণ রাজ্যের বেকার যুবক- যুবতীদের আর্থিক সহায়তা প্রদানের জন্যই এই প্রকল্পটি চালু করেছে সরকার। যুবশ্রী প্রকল্পের টাকা পেতে এখনই তাহলে চটপট চোখ বুলিয়ে নিন নিচের প্রতিবেদনটিতে। 


যুবশ্রী (JUBOSHREE PRAKALPA) প্রকল্প আসলে কি ?

বিগত কয়েক বছর আগে রাজ্যের বেকার যুবক - যুবতীদের আর্থিক ভাবে সহায়তা প্রদান করতেই রাজ্য সরকার এই প্রকল্পটি চালু করেছে। এই প্রকল্পের আওতায় রাজ্যের সকল জেলার বেকার ভাই-বোনেরা প্রতিমাসে সরকারের ঘর থেকে 1500 টাকা বেকার ভাতা পেয়ে থাকেন। 


যুবশ্রী প্রকল্পে কিভাবে আবেদন করবেন ? 

আবেদনের ক্ষেত্রে প্রথমে রাজ্য সরকারের যুবশ্রী প্রকল্পের নির্দিষ্ট ওয়েব (https://employmentbankwb.gov.in)  সাইটে গিয়ে নিজের নাম এবং ইমেল আইডি দিয়ে আবেদন পত্র ডাউন লোড করতে হবে। তারপর ডাউনলোড হওয়া আবেদন পত্রে আবেদনকারী প্রার্থীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য যেমন, প্রার্থীর নাম , পিতা-মাতার নাম, বয়স, শিক্ষাগত যোগ্যতা, কোনও বিষয়ে অভিজ্ঞতা থাকলে তার তথ্যাদি, জাতিগত সংসাপত্র, শারীরিক মাপজোক, প্রার্থীর বাসস্থানের ঠিকানা, ফোন নম্বর , ইমেল আইডি সহ প্রার্থীকে তার সাম্প্রতিক সময়ের ফটো আপলোড করে সেই আবেনপত্রটি সাবমিট করতে হবে। 


এরপর আবেদন পত্রটি সাবমিট হয়ে গেলে তার একটি প্রিন্ট কপি নিয়ে স্থানীয় এমপ্লয়মেন্ট (EMPLOYMENT BANK) ব্যাঙ্কে গিয়ে ওই কাগজটি এবং তার সঙ্গে যাবতীয় ডকুমেন্টের ফটো কপি জমা করতে হবে। তবে এক্ষেত্রে আবেদনকারীকে অনলাইনে আবেদন করার দু'মাস অর্থাৎ ৬০ দিনের মধ্যে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে যাবতীয় কাগজ পত্র জমা করতে হবে। নতুবা অনলাইনে আবেদনপত্রটি বাতিল হয়ে যেতে পারে। 

কৃষক বন্ধুর টাকা পান? এই প্রকল্প নিয়ে ঘোষণা। না মানলে পাবে না টাকা। 

এরপর আবেদনকারীর যাবতীয় নথিপত্র এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক আধিকারিক মারফৎ ভেরিফিকেশন হয়ে গেলে আবেদনকারীর মোবাইলে একটি ওটিপি  নাম্বার ঢুকে যাবে। ওই ওটিপি নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করলেই এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের ইমেল আইডি এবং পাশ ওয়ার্ড চলে আসবে আবেদনকারীর ফোনে। এরপর যুবশ্রী  প্রকল্পে আবেদনকারীর নাম নথিভুক্ত হলেই প্রতিমাসে নিয়ম করে 1500 টাকা করে ভাতা পাবেন। তাহলে আর দেরি না করে উল্লেখিত প্রতিবেদনটি খুঁটিয়ে পড়ে নিয়ে এখন থেকেই লেগে পড়ুন যুবশ্রী প্রকল্পের আওতায় মাসে মাসে সরকারি আর্থিক সুবিধা নেওয়ার জন্য।  

চাকরি হোক কিংবা সরকারি প্রকল্প , সঠিক খবর পেতে চোখ রাখুন bongodhara.com -এ 


Join Telegram Channel : Click Here


More News : Click Here

Written by- Somnath Pal. 


tag-JUBOSHREE PRAKALPA# WB# EMPLOYMENT BANK# UNEMPLOYED