ফেসবুক স্কলারশিপ- বছরে 42 হাজার মার্কিন ডলার , কিভাবে পাবেন , রইল বিস্তারিত- Facebook Scholarship

 সাম্প্রতিক অগ্নিমূল্যের বাজারে সংসার চালানোই দায় । তার ওপর আবার ছেলে - মেয়েদের পড়াশোনা। ফলে গৃহস্থের একেবারে নাভিশ্বাস ওঠার জোগাড়। এই অবস্থায় সরকারি হোক কিংবা বেসরকারি, স্কলারশিপ অর্থাৎ ভাতার দিকেই তাকিয়ে থাকেন নিরুপায় পিতা মাতা। তবে এক্ষেত্রে বার্ষিক স্কলারশিপ বা বৃত্তি প্রদানের বিষয়ে সরকারের পাশাপাশি অনেক বেসরকারি সংস্থায় এগিয়ে এসেছে সাম্প্রতিক সময়ে। কিন্তু তাই বলে কিনা শেষ পর্যন্ত ফেস বুক। তবে এ ঘটনা গল্প নয় একেবারে বাস্তব সত্যি। ইতিমধ্যেই ফেস বুক কর্তৃপক্ষ গোটা পৃথিবীর মেধাবী পড়ুয়াদের জন্য বৃহৎ অঙ্কের টাকার বার্ষিক স্কলারশিপ বা বৃত্তি প্রদানের ব্যবস্থা করেছে। 



এই স্কলারশিপে টাকার পরিমাণ নেহাত কম নয়। এ বিষয়ে ফেস বুক কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে মূলত উচ্চ শিক্ষায় পড়াশোনারত পড়ুয়াদের ক্ষেত্রে মূলত বার্ষিক স্কলারশিপ প্রদানের ব্যবস্থা করা হয়েছে। এই স্কলারশিপের আওতায় পড়ুয়াদের টিউশন ফী বাবদ বছরে 42 হাজার মার্কিন ডলার প্রদান করা হয়ে থাকে।  স্কলারশিপটির নাম দেওয়া হয়েছে ফেসবুক  ‘দ্য মেটা রিসার্চ পিএইচডি ফেলোশিপ 2023’ (META Facebook Scholarship) । 

ভাবা যায় ! মাত্র ৫ হাজার টাকায় গাড়ি, এক্ষুনি বাড়িতে নিয়ে আসুন Alto k10, জানুন বিস্তারিত 

তাহলে জেনে নেওয়া যাক এই স্কলারশিপের যাবতীয় তথ্য সম্পর্কে। 


এ বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষের নিয়মানুসারে, 

১। গোটা পৃথিবীর যে কোনও প্রান্তের  কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি অধ্যয়নরত শিক্ষার্থীরা এই ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। 

২। আবেদনকারী পড়ুয়াকে ফেসবুক মেটার সঙ্গে সম্পর্কিত হতে হবে। 

৩। চলতি বছরের আগস্ট মাস থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হলেও আগামী 25 শে সেপ্টেম্বর পর্যন্ত ছাত্র ছাত্রীরা এই স্কলার শিপের জন্য আবেদন করতে পারবেন। 

৪। এই স্কলারশিপ পেতে হলে কোনও পড়ুয়াকে পড়াশোনা ব্যতিরেখে যেমন পার্ট টাইম কাজ কাজ করা যাবে না তেমনি অন্য কোনও ইন্টার্নশিপ বা শিক্ষানবিশ ও হওয়া চলবে না। 

৫। এক্ষেত্রে আবেদন কারী পড়ুয়া কে নিম্ন লিখিত বিষয় গুলির ওপর ফেলোশিপ(FELLOWSHIP) করতে হবে, তবেই মিলবে ফেসবুক স্কলারশিপ। 

যেমন,

ব্যাটারি রিসার্চ,

কম্পিউটার গ্রাফিকস 

হিউম্যান–কম্পিউটার ইন্টারেকশন

ফিউচার টেকনোলজিস 

হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং

ফটোনিকস অ্যান্ড অপটিকস

ওয়্যারলেস

অডিও প্রেজেন্স

অগমেন্টেড রিয়েলিটি অডিও, ইত্যাদি

৬। এই স্কলারশিপের আওতায় দু' বছর ফেলোশিপের পড়াশোনা চলাকালীন ওই পড়ুয়াকে তার যাবতীয় পড়াশোনার খরচ বহন করবে ফেসবুক কর্তৃপক্ষ।

৭। স্কলারশিপের পরিমাণ বার্ষিক 42 হাজার মার্কিন ডলার।

চাকরির ভরসা ছেড়ে শুরু করুন এই ব্যবসা গুলি, আয় করুন প্রচুর টাকা: New Business Idea 

৮। এ ক্ষেত্রে আবেদনকারী পড়ুয়াকে https://metaresearchphdfellowship.smapply.io ওয়েব সাইটে গিয়ে  অনলাইনে আবেদন করতে হবে এই স্কলারশিপ পাওয়ার জন্য। 

৯। এ বছর অর্থাৎ 2022 এর আবেদনকারীদের মধ্যে স্কলারশিপ প্রাপ্ত পড়ুয়াদের নামের তালিকা আগামী 2023 -এর জানুয়ারি মাসে প্রকাশিত হবে। 

১০ আবেদনের সময় আবেদনকারী পড়ুয়াকে তার নিজের জীবনী পঞ্জি অর্থাৎ বায়োডাটা যেমন জমা করতে হবে তেমনি রিসার্চ বিষয়ের যাবতীয় তথ্য পাশাপাশি দুটি রিকমেন্ডেশন লেটার সাবমিট করতে হবে। 


written by - Somnath Pal. 

চাকরি হোক কিংবা সরকারি প্রকল্প , সঠিক খবর পেতে চোখ রাখুন bongodhara.com -এ 


Join Telegram Channel : Click Here


More News : Click Here

TAG- #FACEBOOK #SCHOLARSHIP #RESEARCH #FELLOWSHIP