চাকরিতে ধরা বাঁধা মাস মাইনা। তার থেকে বরং ঢের ভালো ব্যবসা। তাও যদি নিজের হয় তা হলে তো আর কথায় নেই। মনের মতো করে পসার জমাতে পারলেই আর চিন্তা নেই । তখন শুধু টাকা আর টাকা। তবে ক্ষতিও ব্যবসার আর এক অঙ্গ। তার ওপর গত দু বছর যাবত মহামারীর কারণে গোটা বিশ্বের অর্থনৈতিক হাল বেশ শোচনীয়। আর্থিক দৈনদশার কবলে পড়ে সরকারি কিংবা বেসরকারি চাকরির বাজারের অবস্থাও বেশ করুন। এই অবস্থায় গোটা বিশ্বের পাশাপাশি দেশের বেকার যুবক- যুবতীরা অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে ব্যাবসাকেই তাদের পছদের তালিকায় রেখেছেন সাম্প্রতিক সময়ে।
কিন্তু শধু পছন্দ হলেই তো হবে না । ব্যবসা করতে যেমন দরকার সঠিক পরিকল্পনা , উপযুক্ত শ্রম তেমনি দরকার পুঁজির। তার ওপর অর্থনৈতিক অস্বচ্ছলতার কোপে পড়ে অল্প পুঁজিতে ব্যবসা করে জীবনে প্রতিষ্ঠিত হওয়াটাও নেহাত চ্যালেঞ্জের বিষয়। এ বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ মতো এগলে স্বল্প পুঁজিতে ব্যবসা করে খুব অল্প দিনেই সাফল্যের সোপানে পোঁছানো সম্ভব।
তাই আজ আমরা বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী আপনাদের সামনে এমন কিছু স্বল্প পুঁজির লাভ জনক ব্যবসার কথা বলব যে ব্যবসাগুলি করলে যেকোনো বেকার যুবক -যুবতীরা সহজেই মাসে মাসে প্রচুর টাকা কামাতে পারবেন খুব সহজেই। তাহলে আসুন এবার জেনে নেওয়া যাক বিশেষজ্ঞরা স্বল্প পুঁজিতে ঠিক কোন ধরণের ব্যবসার কথা বলেছেন।
এ বিষয়ে বিশেষজ্ঞদের প্রথম বক্তব্য, প্রথমেই ব্যবসা শুরুর আগে যে বিষয়টির ওপর আপনাকে সবার আগে নজর দিতে হবে হল, বর্তমানে বাজারে কোন ধরণের জিনিসের চাহিদা রয়েছে প্রচুর পরিমানে। মোটের ওপর ক্রেতাদের চাহিদা অনুযায়ী ব্যবসা শুরু করলে উপযুক্ত বাজার সহজেই আপনার সামনে ধরা দেবে চট জলদি। তাতে আপনার ব্যবসার ক্ষতির আশঙ্কা অনেকটাই কমে যাবে একেবারে শুরু থেকে। পাশাপাশি মানুষের দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় জিনিসের ব্যবসা শুরু করলে আপনার ব্যবসা চলবে গড়গড়িয়ে।
এ ক্ষেত্রে,
১. ভিডিওগ্র্যাফি ব্যবসা- বর্তমান সময়ে উৎসব অনুষ্ঠানের খামতি নেই। আর তাই ছবি তোলার ও বিরাম নেই। সাম্প্রতিক সময়ে যে কোনও উৎসব অনুষ্ঠানে স্টিল ও ভিডিও ছবি তুলে তা ক্যামেরা বন্দি করেন পড়ে সেই ছবি এডিটিং করে সুন্দর অ্যালবাম তৈরি করেন। আপনি যদি এই ভিডিও গ্র্যাফির কাজ করেন তাহলে খুব অল্প পুঁজিতে এই ব্যবসা শুরু করতে পারেন বর্তমানে এই কাজের বাজার চাহিদা প্রচুর। আয়ের পরিমাণও যথেষ্ট।
২. হার্ডওয়্যার ব্যবসা- বাজারে এই হার্ডওয়্যার সরঞ্জামের চাহিদা অনেক। আপনি যদি অল্প পুঁজিতে ছোট করে একটি হার্ড ওয়্যারের দোকান করতে পারেন তাহলে মাসে মাসে আপনি ভালো টাকা উপার্জন করতে পারবেন।
৩ .টিফিন সেন্টার ব্যবসা- আপনি যদি রান্নায় পারদর্শী হন বা রান্না করতে ভালো বাসেন তাহলে আপনার এই শখ কে অবশ্যই ব্যবসার কাজে লাগাতে পারেন অল্প পুঁজিতে একটি টিফিন সেন্টার খুলে। কারণ অনেক মানুষই সময়ের অভাবে বাড়িতে টিফিন বা খাবার প্রস্তুত করতে পারেন না। তাই ওই চাহিদা যদি আপনি মেটাতে পারেন তাহলে আপনি মাসে মাসে ভালো টাকা রোজগার করতে পারবেন সহজেই।
৪. নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা -খুবই লাভজনক এই ব্যবসা। কিন্তু এক্ষেত্রে বিনিয়োগ খুব কম করলেই আয় বিরাট হয়। ব্যাবসা শুরুর ৪ থেকে ৫ বছরের মধ্যেই কোটিতে কমাতে পারেন আপনি। তাই শীঘ্রই এই ব্যবসা শুরু করতে পারেন।
৫. রেস্টুরেন্ট ব্যবসা - বর্তমান দিনে এই ব্যাবসার চেয়ে ভালো কিছুই হতে পারেনা। মানুষের মধ্যে রেস্টুরেন্টে খাবার চল বাড়ায় বিপুল মুনাফা রোজগার করতে পারবেন আপনি। শহরের প্রাণকেন্দ্রে হলে খুব কম দিনেই আপনার ব্যাবসা ফুলে ফেঁপে উঠবে। তাছাড়া আপনি ভাড়াও নিতে পারেন কোনো ভালো জায়গা।
৬. খেলার দোকান -এবার আপনি যদি খেলাধুলা বা বিনোদন পার্লারের ব্যবসা শুরু করেন, তাহলে সেক্ষেত্রেও 20 থেকে 30 শতাংশ পর্যন্ত দারুণ মুনাফা অর্জন করতে পারেন। সেইসাথে ধীরে ধীরে ব্যবসার বৃদ্ধির সাথে সাথে আপনার লাভও বাড়তে থাকবে।
৭. সামাজিক মিডিয়া তারকা - বলিউড তারকা এবং চলচ্চিত্র তারকাদের সম্পর্কে আপনি নিশ্চয়ই শুনেছেন, কিন্তু আপনি কি সোশ্যাল মিডিয়া স্টার সম্পর্কে শুনেছেন, আমরা আপনাকে বলি যে সোশ্যাল মিডিয়া স্টার মানে ফেসবুক, ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে বিখ্যাত ব্যক্তিদের সোশ্যাল মিডিয়া স্টার বলা হয়। এখানে বিখ্যাত হয়েও আপনার দারুন রোজগার হতে পারে।
৮. রেডিমেড স্ন্যাকস ও নমকিনের দোকান -আজকাল সমস্ত গৃহস্থ বাড়িতেই রেডিমেড স্ন্যাকস এবং নমকিন পাওয়া যায়। তাই এই ব্যবসা করলেও উপার্জন ব্যাপক হতে পারে।
৯. কন্সট্রাকশনের ব্যবসা- এক্ষেত্রে আপনি খুব পারদর্শী বা শিক্ষিত না হলেও চলবে। প্রথম অবস্থায় খুব ছোট বিনিয়গে এই ব্যবসা করতে পারেন। সরকারি অথবা বেসরকারি কনট্রাক্টরদের সঙ্গে যোগাযোগ রেখে এই ব্যবসা করতে পারলে কাজের সাথে সাথে আপনার অভিজ্ঞতা বাড়বে এবং মাসে মাসে আপনি মোটা টাকা কামাতে পারবেন সহজেই।
WB TET 2022: প্রাইমারি টেট পরীক্ষা কবে -ঘোষণা পর্ষদ সভাপতির, আপনি তৈরি তো ?
১০. আবাসনের ব্যবসা- শুধুমাত্র আমাদের দেশই নয় গোটা দেশে এই রিয়েল এস্টেট বা আবাসনের ব্যবসার চাহিদা প্রচুর। এর থেকে সহজেই মাসে মাসে মোটা টাকা কামিয়ে নেওয়া যায়। ব্যবসার শ্রী বৃদ্ধির সাথে সাথে লাভের পরিমাণ কয়েক গুণ বাড়তে থাকে।
written by- Somnath Pal.
চাকরি হোক কিংবা সরকারি প্রকল্প , সঠিক খবর পেতে চোখ রাখুন bongodhara.com -এ
Join Telegram Channel : Click Here
More News : Click Here
TAG- #BUSINESS #NEW BUSINESS #NEW IDEA

.jpg)