কলকাতা : 'যারা বিচার পান নি, তারা আমাদের থেকেই বিচার পাবেন' চলতি মাসের ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের মঞ্চে দাঁড়িয়ে রাজ্যের আন্দোলন রত চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে এমনই আশারবানী শুনিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা (MAMTA BANERJEE) বন্দ্যোপাধ্যায়। কিন্তু আমরা বিচার চাইনা, চাকরি চাই। চাকরি প্রার্থীদের দাবি এমনটাই। কিন্তু তা আর হচ্ছে কই ? কারণ নিয়োগ দুর্নীতির জেরে ইতিমধ্যেই উচ্চ আদালতের নির্দেশে রাজ্যে শিক্ষক নিয়োগের যাবতীয় প্রক্রিয়ায় আপাতত স্থগিত রয়েছে বেশ কয়েকবছর যাবত। তারওপর প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে একাধিক শিক্ষা আধিকারিকের গ্রেফতার সহ লাগামহীন দুর্নীতির জেরে বেশ অস্বস্তিতে রাজ্যের শাসকদল। তাহলে শেষ পর্যন্ত কি হবে ?
একে তো সীমাহীন দুর্নীতি তার ওপর দীর্ঘ দিন ধরে রাজ্যে শিক্ষক নিয়োগ বন্ধ রয়েছে। ফলস্বরুপ রাজ্যের প্রাথমিক(PRIMARY) থেকে শুরু করে মাধ্যমিক- উচ্চমাধ্যমিক স্কুলগুলির অবস্থা তথৈ বচ। এই অবস্থায় চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর এই আশার বানী যে কতটা কার্যকর সে বিষয়ে সন্দেহের অবকাশ নেই। কিন্তু এবার বুঝি সেই সন্দেহের মেঘ কাটতে চলেছে। সব কিছু ঠিকঠাক থাকলে পুজোর পরেই রাজ্যে নতুন করে টেট(TET) পরীক্ষা নেওয়া হবে। গত কয়েকদিন আগেই রাজ্যের বেকার যুবক - যুবতীদের উদ্দেশ্যে এমনই আশার আলো দেখিয়েছেন নব নিযুক্ত পর্ষদ সভাপতি গৌতম পাল।
WB Group D recruitment :জেলা ভিত্তিক গ্রুপ-ডি কর্মী নিয়োগ ,আবেদন করুন এখনই
এ বিষয়ে সরকারি তরফে ইতিমধ্যেই এক প্রস্থ আলোচনার পাশাপাশি দ্রুত গতিতে নিয়োগ প্রক্রিয়ার যাবতীয় খুঁটিনাটি তথ্য ঘেঁটে ফেলেছেন পর্ষদ সভাপতি গৌতম পাল। ইতিমধ্যেই গৌতম বাবু জানিয়েছেন, সামনেই দুর্গা (DURGA PUJA)পুজো। এই অবস্থায় টেট পরীক্ষা নেওয়া সম্ভব নয়। কিন্তু পুজো পার হলেই আগামী নভেম্বর মাস নাগাদ টেট পরীক্ষা নেওয়া হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে প্রতি বছর নিয়ম করে টেট পরীক্ষা নেওয়ার পাশাপাশি পরীক্ষায় স্বচ্ছতার বিষয়েও কড়া অবস্থান নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
ভাবা যায় ! মাত্র ৫ হাজার টাকায় গাড়ি, এক্ষুনি বাড়িতে নিয়ে আসুন Alto k10, জানুন বিস্তারিত
কিন্তু পর্ষদ সভাপতি যাই বলুন, এই আশঙ্কার মেঘ যে সহজে কাটার নয় তা চাকরি প্রার্থীদের কথায় বেশ স্পষ্ট। এ বিষয়ে চাকরি প্রার্থীদের সাফ কথা, ২০১৭ সালে রাজ্যে শেষ বারের মতো টেট পরীক্ষা হয়েছিল। ওই পরীক্ষায় উন্নীতদের এখনও পর্যন্ত সরকার নিয়োগ পত্র দিতে পারেনি। পাশাপাশি আন্দোলনরত চাকরি প্রার্থীদের বিষয়ে এখনও পর্যন্ত সঠিক অবস্থান স্পষ্ট করতে পারেনি সরকার। তারওপর সাম্প্রতিক উচ্চ আদালতের নির্দেশে সিবিআই - ইডির (CBI & ED) যৌথ তদন্তের মাঝে কিভাবে নতুন করে টেট পরীক্ষা নেওয়া হবে সে বিষয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। তবুও এতো কিছুর পরও টেট পরীক্ষা নিয়ে পর্ষদ সভাপতির কথায় আশার আলো দেখছেন রাজ্যের হাজার হাজার বেকার চাকরি প্রার্থীরা। শেষ পর্যন্ত কি হয় সেটাই এখন দেখার।
পুজোর আগে মাত্র 750 টাকায় রান্নার গ্যাস নিয়ে আসুন বাড়িতে, এখনই বুক করুন - Gas Cylinder Offer
written by - Somnath Pal.
চাকরি হোক কিংবা সরকারি প্রকল্প , সঠিক খবর পেতে চোখ রাখুন bongodhara.com -এ
Join Telegram Channel : Click Here
More News : Click Here
TAG- #ED #CBI #TET #MAMTA BANERJEE #DURGA PUJA

.jpg)