ANGANWADI JOB 2022: কয়েকশ অঙ্গনওয়াড়ি কর্মী নিচ্ছে রাজ্য সরকার, কোথায় , জানতে হলে দেখে নিন

 কন্যাশ্রী, রুপশ্রী, স্বাস্থ্য সাথী, সবুজ সাথী থেকে দুয়ারে রেশন আরও কত কী, গোটা বাংলার মানুষের অর্থনৈতিক ও সামাজিক উন্নতির দিকে খেয়াল রেখে ইতিমধ্যেই একাধিক প্রকল্প চালু করেছে বর্তমান রাজ্য সরকার। তবে এর পাশাপাশি কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে গ্রামীণ উন্নয়ন কর্মসূচি ও জাতীয় শিক্ষা মিশনের আওতায় রাজ্যের স্কুল গুলিতে একেবারে প্রথম শ্রেনি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত  মিড-ডে মিল চালু হয়েছে বেশ কয়েবছর আগেই। এর পাশাপাশি গ্রামীণ উন্নয়ন কর্মসূচির আওতায় রয়েছে অঙ্গনওয়াড়ি শিক্ষা ব্যবস্থা। এই প্রকল্পের আওতায় রাজ্যের খুদে পড়ুয়ারা লেখা পড়ার পাশাপাশি পেট ভরে খাবারও পাই যথেষ্ট। 



তবে সরকারিভাবে চালু হওয়া এই প্রকল্পগুলি দেখভালের দায়িত্বে রয়েছে বর্তমান সরকারের একাধিক দফতর। কিন্তু শুধু দফতর থাকলেই তো চলবে না, প্রকল্পগুলির সঠিক বাস্তবায়নে প্রয়োজন প্রচুর সংখ্যক কর্মীর। আসলে রাজ্যের সাধারণ মানুষের কাছে সরকারি ভাবে চালু হওয়া এই প্রকল্পের সুবিধা গুলি সঠিক ভাবে যাচ্ছে কি না তা যেমন দেখভাল প্রয়োজন তেমনি এই প্রকল্প গুলি (project) সঠিকভাবে পরিচালনার জন্য প্রয়োজন প্রচুর সংখ্যার কর্মীর। 


এবার জাতীয় গ্রামীণ উন্নয়ন কর্মসূচীর আওতায় আইসিডিএস (ICDS) অর্থাৎ অঙ্গনওয়াড়ি প্রকল্পে কর্মী নিয়োগ হতে চলেছে। তবে এই প্রকল্পের ক্ষেত্রে যে কর্মী নিয়োগ করা হবে তা জেলাভিত্তিক।  পারবেন। তাহলে আসুন এক নজরে দেখে নেওয়া যাক আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য-- MEMO NO. 1189-370CCGR   Dated- 14/09/2022 


প্রকাশিত ওই বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী আবেদনকারীকে রাজ্য সরকারের অঙ্গনারি প্রকল্পের আওতায় সহায়িকা পদে কর্মরত হতে হবে। একমাত্র সহায়িকা পদে কর্মরত প্রার্থীরাই কর্মী পদের ক্ষেত্রে আবেদন করতে পারবেন। 


নিয়োগ পদ্ধতি : 

এক্ষেত্রে আবেদনকারীকে প্রথমে ৫০ নম্বরের ইন্টারভিউ বা মৌখিক পরীক্ষা এবংলিখিত পরীক্ষা দিতে হবে। তারপর প্রাসঙ্গিক কাজে অভিজ্ঞতার ভিত্তিতে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে। 


আবেদন পদ্ধতি : 

আবেদনের আবেদনকারী প্রার্থীকে সংশ্লিষ্ট জেলার ওয়েব সাইট (https://hooghly.nic.in) গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।  প্রথমে আবেদনকারীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য আপলোড করতে হবে তারপর পাসপোর্ট সাইজের ছবি আপলোড এবং নিজের সই স্ক্যান করে আবেদন পত্রটি সাবমিট করতে হবে। 


এবার আসা যাক শূন্য পদের যাবতীয় তথ্য সম্পর্কে :

পদের নাম - 'অঙ্গনওয়ারী কর্মী'

শূন্যপদ- ৩৩৭ টি

শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক বাসমতুল পাশ হতে হবে। পাশাপাশি প্রাসঙ্গিক কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 

বয়স- আবেদনকারীর বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে। 


নিয়োগের স্থান- 

পশ্চিমবঙ্গের হুগলী জেলার বিভিন্ন ব্লকের আওতায় একাধিক অঙ্গনওয়ারী সেন্টারে সরাসরি নিয়োগ করা হবে।


আবেদনের শেষ তারিখ- 15/10/2022 


written by - Somnath Pal. 


Download Official Notice : Click Here


For More Job News: Click Here


Join Our Telegram Channel : Click Here

TAG- #JOB NEWS #HOOGHLY #ICDS #WB