কলকাতা : রাজ্যের মানুষের আর্থ সামাজিক উন্নতির লক্ষ্যে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী চালু করেছেন একাধিক জন মুখি প্রকল্প। এই প্রকল্প গুলির সুবিধা বছরভর পাচ্ছেন রাজ্যের সাধারণ মানুষ। কিন্তু মানুষের সসস্যার অন্ত নেই। সেই দিকে লক্ষ্য রেখে বছর দুয়েক আগে মুখ্যমন্ত্রী চালু করেছেন দুয়ারে সরকার এবং পাড়ায় পাড়ায় সমাধানের মতো জনমুখি প্রকল্প। রাজ্য সরকার দ্বারা চালু হওয়া দুয়ারে সরকার এবং পাড়ায় পাড়ায় সমাধান ক্যাম্পে এসে রাজ্যের মানুষ তাদের অফিশিয়াল বিভিন্ন সমস্যা মিটিয়ে নিচ্ছেন অকছর। তার কারণ কর্ম ব্যস্ততার জীবনে মানুষের জীবনের একাধিক সমস্যা সমাধানে এই প্রকল্পের জুড়ি মেলা ভার।
২০২১ বিধান সভা নির্বাচনের প্রাক্কালে চালু হওয়া দুয়ারে সরকার এবং পাড়ায় পাড়ায় সমাধান প্রকল্প রাজ্য সরকারকে যে ভোটের বাজারে বাড়তি ডিভিডেন্ড দিয়েছে তা বলাই বাহুল্য। কারণ রাজ্য সরকার দ্বারা চালু হওয়া দুয়ারে সরকার ক্যাম্পে এসেই সাম্প্রতিক সময়ে গোটা রাজ্যের মানুষ সহজেই তাদের বিভিন্ন অফিসিয়াল সমস্যা যেমন, বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে জমির রেকর্ড এমনকি রেশন কার্ড তৈরি, নাম পরিবর্তন থেকে যাবতীয় সুযোগ সুবিধা নিচ্ছেন সহজেই।
এর পরেই অবশ্য গত কয়েক মাস আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চালু করেছে দুয়ারে রেশন প্রকল্প। তবে রাজ্যের মানুষের দুয়ারে সরকারি সুযোগ সুবিধা দেওয়ার পরিষেবা অবশ্য এখানেই থেমে নেই। সম্প্রতি কয়েক ধাপ এগিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যের বেকার যুবক- যুবতীদের জন্য চালু করেছেন দুয়ারে চাকরির মতো পরিষেবা প্রদানের মতো ব্যবস্থাও। কিন্তু হাতে আর মাত্র আর দু'দিন । তার পরেই দুর্গা পুজো শুরু। এই অবস্থায় দুয়ারে সরকার প্রকল্প নিয়ে নয়া বিজ্ঞপ্তি ঘোষণা করল রাজ্যের পরিসংখ্যান এবং পরিকল্পনা দফতর। তাহলে আসুন জেনে নেওয়া যাক রাজ্য সরকার মারফৎ প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে ঠিক কি বলা হয়েছে।
২০২০ সালের ১লা ডিসেম্বর থেকে দুয়ারে সরকার এবং তার ঠিক একদিন পরে ২রা ডিসেম্বর পাড়ায় পাড়ায় সমাধান প্রকল্প চালু করে রাজ্য সরকার। তবে এই প্রকল্প দুটি পুরোমাত্রায় চালু হয় ২০২১ -এর জানুয়ারি মাস থেকে। এরই মধ্যে গোটা দেশের পাশাপাশি আমাদের রাজ্যেও আছড়ে পরে মহামারী ভয়াল করোনা। এই অবস্থায় গোটা রাজ্যের মানুষ অবশ্য তাদের সরকারি যাবতীয় সুযোগ সুবিধা এই দুয়ারে সরকার এবং পাড়ায় পাড়ায় সমাধান প্রকল্পের থেকেই গ্রহণ করেন পুরোদস্তুর। ২০২১ -২২ অর্থ বর্ষে গোটা রাজ্যের প্রায় ৮ কোটি মানুষ সরাসরি এই প্রকল্প দুটির সুবিধা নিয়েছেন বলে সরকারি পরিসংখ্যানে উঠে এসেছে ইতিমধ্যেই।
এরই মধ্যে দিন যত গড়িয়েছে দুয়ারে সরকার এবং পাড়ায় পাড়ায় সমাধান প্রকল্পে যুক্ত হয়েছে রাজ্যের একাধিক সরকারি দফতর। এখনও পর্যন্ত রাজ্য সরকারের প্রায় ১৬ গুরুত্ব পূর্ণ দফতরের ২৫ টি প্রকল্পের সঙ্গে সরাসরি দুয়ারেসরকার প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছে বলে জানানো হয়েছে সরকারি তরফে। পাশাপাশি গোটা রাজ্য ব্যাপি এই প্রকল্প দুটির প্রচারও চলছে জোরকদমে। প্রথম অবস্থায় প্রকল্প চালু হওয়ার সময় প্রতিমাসে একবার অর্থাৎ বছরে ১২ বার ক্যাম্পের ব্যবস্থা থাকলেও পরে রাজ্যের মানুষের অসুবিধা এবং চাহিদাকে গুরুত্ব দিয়ে সাম্প্রতিক সময়ে মাসে দু বার অর্থাৎ বছরে ২৪ বার দুয়ারে সরকার ক্যাম্প করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এমনকি রাজ্যের দুর্গম এলাকা গুলিতে দুয়ারে সরকার প্রকল্পের সুবিধা দিতে চালু করা হয়েছে মোবাইল পরিষেবার মাধ্যমে পরিষেবা প্রদানের মতো ব্যবস্থা।
প্রকল্পের কাজ জারি রয়েছে বছরভর। রাজ্য সরকারের পরিকল্পনা এবং পরিসংখ্যান দফতরের সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুজোর পরেই বহাল তবিয়তে ফের পুরোমাত্রায় রাজ্যের জেলায় জেলায় চালু হবে দুয়ারে সরকার এবং পাড়ায় পাড়ায় সমাধান প্রকল্পের কাজ। এই মর্মে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,
১. ১লা নভেম্বর ২০২২ থেকে ৩০ শে নভেম্বর ২০২২ পর্যন্ত দুয়ারে সরকার ক্যাপ চলবে গোটা রাজ্য জুড়ে।
২. এ জন্য গোটা রাজ্যের মানুষকে অবহিত করতে এই বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়েছে।
৩. স্থানীয় মানুষের যাবতীয় সমাধানের ক্ষেত্রে দুয়ারে সরকার এই ক্যাম্পগুলি নিয়ন্ত্রণ করবে সংশ্লিষ্ট জেলার জেলা শাসকগণ।
৪. এক্ষেত্রে রাজ্যের দুর্গম এলাকার মানুষও এই পরিষেবা পাবেন।
৫. দুয়ারে সরকার ক্যাম্পগুলি আয়োজনের ক্ষেত্রে রাজ্য স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের ওপর দায়িত্ব ন্যাস্ত করা হয়েছে।
৬. এক্ষেত্রে দুয়ারে সরকার ক্যাম্পের স্বার্থে স্থানীয় এলাকায় মেলার আয়োজন করা হতে পারে বলে জানানো হয়েছে।
৭. মানুষের সমস্যা সমাধানের ক্ষেত্রে জেলাশাসকদের অগ্রনি ভুমিকা নিতে বলা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট দফতরের সঙ্গে জেলা আধিকারিকদের যোগাযোগ করতে বলা হয়েছে।
৮ রাজ্যের একাধিক শীতকালীন মেলা গুলিতে বিশেষ প্রচারাভিযানের কথা বলা হয়েছে সংশ্লিষ্ট জেলা আধিকারিকদের।
৯. তবে এক্ষেত্রে আগামী নভেম্বর মাসের দুটি রবিবার ৮ এবং ১৫ তারিখ দুয়ারে সরকার প্রকল্পের কাজ করা হবে না বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মাসে মাসে 1000 টাকা পেনশন নিতে চান ? তাহলে এখনই নাম লেখান রাজ্য সরকারের এই প্রকল্পে-WB Govt Pension Scheme
written by - Somnath Pal.
For More Job News: Click Here
Join Our Telegram Channel : Click Here
TAG- #DUARE SORKAR #PROKALPA #PLANNING & STATISTICS #MAMTA BANERJEE

