শিক্ষা থেকে স্বাস্থ্য গত দু'বছর যাবত আর্থিক খরা কাটিয়ে ফের বেকার যুবক -যুবতীদের কর্মসংস্থানে জোর দিয়েছে রাজ্য সরকার। এবার রাজ্য স্বাস্থ্য (WB HEALTH)দফতরের অধীনে চুক্তি ভিত্তিক নিয়োগ করা হবে প্রচুর সংখ্যক স্বাস্থ্য(HEALTH WORKER)কর্মী। তবে চুক্তি ভিত্তিক হলেও বেতন আকর্ষণীয়। এই মর্মে গত কয়েকদিন আগে স্বাস্থ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংশ্লিষ্ট জেলা সহ রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ । সম্পূর্ণ এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হবে জাতীয় স্বাস্থ্য(NUHM) মিশনের আওতায়। এমনকি নিযুক্ত হওয়া কর্মীদের কাজ করতে হবে জাতীয় স্বাস্থ্য মিশনের কর্মসূচীর নিয়ম মাফিক। এবার আসুন এক নজরে দেখে নেওয়া যাক শুন্য পদের সংখ্যা সহ আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য।
আবেদন পদ্ধতি :
১। প্রথমে আবেদকারীকে স্বাস্থ্য দফতর এবং সংশ্লিষ্ট জেলার ওয়েব সাইট (www.purulia.gov.in) অথবা (www.purulia.nic.in) থেকে আবেদন ফর্ম ডাউন লোড করে নিতে হবে।
২। তারপর ওই ফর্মের নির্দিষ্ট স্থানের কলম গুলি পূরণ করতে হবে।
৩। এরপর ফর্মের নির্দিষ্ট স্থানে নিজের পাসপোর্ট সাইজের রঙিন ছবি আপলোড করতে হবে আবেদনকারীকে।
৪। ধাপে ধাপে আবেদন ফর্মের কলমগুলি পূরণ করে সবশেষে প্রার্থীকে তার সই স্ক্যান করে তা আপলোড করতে হবে নির্দিষ্ট স্থানে। সব শেষে আবেদনপত্রটি সাবমিট করে দিতে হবে।
উপরিল্লিখিত সমস্ত পদের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
আবেদন ফর্ম পূরণের সময় প্রার্থীকে যে ডকুমেন্টস বা নথি গুলি সঙ্গে রাখতে হবে সেগুলি হল
১। প্রার্থীর বয়সের প্রমান পত্র,
২। জাতী গত সংশাপত্র,
৩। শিক্ষাগত যোগ্যতা,
৪। ভোটার কার্ড,
৫। আঁধার কার্ড,
৬ পাসপোর্ট সাইজের রঙিন ছবি, ইত্যাদি
উল্লেখিত পদের ক্ষেত্রে প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতার সংশাপত্র সবই জমা করতে হবে।
নিয়োগ পদ্ধতি :
এক্ষেত্রে কোনও লিখিত পরীক্ষার বালাই নেই। আবেদনকারী প্রার্থীকে প্রথমেই ডেকে নেওয়া হবে কম্পিউটার টেস্টের জন্য। তারপর হবে ইন্টারভিউ। সবশেষে প্রার্থীর জমা করা ডকুমেন্টস ভেরিফিকেশনের পর চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করা হবে। তবে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতাকেই বেশি প্রাধান্য দেওয়া হবে বলে জানানো হয়েছে প্রকাশিত বিজ্ঞপ্তিতে।
প্রথমেই দেখে নেওয়া যাক শূন্যপদ সম্পর্কে :
পদের নাম- ‘ব্লক এপিডেমিওলজিস্ট’( BLOCK EPIDEMIOLOGIST )
শুন্য পদ- ৫ টি
বয়স - ২১ থেকে ৪০
মাসিক বেতন – ৩৫ হাজার টাকা
শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীর M.SC সহ উল্লেখিত পদের ডিগ্রি থাকতে হবে। এ ছাড়াও কম্পিউটারে জ্ঞান থাকার পাশাপাশি Ph.D/ M.Phill অথবা জনস্বাস্থ্য বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম- ‘ব্লক পাবলিক হেলথ ম্যানেজার’(BLOCK PUBLIC HEALTH MANAGER)
শুন্য পদ- ৫ টি
বয়স- প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে।
মাসিক বেতন- ৩৫ হাজার টাকা
শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীকে অবশ্যই বিজ্ঞান বিভাগে স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ হতে হবে সঙ্গে কম্পিউটারে জ্ঞান থাকতে হবে।
পদের নাম- “ল্যাবরেটরি টেকনিশিয়ান”( LABORETORY TECHNICIAN)
শুন্য পদ- ১০ টি
বয়স- প্রার্থীর বয়স হতে হবে ১৯ থেকে ৪০ বছরের মধ্যে
মাসিক বেতন- ২২ হাজার টাকা
শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীকে অবশ্যই বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে পাশাপাশি ল্যাবরেটরি টেকনিশিয়ানের কাজে অভিজ্ঞতা সহ স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে।
পদের নাম - “ব্লক ডাটা ম্যানেজার”(BLOCK DATA MANAGER)
শুন্য পদ- ৫ টি
বয়স- ২১ থেকে ৪০ বছরের মধ্যে
মাসিক বেতন- ২২ হাজার টাকা
শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীকে অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে। সঙ্গে সরকারী কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটারে ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে। এছাড়াও ডাটা অ্যানালাইসিস –এ অভিজ্ঞতা থাতে হবে।
আবেদনের শেষ তারিখ 26/10/2022
এছাড়াও নিয়োগ প্রক্রিয়া সম্বন্ধে আরও বিস্তারিত জানতে রাজ্য সরকারের স্বাস্থ্য দফতরের ওয়েব সাইটে (www.wbhealth.gov.in) ভিজিট করুন।
written by- Somnath Pal.
Official Notice : Download
For More Job News: Click Here
Join Our Telegram Channel : Click Here
TAG- #WB HEALTH #PUBLIC HEALTH #JOB #RECRUITMENT #NUHM #HEALTH JOB

.jpg)