রাজ্য খাদ্য দপ্তরে সরাসরি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি -WB Deo Job Reqruitment

 পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য ফের নয়া সুসংবাদ। রাজ্যের খাদ্য বিভাগে ফের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের যে কোনো জেলা আগ্রহী চাকরি প্রার্থীরা রাজ্যের জেলার খাদ্য বিভাগে আবেদন করতে পারবে।বিজ্ঞপ্তিতে  আরও জানানো হয়েছে, ছেলে বা মেয়ে উভয় যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবে। কোনো লিখিত পরীক্ষা ছাড়াই আবেদন করতে হবে। পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের এটি একটি সুখবর। যারা খাদ্য বিভাগের সংশ্লিষ্ট পদে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ অবধি পড়বেন। নিচে শূন্যপদ, আবেদন পদ্ধতি এবং নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হবে। WB Deo Job Reqruitment 



কীভাবে আবেদন করবেন :

যে সকল চাকরি প্রার্থী খাদ্য বিভাগের ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারবে অফলাইনের মাধ্যমে। অফলাইন আবেদন ফর্ম অফিসিয়াল ওয়েবসাইট কিংবা নিচের দেওয়া অফিসিয়াল নোটিশ ডাউনলোড লিঙ্ক থেকে আবেদন ফর্ম ডাউনলোড করতে পারবে। আবেদন ফর্ম ডাউনলোড করে প্রিন্ট আউট বের করতে হবে তারপর সঠিক ভাবে পূরণ করে তার সঙ্গে পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে। 


আবেদন ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস জমা করতে হবে :

1. মাধ্যমিক পরীক্ষার এডমিট বা জন্ম সার্টিফিকেট

2. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস 

3. আধার বা ভোটার কার্ড

4. পাসপোর্ট সাইজের ছবি 

5. কম্পিউটার সার্টিফিকেট

6. অন্যান্য (যদি থাকে)

প্রত্যেক ডকুমেন্টসে সেল্ফ এটাস্টেট করতে হবে। খামের ভিতর ভরে সিল্ড করে তারপর লিখতে হবে ' Application For The Post Of DEO (MDM) under Dhulian Municipality.  


আবেদনের তারিখ সমূহ : 19/09/2022 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন করতে পারবে 01/11/2022 পর্যন্ত। 


নিয়োগ প্রক্রিয়া : যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করবে তাদের নিয়োগ করা হবে কয়েকটি প্রক্রিয়ার মাধ্যমে। প্রথমে শর্ট লিস্ট তৈরি করবে তারপর সেই লিস্ট অনুযায়ী কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। 


এবার জেনে নেওয়া যাক শূন্যপদ ও তার সম্পর্কে বিস্তারিত 

শূন্যপদের নাম : ডাটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator) 


শিক্ষাগত যোগ্যতা : ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা হতে হবে যে কোনো শাখায় গ্রাজুয়েট পাশ বা তার সমতুল্য যোগ্যতা থাকতে হবে। এর পাশাপাশি কম্পিউটার জ্ঞান থাকতে হবে। 


বয়সসীমা : আবেদনকারীর বয়স হতে হবে সর্বাধিক 40 বছরের মধ্যে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে। 


আবেদন পত্র জমা করার ঠিকানা :At the Office Of Dhulian Municipality, Jangipur,Murshidabad 


যে সকল চাকরি প্রার্থী আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে ইচ্ছুক তারা নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে কিংবা অফিসিয়াল ওয়েবসাইট ভিসিট করে বিস্তারিত পড়বেন 


Official Notice : Download Here

Official Website : Click Here


For More Job News: Click Here

Join Our Telegram Channel : Click Here