চাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর। এবার উচ্চ মাধ্যমিক/ স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েট পাশে গ্রুপ-সি পদে কর্মী নেবে ভারতীয়(INDIAN RAIL) রেল। এই মর্মে গত কয়েকদিন আগে ভারতীয় রেলের পূর্বাঞ্চল শাখা (Eastern) মারফৎ (RECRUITMENT) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে এ ক্ষেত্রে আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে। পাশাপাশি দেশের যে কোনও প্রান্তের প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। ভারতীয় রেলের বিভিন্ন পদে নিযুক্ত হওয়ার সুযোগ পাবেন সফল এবং যোগ্য প্রার্থীরা । এবার তাহলে আসুন দেখে নেওয়া যাক শুন্য পদের সংখ্যা সহ আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য সম্পর্কে।
প্রথমে আসি আবেদন পদ্ধতিতে---
ভারতীয় রেল মারফৎ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী,
১. আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
২. এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। অফলাইনে আবেদনের কোনও সুযোগ নেই।
৩. প্রথমে আবেদনকারীকে আবেদন ফর্মটি ভারতীয় রেলের ওয়েবসাইট (www.rrcer.com) থেকে ডাউনলোড করে নিতে হবে।
৪. এরপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে
a. নিজের নাম------------------------------
b. জন্ম তারিখ উল্লেখ করে প্রার্থীর বর্তমান বয়স----
c. লিঙ্গ-------------------------------------
d. বর্তমান ও স্থায়ী বাসস্থানের ঠিকানা----------
e. শিক্ষাগত যোগ্যতা-------------------------
f. প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা------------
g. আবেদনকারীর সর্বশেষ কাজের যাবতীয় বিবরণ---
h. মোবাইল নম্বর-------------------------
i. ইমেল আইডি -------------------------
j. আবেদকারী প্রার্থীর পিতার নাম---------------
সবশেষে আবেদনকারীকে নিজের সই স্ক্যান করে আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে আপলোড করে দিতে হবে। এরপর আবেদন ফর্মটি সাবমিট করতে হবে।
এ ক্ষেত্রে একাধিক পদে আবেদনের জন্য ভিন্ন ভিন্ন আবেদন পত্র জমা করতে হবে।
আবেদন ফর্ম পূরণ সহ সংশ্লিষ্ট পদের প্রাসঙ্গিক বিষয়ের ওপর পরীক্ষা দেওয়ার/ ভেরিফিকেশনের সময় আবেদনকারী প্রার্থীকে যে ডকুমেন্টস বা নথি সঙ্গে রাখতে হবে সেগুলি হল---
১. ভোটার ও আঁধার কার্ড -এর তথ্য
২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র
৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র
৪. শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র
৫. প্রার্থীর জাতিগত সংশাপত্রের প্রমান
৬. প্রার্থীর বর্তমান সময়ের রঙিন পাসপোর্ট ছবি
০৭. প্রার্থীর শারীরিক মাপজোকের প্রমানপত্র
০৮. জাতীয় ও আন্তর্জাতিক স্তরে খেলাধুলায় অংশ গ্রহনের প্রমান পত্র ইত্যাদি।
এবার আসবো নিয়োগ পদ্ধতি সম্পর্কে---
নিয়োগের ক্ষেত্রে প্রথমে আবেদনকারী প্রার্থীকে লিখিত পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় উত্তীর্ণদের পরবর্তী ধাপে ডেকে নেওয়া হবে শারীরিক পরীক্ষার জন্য, সব শেষে আবেদনকারী প্রার্থীর জমা করা নথি ভেরিফিকেশনের পর চূড়ান্ত নিয়োগ পত্র তুলে দেওয়া হবে।
নিয়োগের স্থান-
চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল ও যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে ভারতীয় রেলের পূর্বাঞ্চল শাখায় (EASTERN ZONE) -এ
এবার দেখে নেব কোন কোন পদ বা বিভাগের জন্য আবেদন চাওয়া হয়েছে---
পদের নাম - গ্রুপ সি' (GROUP- C)
শুন্য পদ- ২১ টি ( উল্লেখিত শুন্য পদের কোনও আসনই সংরক্ষিত নয়।)
বয়সসীমা---
উল্লেখিত পদ গুলিতে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা- আবেদনকারী প্রার্থীকে সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান উচ মাধ্যমিক/ স্নাতক হতে হবে। পাশাপাশি খেলাধুলায় জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে পারদর্শী হতে হবে।
সকলে ঘরে বসেই প্রতিমাসে 21,000 টাকা পাবেন, এখনই নাম লেখান এই প্রকল্পে -New Pension Scheme
উল্লেখিত পদের জন্য আবেদনের শেষ সময় সীমা 29/09/2022
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন (www.rrcer.com) -এ
Official Notice : Download
written by- Somnath Pal.
চাকরি হোক কিংবা সরকারি প্রকল্প , সঠিক খবর পেতে চোখ রাখুন bongodhara.com -এ
Join Telegram Channel : Click Here
More News : Click Here
tag- #INDIAN RAIL #RAIL #GOVT JOB #JOB NEWS

.jpg)