কলকাতা : আর কয়েক দিন পরেই দুর্গা পুজো। বাঙালীর শ্রেষ্ঠ উৎসব বলে কথা। নতুন নতুন জামাকাপড় থেকে শুরু করে পেট পুড়ে ভুরি ভোজ। সবই চলে সমান তালে। কিন্তু চিন্তার বিষয় একটাই। সাম্প্রতিক অগ্নিমূল্যের বাজার। তার জেরে দেশের আম জনতার একেবারে নাভিশ্বাস ওঠার জোগাড়। অগ্নিমূল্যের বাজারে উৎসবের আনন্দ ফিকে হবেনা তো। প্রশ্ন গোটা রাজ্য বাসীর। WB Ration Update 2022
খাদ্য বস্ত্র বাসস্থান । মানুষের দৈনন্দিন চাহিদা বলে কথা। সেই দিকে লক্ষ্য রেখে দেশের আম জনতার জন্য সরকারি তরফে চালু হয়েছে ফ্রী অর্থাৎ বিনামুল্যে রেশন (RATION)ব্যবস্থা। তার ওপর রাজ্যের মানুষের খাদ্য নিরাপত্তার স্বার্থে বেশ কয়েক বছর আগেই মুখ্যমন্ত্রী চালু করেছেন জনমুখি খাদ্য সাথী (KHADYA SATHI )প্রকল্প। প্রতিবারের ন্যায় এবারও উৎসব প্রিয় বাঙালীর ক্ষেত্রে দরাজ হস্ত মুখ্যমন্ত্রী মমতা (MAMTA BANERJEE) বন্দ্যোপাধ্যায়। শত অভাবের মধ্যেও রাজ্যের পুজো কমিটি গুলিকে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি।
এবার আরও একধাপ এগিয়ে পুজোর মাসে রেশনে সাধারণ গ্রাহকদের জন্য বরাদ্দ বাড়ালেন মুখ্যমন্ত্রী। এতো দিন পর্যন্ত অর্থাৎ গত দু বছর যাবত রেশনে সাধারণ গ্রাহকরা বিনামুল্যে চাল -গম- আটার মতো নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য তো পেয়েছেনই। এবার পুজো উপলক্ষ্যে গ্রাহকরা রেশনে বাড়তি পাওনা পেতে চলেছেন। এ বিষয়ে রাজ্য খাদ্য দফতর(FOOD DEPARTMENT) মারফৎ ঘোষণা অনুযায়ী আগামী দু মাসের জন্য অর্থাৎ দুর্গা পুজো থেকে কালী পুজো পর্যন্ত গ্রাহকরা রেশনে চাল- গম- আটার সঙ্গে পাবেন তেল- চিনি- ময়দা ।
সকলে ঘরে বসেই প্রতিমাসে 21,000 টাকা পাবেন, এখনই নাম লেখান এই প্রকল্পে -New Pension Scheme
তবে এক্ষেত্রে গ্রাহক কে স্বল্প মুল্য দিতে হবে। খাদ্য দফতর সুত্র মারফৎ জানা গিয়েছে,
১। মূলত অন্ত্যোদয় অন্নযোজনা (AAY) ও বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত (SPHH) রেশন কার্ডগ্রাহক পরিবারগুলি এই সুযোগ সুবিধা পাবেন।
২। স্বল্প মুল্য অর্থাৎ ওই দুই ধরণের কার্ডের গ্রাহকদের ১ কেজি চিনির জন্য দিতে হবে ৩৩ টাকা, ১ কেজি ময়দার জন্য দিতে হবে ২৯ টাকা, ১ লিটার কাচ্চিঘানি সরষের তেলের জন্য দিতে হবে ১৬৬ টাকা, ১ লিটার পাম তেলের জন্য দিতে হবে ১৩৮ টাকা।
৩। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সাড়া রাজ্যে (WB)- র( গ্রাহকরা রেশনে এই ভরতুকির এই সুবিধা পাবেন।
৪। এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন www.food.gov.in অথবা কল করুন খাদ্য দফতরের টোল ফ্রী (1967/ 18003455505) নম্বরে।
মাধ্যমিক পাশে ভারতীয় রেলে গ্রুপ-C কর্মী নিয়োগ, আবেদন করুন এখনই-Railway Reqruitment 2022
written by- Somnath Pal.
চাকরি হোক কিংবা সরকারি প্রকল্প , সঠিক খবর পেতে চোখ রাখুন bongodhara.com -এ
Join Telegram Channel : Click Here
More News : Click Here
TAG- #RATION #WB #DISTRICT #MAMTA BANERJEE #KHADYA SATHI

.jpg)