নয়াদিল্লী : শতাংশের হারে সংখ্যাটা নেহাত কম নয়। এক লাফে ৪ শতাংশ। আসলে উৎসবের মরসুম বলে কথা। তাই সরকারও একেবারে দরাজ হস্ত। কেন্দ্র অথবা রাজ্য সরকারি কর্মী, ডি এ(DA) নিয়ে অসন্তোষের অন্ত নেই। বিশেষ করে এ রাজ্যের কথা না বলাই ভালো। সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowence) অর্থাৎ মহার্ঘ ভাতা প্রদান নিয়ে রাজ্য সরকারের একেবারে ল্যাজে গোবরে অবস্থা।
বেশ কয়েক বছর যাবত আন্দোলন এবং আদালতের দরজায় করা নেড়েও এখনও পর্যন্ত রাজ্য সরকারি কর্মীরা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত। এমনকি উচ্চ আদালতের রায়ের পরও সরকারি কর্মীদের ডিএ নিয়ে বেশ উদাসীন রাজ্য সরকার।
তবে ইতিমধ্যই সরকারি কর্মীদের ডিএ(DA) না দিয়ে রাজ্যের প্রায় ৪৩ হাজার পুজো কমিটিকে ৬০ হাজার টাকা অনুদান বিষয়ে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন রাজ্য সরকারি কর্মীরা। শুধুইকি প্রতিবাদ মুখ্যমন্ত্রীর এ হেন গা জোয়ারি সিদ্ধান্তের প্রতিবাদে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের পর্যন্ত করা হয়েছে। কিন্তু তাতে কি এসে যায়। মুখ্যমন্ত্রী এবং তার সরকার অবশ্য এ বিষয়ে কর্ণপাত করতেই রাজী নন। কিন্তু কেন্দ্র রাজ্য তো এক নয়।
বর্তমানে কেন্দ্র সরকারি কর্মীদের ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতার পরিমাণ ৩৪ শতাংশ। এবার এক লাফে কেন্দ্র সরকারি কর্মীদের ৪ শতাংশ বেশি ডিএ ঘোষণা করল কেন্দ্র সরকার। আর ঘোষণায় কেন্দ্র সরকারের কর্মীদের ডিএ-র পরিমাণ দাঁড়ালো ৩৮ শতাংশে।
সাম্প্রতিক গোটা দেশেই উৎসবের মরসুম। তার ওপর এ রাজ্যের কেন্দ্র সরকারি কর্মীদের ক্ষেত্রে পুজোর আগে এই বাড়তি ডিএ যে দুর্গা পুজোর আনন্দে বাড়তি মাত্রা যোগ করবে তা বলাই বাহুল্য।
কেন্দ্র সরকারি কর্মীরা অবশ্য বছরে দুবার বর্ধিত ডিএ -এর সুবিধা পেয়ে থাকেন। যেমন বছরের শুরুতে একবার এবং বছরের মাঝামাঝি সময়ে। তবে গত দুবছর যাবত মহামারীর কবলে পড়ে অর্থনৈতিক দৈনদশার কারণে এই বর্ধিত ডিএ থেকে বঞ্চিত হয়েছেন সরকারি কর্মীরা।
কিন্তু চলতি বছর পরিস্থিতি বেশ কিছুটা নিয়ন্ত্রনে আসায় ফের মাথা তুলে দাঁড়িয়েছে গোটা বিশ্বের পাশাপাশি দেশের ভেঙে পড়া অর্থনীতি। কিন্তু সাম্প্রতিক সময়ে লাগামছাড়া মুল্য বৃদ্ধির জেরে সরকারি কর্মী থেকে শুরু করে গোটা দেশের মানুষের একেবারে নাভিশ্বাস ওঠার জোগাড়। এই অবস্থায় এই বাড়তি ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা যে কেন্দ্র সরকারি কর্মীদের যে বাড়তি অক্সিজেন জোগাবে তা আর বলার অপেক্ষা রাখেনা।
এরই মধ্যে কর্মীদের বাড়তি এবং বকেয়া ডি এ প্রদানের বিষয়টি নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। এ বিষয়ে কেন্দ্র সরকারি তরফে বলা হয়েছে আগে কর্মীরা ৩৪ শতাংশ ডিএ পেলেও এবার তাদের ডিএ ৪ শতাংশ বাড়ানো হয়েছে।
আরও পড়ুন: রাজ্যে অষ্টম শ্রেণিতে পড়লে মাসিক 1000 টাকা। WB Govt New Scheme ।
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই কেন্দ্র সরকারি কর্মীরা তাদের বাড়তি এবং বকেয়া ডিএ-র পুরো টাকাই পেয়ে যাবেন। এ বিষয়ে অর্থ মন্ত্রকের অনুমোদনও এসে গিয়েছে বলে জানা গিয়েছে। এখন শুধু সময়ের অপেক্ষা।
আরও পড়ুন :রেশন নিয়ে বিরাট ঘোষণা। ফ্রী রেশন আর নয়।জানুন বিস্তারিত।
কেন্দ্র সরকারি কর্মীরা তদের বর্ধিত এবং বকেয়া ডি এ -র যাবতীয় সুবিধা পেলেও রাজ্য সরকারি কর্মীদের ক্ষেত্রে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নিতে পারেনি এ রাজ্যের সরকার। ফলে রাজ্য সরকারি কর্মীদের ডিএ-র বিষয়টি নিয়ে আপাতত কোনও আশার আলো দেখছেন না রাজ্য সরকারের অধীনে সরকারি চাকুরি জীবীরা।
Lottery Tricks: এই নিয়মে লটারি কাটলেই পুরষ্কার নিশ্চিত। জানুন গোপন রহস্য।
চট জলদি চাকরির খবর পেতে সর্বদা- সর্বত্র চোখ রাখুন bongodhara.com –এ
Join Telegram Channel : Click Here
More News : Click Here
TAG - DA# GOVT #EMPLOYER#DEARNESSALLOWENCE#INCREASE

.jpg)