পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ব্যাংকে গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি। WB Punjab National Bank Recruitment ।

 ব্যাংকে চাকরি করতে ইচ্ছুক অথচ শিক্ষাগত যোগ্যতা খুবই কম? তাহলে আপনার জন্য ফের এক বিরাট সুখবর। রাজ্যের ব্যাংকে গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখায় একাধিক শূন্যপদ পূরণের জন্য ইতিমধ্যে অফিসিয়াল নোটিশ প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের কয়েক জেলায় সংশ্লিষ্ট কর্মী নিয়োগ করা হবে। এও জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা ছেলে ও মেয়ে উভয় এই পদে আবেদন করতে পারবে। যে সকল চাকরি প্রার্থী পশ্চিমবঙ্গে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে চাকরি করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ অবধি পড়বেন। WB Punjab National Bank Group-D Reqruitment ।



শূন্যপদের নাম : পশ্চিমবঙ্গ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখায় কয়েক জেলায় গ্রুপ ডি লেভেলের পদে নিয়োগ করা হবে।


শিক্ষাগত যোগ্যতা : পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে গ্রুপ ডি লেভেলের পদে আবেদন করতে চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা দশম শ্রেণি পাশ করলে আবেদন করতে পারবে। তবে এক্ষেত্রে নূন্যতম কোনো যোগ্যতা ছাড়াই নিরক্ষর প্রার্থীও আবেদন করতে পারবে। অর্থাৎ কোনো শিক্ষাগত যোগ্যতা ছাড়াই আবেদন করতে পারবে।


বয়সসীমা : যে সকল প্রার্থী পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে গ্রুপ ডি পদে আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স নূন্যতম হতে হবে 18 বছর বা তার উপরে এবং সর্বোচ্চ বয়স হতে হবে 24 বছর। এছাড়াও এসসি ও এসটিদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর এবং প্রতিবন্ধীদের জন্য 15 বছরের বয়সের ছাড় দেওয়া হবে।


কীভাবে আবেদন করবেন?
যে সকল চাকরি প্রার্থী পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে গ্রুপ ডি লেভেলের পদে আবেদন করতে ইচ্ছুক তাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফলাইন আবেদন পত্রের যাযা উল্লেখ করতে হবে তা নিচে উল্লেখ করা হল।
1.নাম........
2.পিতা/স্বামী /বাবা/স্ত্রীর নাম.......
3.জন্ম তারিখ....
4. 01/07/2022 অনুযায়ী বয়স.....
5.কোন জেলার স্থায়ী অধিবাসী....
6.শিক্ষাগত যোগ্যতা......
7. শ্রেণি ( এসসি/এসটি/ওবিসি/প্রতিবন্ধী)....
8.স্থায়ী ঠিকানা....
9. যোগাযোগের ঠিকানা.....
10. মোবাইল নম্বর.....
11.এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডের নম্বর....
12. স্থান.....
13. সই...
14. দরখাস্তের উপরে ডান দিকে পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে...

আবেদন পত্রের সঙ্গে কী কী ডকুমেন্টস জমা করতে হবে :
1.বয়সের প্রমাণ বা জন্ম সার্টিফিকেট
2. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস
3. পাসপোর্ট সাইজের ছবি
4. আধার বা ভোটার কার্ড
5.পরিচয় পত্র
6.বাসিন্দা প্রমাণ
7. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
8.স্কুল লিভিং সার্রিফিকেট
9.প্যান কার্ড
10. এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড
উপরে উল্লেখিত সমস্ত ডকুমেন্টস এর ফটোকপি আবেদন পত্রের সঙ্গে জমা করতে হবে।

দরখাস্ত বা খামের উপর অবশ্যই লিখতে হবে - 'সাব-অর্ডিনেট ক্যাডারে পার্ট টাইম সুইপারের নিয়োগের জন্য দরখাস্ত '

আবেদন পাঠানোর ঠিকানা : সার্কল হেড,
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক,
সার্কল অফিস পুরুলিয়া,
এইচআরডি ডিপার্টমেন্ট,
শশধর গাঙ্গুলি রোড, রাজাবাধপাড়া,
পুরুলিয়া, পশ্চিমবঙ্গ, ৭২৩১০১।
আবেদন পত্র কেবল রেজিস্ট্রার পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে জমা করতে পারবে।

আবেদন জমা করার শেষ তারিখ : 05/09/2022 তারিখের পূর্বে আবেদন পত্র জমা করতে হবে।

আরও পড়ুন : বন্ধ হচ্ছে ফ্রী রেশন। জানুন বিস্তারিত   

কোন কোন জেলায় নিয়োগ করা হবে : পুরুলিয়া ও বাকুড়া জেলায় নিয়োগ করা হবে। মোট শূন্যপদ রয়েছে 23 টি। পুরুলিয়ায় 12 টি এবং বাকুড়া 11 টি শূন্যপদ রয়েছে।

★ কেবল দুই নিয়োগকারী জেলার স্থায়ী বাসিন্দা হলে আবেদন করতে পারবে।

Official Notice : Download 

চট জলদি চাকরির খবর পেতে সর্বদা- সর্বত্র চোখ রাখুন bongodhara.com –এ 

Join Telegram Channel : Click Here


More News : Click Here