পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগ করেছেন খোদ মোদি সরকার। কী আছে এমন? Post Office Scheme।

 নয়াদিল্লী- স্কিম টা বেশ পুরনো তবুও বিনিয়োগের ক্ষেত্রে আজও প্রাসঙ্গিক। আর হবে নাই বা কেন। কারণ ব্যাঙ্ক হোক কিংবা অন্য কোনও আর্থিক সংস্থা ভারতীয় পোস্ট অফিসের এনএসসি(NSC SCHEME) স্কিমকে টেক্কা দেবে কে? আসলে বহুকাল আগে থেকেই বিনিয়োগকারীদের মাথাব্যথার কারণ একটাই। সেটি হল কোথায় বিনিয়োগ করলে ভালো হবে কিংবা এককালীন বিনিয়োগ (investment) নাকি ক্ষেপে ক্ষেপে টাকা বিনিয়োগ বেশি লাভ জনক বুঝে ওঠা দায়। কারণ বাজারে এখন হাজার রকমের ইনভেস্টমেন্ট প্ল্যান নিয়ে হাজির একগুচ্ছ সংস্থা। কারা কটা বেশি দেবে আর কারা কটা কম নেবে তাই নিয়েই প্রতিযোগিতার পালা। তবে বিনিয়োগকারী অর্থাৎ ইনভেস্টকারীরা অবশ্য বিনিয়োগের আগে সব দিক খতিয়ে দেখেই বিনিয়োগ করেন।



সম্প্রতি আন্তর্জাতিক বাজারে বেসামাল অর্থনীতির চাপে ভারতীয় বাজার বেশ তলানিতে। দেশের জিডিপির হাল ক্রমশ নিম্নগামি। তথাপি দেশের সাধারণ মানুষকে অর্থনৈতিক ভাবে বুনিয়াদি এবং সুদৃঢ় করতে  ভারতীয়(Indian Post office scheme) ডাক বিভাগ অর্থাৎ ইন্ডিয়ান পোষ্ট অফিসের কোনও বিকল্প নেই। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মত অবশ্য এমনটাই। 


কারণ খোদ ভারত সরকারের সংস্থা বলে কথা। তবে শুধুমাত্র সাম্প্রতিক সময়ে নয় , একেবারে স্বাধীনতার শুরু থেকে আজ পর্যন্ত গোটা দেশের মানুষের স্বার্থে একাধিক জনকল্যান মূলক ইনভেস্টমেন্ট স্কিম নিয়ে হাজির হয়েছে ইন্ডিয়ান পোস্ট(Indian Post Office) অফিস। গত কয়েক দশক ধরে অবশ্য পোস্ট অফিসে ভাঁটার টান পড়ে। কিন্তু বিগত কয়েক বছর ধরে ফের একবার স্বমহিমায় দেশের মানুষের সামনে অবতীর্ণ হয়েছে  ভারতীয় ডাক বিভাগ। 


তবে দেশের বিনিয়োগকারীদের কাছে এখনও পর্যন্ত বিনিয়োগের বিশ্বস্ত প্রতিষ্ঠান ভারতীয় ডাক বিভাগ অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট অফিসের ন্যাশেনাল সেভিংস সার্টিফিকেট স্কিম(NSC SCHEME)। এই স্কিমে এখনও পর্যন্ত এই দুর্মূল্যের বাজারেও দেওয়া হচ্ছে ৬.৮ শতাংশ সুদ। স্থায়ী আমানতের ক্ষেত্রে ব্যাঙ্ক হোক কিংবা অন্য কোনও আর্থিক সংস্থা কে বহুকাল আগেই পিছনে ফেলে দিয়েছে পোস্ট অফিসের এনএসসি(NATIONAL SEVINGS CERTIFICATE) স্কিম। 


এই স্কিমের আওতায় দেশের যে কোনও ব্যক্তি ১০০০-৫০০০-১০,০০০  অথবা এর থেকেও বেশি মুল্যের এনএসসি সার্টিফিকেট তার নিজের নামে ক্রয় করতে পারেন। 


এক্ষেত্রে  বিনিয়োগের কোনও উচ্চ সীমায় কোনও নির্দিষ্ট কোনও নিয়ম বিধি নেই। 


এই স্কিমে এন এস সি সার্টিফিকেট টি ম্যাচুরিটি বা মেয়াদের বয়স পাঁচ বছর। অর্থাৎ পাঁচ বছর পর ওই ব্যক্তি তার ক্রয় করা সার্টিফিকেট টি পোস্ট অফিস মারফৎ ভাঙ্গিয়ে নিতে পারবেন সহজেই। 


এক্ষেত্রে ওই ব্যক্তির টাকা সম্পূর্ণ কর মুক্ত অর্থাৎ ট্যাক্স ফ্রী। 

এই স্কিমের আওতায় যদি কোনও ব্যক্তি ১০০০০ টাকা মুল্যের এনএসসি(NSC) সার্টিফিকেট ক্রয় করেন তাহলে পাঁচ বছর মেয়াদ পূর্তির পর ওই ব্যক্তি পাবেন ১৪ হাজার টাকা। 

ছাত্র-ছাত্রীদের 50 হাজার টাকা দিচ্ছে মোদি সরকার। শেষ তারিখ ৩১ শে অক্টোবর।Govt Scholarship। 

এক কথায় স্বল্প অর্থাৎ ক্ষুদ্র সঞ্চয়ের ক্ষেত্রে পোস্ট অফিসের এনএসসি- এর জুড়ি মেলা ভার। এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন,  তাই আর দেরি না করে নিকটবর্তী পোস্ট অফিসে যোগাযোগ করাই ভালো। কারণ বর্তমানের এই ক্ষুদ্র সঞ্চয় আপনার ভবিষ্যৎ জীবন কে আর্থিক ভাবে নিরাপদ করতে পারে বিলক্ষণ। 


চাকরি হোক কিংবা সরকারি প্রকল্প , সঠিক খবর পেতে চোখ রাখুন bongodhara.com -এ 


Join Telegram Channel : Click Here


More News : Click Here

written by -Somnath Pal. 

TAG- SCHEME# INDIAN POST OFFICE# NSC# NATIONAL SEVINS CERTIFICATE#INVESTMENT