শাহরুখ খানের এই স্কলারশিপে পড়ুয়াদের মিলবে বিরাট সহায়তা। SRK Scholarship ।

 রাজা রাজাই হয়। তা আবারও প্রমান হল। তবে তিনি অন্যকেউ নন স্বয়ং বলিউড বাদশা শাহরুখ খান। এমনিতে গত কয়েদশক ধরে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি বাদশা অর্থাৎ রাজার আসনে বসে রয়েছেন। পাশাপাশি অভিনয় জগতে ইতিমধ্যেই তার মুকুটে রয়েছে কিং খানের উপাধি। বর্তমানে দেশের অন্যতম ধনী ব্যক্তি তিনি। SRK New Scholarship ।



তবে অভিনয় জগতে আসার আগে প্রবল দারিদ্রের মধ্যে নিজের জীবন অতিবাহিত করেন বলিউডের কিং খান ওরফে শাহরুখ। দারিদ্রতার ছাপ যে তার পড়াশোনার জীবনেও যে সমান ভাবে পড়েছিল তা অভিনেতার বাস্তব জীবনের ইতিহাস ঘাঁটলে তার চিত্র মিলবে স্পষ্ট। পড়াশোনার জীবনে নিজে কষ্ট করেছেন। তাই পড়াশোনা কি বিষয় এমনকি দারিদ্রতা কাকে বলে তা বোধকরি কিং খানের মতোন বোঝেন ক'জন?  তাই দেশের গরীব মেধাবী পড়ুয়াদের পাশে দাঁড়ালেন তিনি।


সাম্প্রতিক মাত্র বছর দুয়েক দেশের গরীব মেধাবী পড়ুয়াদের জন্য চালু হয়েছে শাহরুখ খান স্কলারশিপ। শুনতে অবাক লাগলেও ঘটনা সিনেমা নয় একেবারে বাস্তব।  তবে এই স্কলারশিপটি তাদের জন্য, যারা উচ্চশিক্ষার জন্য বিদেশের মাটিতে তাদের পড়াশোনা ও গবেষণা চালিয়ে যেতে চান। সেই  লক্ষ্যে সুদুর অস্ট্রেলিয়ার লা ট্রোব ইউনিভার্সিটির এবং  ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন-এর উদ্যোগে চালু করা হয়েছে এই স্কলারশিপ বা বৃত্তি প্রদানের ব্যবস্থা। 


এ ক্ষেত্রে ভারতীয় পড়ুয়ারা সম্পূর্ণ বিনা খরচায় অস্ট্রেলিয়ার লা ট্রোব ইউনিভার্সিটিতে তাদের তাদের উচ্চতর পড়াশোনার পাশাপাশি গবেষণার কাজ চালিয়ে যেতে পারবেন। ইতিমধ্যেই গত ২০১৯ সালে দেশের একাধিক পড়ুয়াকে এই স্কলারশিপ প্রদান করা হয়েছে ওই দুই যৌথ সংস্থার উদ্যোগে। এ বছরও প্রায় ৮ হাজার পড়ুয়া এই স্কলারশিপের জন্য আবেদন জানিয়েছেন। 


তবে এই স্কলারশিপ পুরুষদের জন্য নয় একমাত্র ছাত্রী অর্থাৎ মহিলাদের জন্য বরাদ্দ। যে সকল ছাত্রীরা বিদেশে অর্থাৎ অস্ট্রেলিয়ার মাটিতে তাদের উচ্চতর পড়াশোনা ও গবেষণার কাজ করতে চান মূলত তাদের জন্যই এই স্কলারশিপ চালু রয়েছে একেবারে শুরু থেকে। এ বছর অর্থাৎ ২০২২ সালে এই স্কলারশিপ পাওয়ার জন্য আবেদনের শেষ তারিখ চলতি সেপ্টেম্বর মাসের ২৩ তারিখ। 

ছাত্র-ছাত্রীদের 50 হাজার টাকা দিচ্ছে মোদি সরকার। শেষ তারিখ ৩১ শে অক্টোবর।Govt Scholarship। 

এই স্কলারশিপ পেতে আবেদন করতে হলে আবেদনকারী ছাত্রীকে অস্ট্রেলিয়ার লা ট্রোব ইউনিভার্সিটির ওয়েব সাইট  latrobe.edu.au -এ গিয়ে আবেদন করতে হবে। উল্লেখিত আবেদনকারীকে স্কলারশিপ প্রদান করবে লা ট্রোব ইউনিভার্সিটি এবং অস্ট্রেলিয়ার মাটিতে থাকা ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন শাখা। তবে এই দুই সংস্থাকে রীতিমতো আর্থিক সাহায্য করছেন কিং খান শাহরুখ। 

পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগ করেছেন খোদ মোদি সরকার। কী আছে এমন? Post Office Scheme।

স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে আবেদনকারী ছাত্রীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। তবেই মিলবে স্কলারশিপ। তবে বলিউড বাদশার এই উদ্যোগ কে ইতিমধ্যেই সাধুবাদ জানিয়েছেন দেশের অসংখ্য পড়ুয়া।  

চাকরি হোক কিংবা সরকারি প্রকল্প , সঠিক খবর পেতে চোখ রাখুন bongodhara.com -এ 


Join Telegram Channel : Click Here


More News : Click Here

Written by- Somnath Pal. 


TAG- SAHARUKH KHAN#SCHOLARSHIP# AUSTRELIA# LA TROBE # UNIVERSITY