আর ফ্রী নয় WhatsApp ও Facebook । টাকার বিনিময়ে পাবে পরিষেবা। জানুন বিস্তারিত।

ফেসবুক, হোয়াটস অ্যাপ, টুইটার কিংবা ইন্সট্রাগ্যাম। গোটা বিশ্ব জুড়ে এখন দাপিয়ে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়া। সাম্প্রতিক সময়ে এমন কোনও মানুষ খুঁজে পাওয়া যাবেনা যিনি সোশ্যাল(SOCIAL MEDIA) মিডিয়ার এই সাইট গুলি ব্যবহার করেন না। সর্বদা - সর্বক্ষণ, সখের আন্ড্রয়েড ফোনে সোশ্যাল মিডিয়ার এই সাইট গুলি থাকতেই হবে। আসলে ডিজিটাল যুগ বলে কথা।




সাড়া পৃথিবী জুড়ে বেশির ভাগ মানুষ তার মোবাইল ফোনে ফেসবুক(FACEBOOK) অথবা হোয়াটস(WHATSAPP) অ্যাপ ব্যবহার করেন নিয়মিত। ব্যক্তিগত চ্যাট শেয়ারের ক্ষেত্রে হোয়াটস অ্যাপ আর বৃহত্তম সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম হিসাবে ফেসবুক ব্যবহার করেন কয়েক কোটি গ্রাহক। এতদিন শুধুমাত্র নেট কানেকশন থাকলেই যে কেউ ফেসবুক অথবা হোয়াটস অ্যাপ-এ অ্যাকাউন্ট খুলে ইচ্ছে মতো যা খুশি করেন। কিন্তু এবার বুঝি সে গুড়ে বালি। 


বিগত কয়েক বছর আগে ফেসবুকের সঙ্গে হোয়াটস অ্যাপ এবং ইন্সট্রাগ্যাম জুড়ে নেন ফেসবুকের কর্ণধার মার্ক জুকার বার্গ। এ পর্যন্ত সবই ঠিক ছিল। কিন্তু ব্যবসায় লাভের বিষয়ে জুকার বার্গের চোখ খুলে দেয় টুইটার এবং স্ন্যাপচ্যাট এর মতো সোশ্যাল মিডিয়া। ইতিমধ্যেই স্ন্যাপচ্যাট এবং টুইটারের পক্ষ থেকে নিয়মিত টাকার বিনিময়ে ওই দুই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের বিশেষ ফিচার দেওয়া হয়। 


এ বিষয়ে ইতিমধ্যেই মাসে ৪০০ টাকার বিনিময়ে টুইটার ব্লু(TWITER BLUE) এবং মাসিক ৪৯ টাকার বিনিময়ে স্ন্যাপচ্যাট প্লাস(SNAPCHAT + ) পরিষেবার আওতায় বিশেষ ফিচারস পান গ্রাহকরা।  


আসলে সোশ্যাল মিডিয়ায় ডিজিটাল অ্যাডই যে কোনও কোম্পানির প্রধান আয়ের উৎস। এ ক্ষেত্রে ফেসবুক এবং হোয়াটস অ্যাপ এবং ইনস্ট্রাগ্যাম কে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে টুইটার ব্লু এবং স্ন্যাপচ্যাট প্লাস পেইড (PAID SERVICE)সার্ভিস বা সরাসরি টাকার বিনিময়ে পরিষেবা। ।


এবার কোম্পানির আয়ের উৎস সুদুর প্রসারি করতে ফেস বুক,হোয়াটস অ্যাপ এবং ইন্সট্রাগ্যামের তরফ থেকে মেটা(META SERVICE) সার্ভিস চালু করতে চলেছেন মার্ক জুকার বার্গ। এ বিষয়ে নতুন করে একটি মর্নিটাইজেশনের ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে সংস্থার ব্যবসায়িক ও বিজ্ঞাপন বিভাগের প্রধান  জন হ্যাগমেন একটি স্পষ্ট বার্তা দিয়েছেন তাদের নতুন ব্যবসায়িক দৃষ্টি ভঙ্গির ক্ষেত্রে মেটা পরিষেবা বিষয়ে। 


তবে মেটা সার্ভিস বিষয়টি এই রকম। সেটি হল, এতদিন পর্যন্ত গ্রাহকরা ফেসবুক, হোয়াটস অ্যাপ এবং ইন্সট্রাগ্যামে যে পরিষেবা পেতেন এবার থেকে মাসিক টাকার বিনিময়ে সোশ্যাল মিডিয়ার ওই তিনটি প্ল্যাটফর্মে বাড়তি বেশ কিছু আলাদা ফিচারস(FEATURES) পাবেন। এক্ষেত্রে গ্রাহককে নতুন ওই ফিচারস গুলি পেতে নিয়মিত মাসকাবারি টাকা দিতে হবে ফেসবুক, হোয়াটস অ্যাপ এবং ইন্সট্রাগ্যাম কর্তৃপক্ষ কে। 


এক্ষেত্রে ডিজিটাল অ্যাড না থাকলেও গ্রাহকদের কাছ থেকে সরাসরি বাড়তি পরিষেবা বাবদ টাকা আয় হবে ফেসবুক সহ বাকি দুটি প্ল্যাটফর্ম কর্তৃপক্ষের। তবে বর্তমান ফিচারস বা বৈশিষ্টের বদলে নতুন ফিচারস গুলি ঠিক কি হবে সে সম্পর্কে এখনও পর্যন্ত সু স্পষ্ট করে কিছু জানাননি ফেসবুক কর্তৃপক্ষ। 


শাহরুখ খানের এই স্কলারশিপে পড়ুয়াদের মিলবে বিরাট সহায়তা। SRK Scholarship ।

কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ যাই বলুক, পুরনো বা চলতি ফিচারসে যে ব্যপক রদ বদল ঘটবে তা আর বলার অপেক্ষা রাখেনা। তাই এখন থেকে ফেসবুক, হোয়াটস অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে আপনার স্মার্ট ফোনের পুরনো অভ্যাস গুলি আপাতত বদলে ফেলায় শ্রেয়। না হলে ভবিষ্যতে আপনাকে অসুবিধায় পড়তে হতে পারে বিলক্ষণ।  

চাকরি হোক কিংবা সরকারি প্রকল্প , সঠিক খবর পেতে চোখ রাখুন bongodhara.com -এ 


Join Telegram Channel : Click Here


More News : Click Here


Written by- Somnath Pal.


TAG- FACEBOOK#WHATS APP# PAID SERVICE#META SERVICE# TWITER#FEATURES