ঘরে বসে এই ব্যবসা করলে আয় হবে লক্ষ লক্ষ। এখনই শুরু করুন। New Bumber Business Idea ।

এই মাত্র কয়েক বছর আগের কথা। রাজ্যের বেকার যুবক- যুবতীদের চপ ভাজা শিল্পের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মুখ্যমন্ত্রীর এই কথার একটা বিশেষ তাৎপর্য আছে বৈ কি। কারণ সাম্প্রতিক সময়ে গোটা বিশ্বের অর্থনৈতিক হাল বেশ শোচনীয়। তার ওপর সরকারি হোক কিংবা বেসরকারি, চাকরির বাজারের অবস্থাও বেশ করুন। কিন্তু তাই বলে কি পেট শুনবে। কারণ দিনের পর দিন এ রাজ্য তো বটেই গোটা দেশে ক্রমবর্ধমান বেকারত্বের সংখ্যা। এই অবস্থায় কিভাবে রাজ্যের বেকার যুবক- যুবতীদের বিকল্প কর্ম সংস্থানের দিশা দেখানো যায় তা নিয়ে সরকারের মাথা ব্যাথার অন্ত নেই। New Bumper Business Idea 2022।



সাম্প্রতিক দুর্মূল্যের বাজারে দেশের বেশিরভাগ বেকার যুবক- যুবতীরাই বর্তমানে  চাকরির অলীক স্বপ্ন ছেড়ে ছোটোখাটো ব্যবসার দিকেই পা বাড়াচ্ছেন। কিন্তু পা বাড়ালেই তো  হবেনা। ব্যবসা করতে যেমন পুঁজির দরকার তেমনি দরকার উপযুক্ত শ্রম আর তার সঙ্গে সঠিক পরিকল্পনা। এই তিনের সংমিশ্রনে আপনি হয়ে উঠতে পারেন সত্যি কারের একজন আদর্শ উদ্যোগপতি। আসলে অনেক উদ্যোগকারী অনেক সময় তার নতুন উদ্যোগ কিভাবে কোন জিনিস দিয়ে শুরু করবেন তা ভেবে উঠতে পারেন না সব সময় । তাই ব্যবসা শুরুর কিছু দিনের মধ্যেই ব্যবসার পাততাড়ি গুটিয়ে নিতে বাধ্য হন। কিন্তু কোনও ব্যবসা শুরুর আগে যদি একটু বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া যায় তাহলে ব্যবসার ক্ষেত্রে ঝুঁকির পরিমাণ অনেকটাই কমে যায় বৈ কি। 


তাই আজ আমরা সেই সব বেকার যুবক-যুবতীদের সামনে ঘরে বসে খুব সহজে ব্যবসার কিছু আইডিয়া দিতে পারি বিশেষজ্ঞদের মতামত কে সামনে রেখে। তাহলে আসুন দেখি বিশেষজ্ঞরা ঠিক কোন ধরণের ব্যবসার কথা বলেছেন। 


এ বিষয়ে ব্যবসায়িক এবং অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলেছেন, ঘরে বসে চপ না হোক কেউ যদি তার অনুরুপ নিমকি ভাজার ব্যবসা করতে পারেন তাহলে তিনি তার ব্যবসায়িক জীবনে নিশ্চিত সাফল্য পেতে পারেন। কারণ হিসাবে তারা বলেছেন, একেবারে ইতিহাসের আদিকাল থেকে আজ পর্যন্ত গোটা দেশে এই নিমকি ভাজার চাহিদা প্রচুর। কারণ সকালে ব্রেক ফাস্ট হোক কিংবা সন্ধ্যায় টিফিনে অথবা বাড়িতে এসো জন বসো জন এলে নিমকি ভাজার জুড়ি মেলা ভার। চায়ের সঙ্গে এই মুখরোচক ভাজা ব্যবহার করেন বহু মানুষই। তাই এই নিমকি ভাজার বাজার নিয়ে চিন্তার কোনও কারণ নেই। শুধু ভাজতে পারলেই হল। প্যাকেট জাত করে বাজারে নিয়ে গেলেই তা গড়্গড়িয়ে চলবে বাজারে। 


তবে এক্ষেত্রে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে সে টি হল, আপনি যে নিমকি ভাজা প্রস্তুত করবেন তা যেন মুখরোচক বা বেশ স্বাদের হয়। তাহলে আর চিন্তা নেই। অতি দ্রুত আপনার তৈরি নিমকি ভাজা বাজারে ছেয়ে যাবে। এবং খুব সহজেই আপনি বাজার ধরতে পারবেন। 


এই ব্যবসার  জন্য কি ধরেন পুঁজি লাগে ? 

এ বিষয়ে বিশেষজ্ঞরা বলেছেন, প্রথম অবস্থায় খুব কম পুঁজিতে এই ব্যবসা শুরু করা যেতে পারে। তবে বাজারের চাহিদা বাড়লে সেই মতো আপনাকেও আপনার ব্যবসা বৃদ্ধি করতে হবে। তথন কারখানা তৈরি করে শ্রমিক সহযোগে ব্যবসার শ্রীবৃদ্ধি করতে পারেন। কারখানা করতে ২০০ থেকে ৫০০ ফুটের মতো জায়গা লাগবে। একটি বড় উনান বা চুল্লির প্রয়োজন। ময়দা, তেল কালো জিরা, কারিপাতা এই ব্যবসার  প্রধানত কাঁচামাল। প্রথম অবস্থায় বাড়িতে ছোট করে নিজেই শুরু করতে পারেন। 


নিমকি ভাজার বাজার কিরকম ?

এ বিষয়ে বিশেষজ্ঞদের মত, যদি আপনার উৎপাদিত নিমকি ভাজা একটু মুখরোচক স্বাদের হয় তাহলে আপনি দ্রুত বাজার ধরতে পারবেন। এ ক্ষেত্রে নিমকি ভাজা কে সুস্বাদু বানাতে অনলাইনে রান্না বান্না সাইট দেখে নিতে পারেন। নিমকি প্রস্তুত করে তা সুন্দরভাবে প্যাকেট জাত করে পাইকারি বাজারে বিক্রি করতে পারেন। কারণ খুচরো বাজার ধরা বেশ কষ্ট সাধ্য বিষয়। তাই আপনাকে সর্বদা পাইকারি বাজার টার্গেট করে এগোতে হবে। 

আর ফ্রী নয় WhatsApp ও Facebook । টাকার বিনিময়ে পাবে পরিষেবা। জানুন বিস্তারিত। 

কাঁচামাল, পুঁজি, জায়গা ছাড়াও আর কি প্রয়োজন ?

এ ক্ষেত্রে ব্যবসা শুরু করার আগে আপনাকে ভারত সরকারের খাদ্য মন্ত্রকের অধীনে FSSAI অর্থাৎ ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ড্যার্ড অথরিটি অব ইন্ডিয়ার লাইসেন্স নিতে হবে। আপনার তৈরি নিমকি ভাজা প্যাকেট জাত করে বাজারে নিয়ে যাওয়ার আগে প্যাকেটের গায়ে লাইসেন্সের রেজিস্ট্রেশন নাম্বার বসাতে ভুলবেন না। তাহলে আর দেরি না করে এখনই নিজেই ঘরে বসে শুরু করুন স্বল্প পুঁজিতে নিমকি ভাজার ব্যবসা। দেখবেন অল্প কয়েকদিনের মধ্যেই আপনি হয়ে উঠবেন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। 


Written by- Somnath Pal. 


চাকরি হোক কিংবা সরকারি প্রকল্প , সঠিক খবর পেতে চোখ রাখুন bongodhara.com -এ 


Join Telegram Channel : Click Here


More News : Click Here

TAG- BUSINESS# NEW IDEA# NIMKI BHAJA#LOW CAPITAL