কলকাতা : মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক নিয়ে পড়ুয়া অথবা পরীক্ষার্থীদের মধ্যে ভাবনার অবকাশ নেই। আপনি যদি আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হন তাহলে এই খবরটি নিশ্চিত ভাবে আপনার জন্য। উচ্চ মাধ্যমিক(HIGHER SECONDARY) পরীক্ষায় প্রশ্নপত্রে বড় সড় রদবদল করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। HS Exam 2023 ।
সংসদ সুত্রে পাওয়া খবর অনুযায়ী, আগামী বছর অর্থাৎ ২০২৩ সালে যে সকল পরীক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবেন তাদের প্রশ্ন হবে একটি পত্রেই। তবে বিগত কয়েক বছর এই প্রশ্নপত্রের দুটি বিভাগ থাকতো যেমন টাইপ A এবং টাইপ B প্রশ্নপত্র। কিন্তু এবার সংসদ সিদ্ধান্ত নিয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবার থেকে একটি মাত্র প্রশ্নপত্র (QUESTION PAPER) রাখা হবে।
এ বিষয়ে সংসদ মারফৎ একটি নির্দেশাবলীও প্রকাশিত হয়েছে অতি সম্প্রতি। তবে বিগত কয়েক বছর পরীক্ষার্থীদের জন্য যে প্রশ্নপত্র রাখা হত তাতে টাইপ A প্রশ্ন পত্রে থাকতো ব্যাখ্যা মূলক অপেক্ষাকৃত বেশি নম্বরের প্রশ্ন এবং টাইপ B প্রশ্নপত্রে রাখা হত মাল্টিপল অর্থাৎ অব্জেক্টিভ ধর্মী প্রশ্ন। এমনকি ওই প্রশ্নগুলির উত্তর লেখার জন্য টাইপ B প্রশ্ন পত্রের সঙ্গেই দেওয়া হত উত্তর লেখার জায়গা বা অ্যান্সার শিট। কিন্তু এবার থেকে তা আর হবে না।
কিন্তু কেন এই রদ বদল, এ বিষয়ে সংসদের আধিকারিকরা জানিয়েছেন, মূলত উচ্চমাধ্যমিক স্কুলগুলির শিক্ষকদের দাবিকে প্রাধান্য দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার কারণ উত্তরপত্র দেখার সময় অনেক পরীক্ষকই শুধুমাত্র টাইপ A প্রশ্ন পত্রের উত্তর দেখেই পরীক্ষার্থীদের নম্বর শিট অর্থাৎ রেজাল্ট তৈরি করে ফেলছেন ।
এ ক্ষেত্রে টাইপ B অবজেক্টিভ প্রশ্নের উত্তরপত্রের কথা তাদের নজর এড়িয়ে যাচ্ছে। ফলস্বরুপ পরীক্ষার্থীদের নম্বরের ক্ষেত্রে বিস্তর ফারাক হওয়ার কারণে বারংবার অভিযোগের শিকার হতে হচ্ছে সংসদকে। এ বিষয়ে পরীক্ষার খাতা রিভিউ করে পরীক্ষার্থীদের প্রাপ্ত নাম্বার বাড়িয়ে নিতে নিচ্ছে। মূলত খাতা রিভিউ করার সময় পরিক্ষকদের এই গাফিলতি ধরা পড়ছে বেশির ভাগ সময়। তাই টাইপ B প্রশ্নপত্র এবার থেকে নৈব নৈব চ। অর্থাৎ এবার থেকে উচ্চ মাধ্যমিকের যাবতীয় প্রশ্ন শুধুমাত্র টাইপ A প্রশ্নপত্রতেই রাখা হবে।
তবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নয়, এবার থেকে স্কুলগুলির একাদশ শ্রেণির পরীক্ষার ক্ষেত্রেও ওই একই নিয়মের প্রশ্নপত্র রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ মারফৎ। কারণ পরীক্ষার নম্বর নিয়ে বিভ্রান্তি এড়াতেই মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে উচ্চ মাধ্যমিক কিংবা একাদশ শ্রেণির পরীক্ষায় কোনও রকম ত্রুটি বিচ্যুতি না ঘটে সেই কারণেই পর্ষদ আপাতত এই সিদ্ধান্তে উপনিত হয়েছে।
ঘরে বসে এই ব্যবসা করলে আয় হবে লক্ষ লক্ষ। এখনই শুরু করুন। New Bumber Business Idea ।
এ বিষয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সেক্রেটারি ইনচার্জ তাপস মুখোপাধ্যায় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন পত্রের বদলের প্রসঙ্গটি ঘোষণা করেছেন সম্প্রতি।
Written by- Somnath pal
চাকরি হোক কিংবা সরকারি প্রকল্প , সঠিক খবর পেতে চোখ রাখুন bongodhara.com -এ
Join Telegram Channel : Click Here
More News : Click Here
TAG- HIGHER SECONDARY#EDUCATION# QUESTION PAPER#HS# WB

.jpg)