নয়াদিল্লী : জন্মদিনে কি আর দেবো তোমায় উপহার, নয় নয় করে পেড়িয়ে গিয়েছে 66 টা বছর, এবারে 67 তম জন্ম দিবস। আসলে জন্ম দিন বলে কথা। তাও আবার খোদ দেশের সব চাইতে বৃহৎ আর্থিক সংস্থা স্টেট ব্যাঙ্ক অব (STATE BANK OF INDIA) ইন্ডিয়ার। ইতিহাস টা বিংশ শতকের 50 এর দশকে। 1955 সালে দেশের মাটিতে প্রথম আত্মপ্রকাশ করে এসবিআই(SBI) অর্থাৎ স্টেট ব্যাঙ্ক ইন্ডিয়া। জন্ম থেকে আজ পর্যন্ত একেবারে তালিকার প্রথম সারিতে রয়েছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক। দেশের মানুষের আস্থা ,বিশ্বাস, ভরসায় স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার জুড়ি মেলা ভার।
কিন্তু তাই বলে এও সম্ভব ? 67 তম জন্ম দিবসে উপহার স্বরুপ গ্রাহকদের নগদ 6000 টাকা দেবে এসবিআই(SBI)। সম্প্রতি এমনই এক চাঞ্চল্যকর খবরে তোলপাড় গোটা সোশ্যাল (SOCIAL MEDIA)মিডিয়া। ইতিমধ্যেই এই মেগা উপহারের খবরটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছে দাবানলের মতো। তবে উপহারের এই খবরে রীতিমতো চমকে গিয়েছে গোটা দেশের এসবিআইয়ের গ্রাহকরা।
ধামাকা উপহারের খবরের সত্য অন্বেষণে ঝাঁপিয়ে পড়ে গোটা দেশের একাধিক সংবাদ মাধ্যম। তাতে যা উঠে এলো তাতে চোখ কপালে ওঠার জোগাড়। এসবিআই(SBI) সুত্রে জানা গিয়েছে, এমন কোনও সিদ্ধান্ত আজ পর্যন্ত নেওয়া হয়নি। পাশাপাশি সোশ্যাল মিডিয়ার ওই উপহারের খবরটি যে সম্পূর্ণ মিথ্যা সে বিশয়েও গোটা দেশের গ্রাহকদের আশ্বস্ত করেছে এসবিআই কর্তৃপক্ষ।
কিন্তু এমন উপহারের খবর সোশ্যাল মিডিয়ায় ভাসালো কারা ? এ বিষয়ে এসবিআই(SBI) কর্তৃপক্ষ সাফ জানিয়েছে, এটি সাইবার অপরাধীদের প্রতারনার নতুন ছক। যদি কেউ এই ছকে পা দেন তাহলে ওই গ্রাহকের অ্যাকাউন্ট নিমেষের মধ্যে ফাঁকা হয়ে যাবে। গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে টাকা হাতাতেই সাইবার অপরাধীরা প্রতারনার এই নতুন পন্থা অবলম্বন করেছে বলে স্পষ্ট জানিয়েছে স্টেট ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
মূলত ধামাকা উপহারের এই খবরটি সোশ্যাল মিডিয়ায় ভাসিয়ে পাশাপাশি সাধারণ গ্রাহকদের প্রলোভন দেখিয়ে অ্যাকাউন্টের যাবতীয় তথ্য হাতাতে এই কারসাজি করেছে সাইবার অপরাধীদের প্রতারণা চক্র। যদি কোনও গ্রাহক প্রতারণা চক্রের প্রলোভনের ফাঁদে পা দিয়ে তার অ্যাকাউন্টের তথ্য দিয়ে দেন তাহলে আর রক্ষা নেই। মুহূর্তেই ওই গ্রাহকের অ্যাকাউন্ট(ACCOUNT) ফাঁকা হয়ে যাবে নিশ্চিত বলে জানানো হয়েছে এসবিআই(SBI) মারফৎ।
HS Exam 2023: ২০২৩ উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে বিরাট ঘোষণা । এক্ষুনি জেনেনিন।
এ বিষয়ে গ্রাহকদের আশ্বস্ত করে এসবিআই কর্তৃপক্ষ জানিয়েছে, কেউ ওই ভুয়ো খবরে কান দেবেন না। তবে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সাইবার শাখার গোয়েন্দা আধিকারিকরা। তাই সময় থাকতে এখনই সাবধান ও সতর্ক হন। না হলে নিমেষেই ফাঁকা হয়ে যাবে আপনার এসবিআইয়ের আকাউন্ট।
Written by- Somnath Pal.
চাকরি হোক কিংবা সরকারি প্রকল্প , সঠিক খবর পেতে চোখ রাখুন bongodhara.com -এ
Join Telegram Channel : Click Here
More News : Click Here
TAG- SBI# CYBER CRIME# SOCIAL MEDIA#ACCOUNT# STATE BANK OF INDIA

.jpg)