টেট প্রার্থীদের জন্য ফের বিরাট বড়ো সুসংবাদ। রাজ্যে ফের নয়া করে টেট পরীক্ষার সবুজ সংকেত দিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের (WBBPE) নব নিযুক্ত সভাপতি শ্রী গৌতম বাবু। দীর্ঘদিন ধরে অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে চলেছে টেট পরীক্ষা ২০২২ (WB Tet Exam 2022)। শেষ বারের মতো প্রাইমারি টেট পরীক্ষার জন্য ফর্ম ফিলাপ করা হয় ২০১৭ সালে ( Tet 2022) ।দীর্ঘ ৫ বছরের পর ফের রাজ্যে নয়া করে প্রাইমারি টেট (Primary Tet) ফর্ম ফিলাপ নেওয়ার জোরকদমে প্রস্তুতি চলছে প্রাথমিক শিক্ষা পর্ষদ কর্তৃক।
আমরা প্রায় সকলে অবগত, রাজ্য প্রাইমারি শিক্ষা পর্ষদের নব নিযুক্ত সভাপতি হিসাবে চেয়ারে বসেছেন মাননীয় গৌতম বাবু। এর আগে আগে সভাপতি ছিলেন মাননীয় মানিক বাবু। গত কিছুদিন আগে প্রাইমারি নিয়োগ সংক্রান্ত দূর্নীতির কারতে মানিক বাবুকে পদ থেকে সরিয়ে নয়া সভাপতি হিসাবে চেয়ারে বসেন মাননীয় গৌতম বাবু। শুধু তাই নয়, তিনি দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে ঘোষণা করেন যে, এবার থেকে রাজ্যে প্রতিবছর প্রাইমারি টেট পরীক্ষা (Primary Tet) নেওয়া হবে। যা টেট প্রার্থীদের জন্য বিরাট খুশির খবর হিসেবে চিন্তিত হয়েছে।
ইতিমধ্যে জানা গিয়েছে, গৌতম বাবুর ঘোষণা শুধু মুখে বলা শব্দের ইতিহাস নয়।ইতিমধ্যে তার বাস্তব প্রতিফলন শুরু হয়েছে। ইতিমধ্যে পরবর্তী টেট পরীক্ষার প্রস্তুতি নিয়ে তৎপর প্রাথমিক শিক্ষা পর্ষদ। এদিকে রাজ্যের জেলায় জেলায় শুরু হয়েছে প্রস্তুতির পালা। পরবর্তী টেট পরীক্ষার জন্য ইতিমধ্যে জেলায় জেলায় টেট প্রার্থীদের জন্য ভেন্যু ও সেন্টারের বিষয়ে পরিকল্পনার জন্য নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ আর শুধু তাই নয়, ভেন্যু সহ কতজন প্রার্থীর পরীক্ষা দিতে পারবে তার সংখ্যাও চাওয়া হয়েছে ৯ সেপ্টেম্বরের মধ্যে (9 September)। সংশ্লিষ্ট নির্দেশ চাকরি প্রার্থীদের কাছে সবুজ সংকেত তৈরি করেছে।
প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির দায়িত্বে বসার পরেই বেশ কয়েকটি ভালো পদক্ষেপ নিয়েছে বর্তমান সভাপতি। এখন থেকে প্রাথমিক টেট প্রার্থীরা খুব সহজেই তাদের সমস্যা প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে পৌঁছাতে পারবে। যে কোনো সমস্যার কথা সরাসরি জানাতে পারবে প্রাথমিক শিক্ষা পর্ষদে। এর জন্য তৈরি করা হয়েছে গ্রিভেন্স সেল। শুধু তাই নয় অফিসিয়াল ওয়েবসাইট (WBBPE) গিয়ে সরাসরি সমস্যা উল্লেখ করতে পারবে টেট প্রার্থীরা।
বাড়িতে বসেই প্রচুর টাকা কামাতে চান? তাহলে চট পট চোখ বুলিয়ে নিন।New Business Idea।
এদিকে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত বেশ কিছু জট তৈরি হয়েছে।বহু প্রার্থী রয়েছে যারা টেট পাশ করেও চাকরি পায়নি। জায়গায় জায়গায় আন্দোলন লক্ষ্য করা যাচ্ছে। একাধিক নিয়োগ সংক্রান্ত বেনিয়ম লক্ষ্য করা গেছে প্রাথমিক শিক্ষক নিয়োগে। তবে টেট প্রার্থীদের জন্য ভালো খবর হলো যে, ইতিমধ্যে রাজ্য সরকারও এই সমস্ত জট শীঘ্রই সমাধান করতে চাইছে। যা নয়া টেট পরীক্ষার জন্য সবুজ সংকেত প্রদান করে।
আরও পড়ুন: রাজ্যে অষ্টম শ্রেণিতে পড়লে মাসিক 1000 টাকা। WB Govt New Scheme ।
তবে যদিও প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) কর্তৃক এখনো কোনো অফিসিয়াল নোটিশ প্রকাশ করে জানানো হয়নি তবে নব নিযুক্ত সভাপতির নানা পদক্ষেপ যা স্পষ্ট করে যে, প্রাথমিক শিক্ষা পর্ষদ নয়া টেট পরীক্ষা নিয়ে খুবই তৎপর। পর্ষদের কার্যক্রম, যা সরাসরি নয়া টেট পরীক্ষার প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে। তবে এখনো পর্যন্ত জানা যায়নি কবে বিজ্ঞপ্তি প্রকাশ করবে বা কবে আবেদন গ্রহন শুরু করা হবে। পরবর্তী সংশ্লিষ্ট নিয়োগ সম্পর্কে কোনো আপডেট আসলে তা আমাদের bongodhaara.com এর পেজে জানানোর চেষ্টা করা হবে।
সরকারি চাকরি হোক কিংবা জনমুখি প্রকল্প , খবর পেতে চোখ রাখুন bongodhara.com-এ
Join Telegram Channel : Click Here
More News : Click Here

%20(1).jpg)