সুসংবাদ! ফ্রীতে চিকিৎসা করতে নয়া প্রকল্পের ঘোষণা। বিপদের আগেই জেনেনিন। Sarkari Prakalpo।

নয়াদিল্লী- কথায় বলে স্বাস্থ্যই সম্পদ। ভালো স্বাস্থ্যের পিছনে ছুটে বেড়াই সবাই। শরীরে রোগ বাসা বাধলে তো আর কথায় নেই। ভালো মানের উন্নত চিকিৎসা চাই.. ই  চাই। কিন্তু ভালো চিকিৎসা করাতে অনেক টাকার প্রয়োজন। প্রশ্ন একটাই টাকা জোগাবে কে? তবে চিন্তার কোনও কারণ নেই। এবার দেশের সরকারি চিকিৎসা কেন্দ্রের পাশাপাশি নামি দামি বেসরকারি চিকিৎসা কেন্দ্রেও চিকিৎসার জন্য যাবতীয় খরচ বহন করবে সরকার।  



রাজ্য তথা দেশের মানুষের স্বাস্থ্য পরিসেবায় ইতিমধ্যেই উদ্যোগী কেন্দ্র রাজ্য দুই সরকারই। ঠিক যেমনটা রাজ্যের স্বাস্থ্য সাথী(sastha sathi)  প্রকল্পই হোক কিংবা ন্যায্য মুল্যের ওষুধের দোকান অথবা কেন্দ্র সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্প। উদ্দেশ্য একটাই, প্রান্তিক অর্থাৎ গরীব,মধ্যবিত্ত মানুষ কে উন্নত স্বাস্থ্য পরিষেবা বিনামুল্যে পৌঁছে দেওয়া। 


ইতিমধ্যেই রাজ্য সরকার দ্বারা চালু হওয়া স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধা পাচ্ছেন গোটা রাজ্যের  মানুষ। তবে এই প্রকল্প নিয়ে অভিযোগের সীমা নেই। এর পাশাপাশি বিগত কয়েক বছর আগেই কেন্দ্রের মোদী সরকার দেশের মানুষের স্বাস্থ্য পরিসেবায় চালু করেছেন বিনামুল্যে আয়ুষ্মান(ayusman bharat) ভারত প্রকল্প। এই প্রকল্পের আওতায় রয়েছে ন্যায্য মূল্যে ওষুধের পাশাপাশি বিনা মূল্যে দেশের যে কোনও সরকারি চিকিৎসা কেন্দ্রে উন্নত মানের চিকিৎসা উন্নত চিকিৎসা পরিষেবা। তবে এর জন্য আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড থাকতে হবে। 


তবে শুধু উন্নত চিকিৎসা, ন্যায্য মূল্যে ওষুধই নয় আয়ুষ্মান প্রকল্পের আওতায় সাধারণ মানুষের স্বাস্থ্য বিমার(health insurance) মতো গুরুত্বপূর্ণ বিষয়টিতে নজর দিয়েছে কেন্দ্র সরকার। 


তবে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় শুধুমাত্র এ রাজ্যের ক্ষেত্রে নাম ধরে অল্প সংখ্যক বেসরকারি হাসপাতালে চিকিৎসা পাচ্ছেন রাজ্যের মানুষ। এই প্রকল্পের আওতার বাইরে রয়েছে অ্যাপোলো, আমরি কিংবা রুবি, ডিসানের মতো নামি দামি বেসরকারি চিকিৎসা কেন্দ্র গুলি।


কিন্তু কেন্দ্র সরকার দ্বারা চালু হওয়া আয়ুষ্মান প্রকল্পের আওতায় দেশের নামি দামি বেসরকারি হাসপাতাল গুলিকেও যুক্ত করা হয়েছে ইতিমধ্যেই। স্বভাবতই অ্যাপোলো, কিংবা আমরি অথবা রুবির বেসরকারি হাসপাতাল গুলিতে এবার থেকে বিনা মূল্যে অর্থাৎ নিখরচায় চিকিৎসার সুযোগ পাবেন দেশের প্রতিটি নাগরিক।  কিন্তু কেন্দ্র রাজ্য যৌথ উদ্যোগে আয়ুষ্মান প্রকল্পে দেশের সরকারি- বেসরকারি নামি- বেনামী সকল চিকিৎসা প্রতিষ্ঠান কে যুক্ত করা হয়েছে বলে জানা গিয়েছে।  



আপাতত গোটা দেশের প্রায় ৩১ টি রাজ্যে এই প্রকল্পটি  চালু করতে চাইছে কেন্দ্র সরকার। এর জন্য প্রাথমিক স্কুটনির কাজ ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে বলে জানা গিয়েছে সরকারি সুত্রে। কিন্তু পশ্চিমবঙ্গ, দিল্লি,  ওড়িশার মতো রাজ্য গুলি আপাতত এই প্রকল্প নিজেদের রাজ্যে চালু করতে বাধ সেধেছে বলে জানা গিয়েছে। তার কারণ কেন্দ্র সরকারের তরফে জানানো হয়েছে, কেন্দ্র সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পের পরিবর্তে নতুন করে  শুধুমাত্র আয়ুষ্মান নাম দিয়ে প্রকল্প চালু করে তার সঙ্গে দেশের সব রাজ্যগুলির স্বাস্থ্য প্রকল্প গুলি জুড়ে দিয়ে এক সঙ্গে চালু করার মতো বিষয়টি। তার জেরেই এই প্রকল্প নিয়ে কেন্দ্র- রাজ্য বিরোধ বেঁধেছে জোর কদমে। 


আপাতত  কেন্দ্র সরকারের এই আয়ুষ্মান প্রকল্পের সঙ্গে নিজেদের নাম জড়াতে রাজী নয় তথাকথিত রাজ্যের সরকার। অবশ্য এক ধাপ এগিয়ে কেন্দ্রের তরফে এ বিষয়ে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে,  আয়ুষ্মান প্রকল্পের যে কার্ডটি গ্রাহক কে ইস্যু করা হবে সেই কার্ডের ওপর কেন্দ্র- রাজ্য দুই সরকারের লোগো দেওয়া থাকবে। কারণ প্রকল্পটি যৌথ উদ্যোগেই চালানো হবে বলে জানানো হয়েছে কেন্দ্র সরকারের তরফে। 


সব শেষে যে কথাটি বলা যেতে পারে যদি কেন্দ্র- রাজ্য এই বিরোধ আপাতত হিম ঘরে যায় তবেই এই প্রকল্পের সুবিধা পেতে পারেন এ রাজ্য সহ গোটা দেশের মানুষ। তবে প্রকল্পের কাজ ইতিমধ্যেই জোরকদমে চলছে বলে জানা গিয়েছে কেন্দ্র সরকার-র বিশেষ সুত্র মারফৎ। এরইমধ্যে গোটা দেশের বেশ কয়েকটি রাজ্য মিলিয়ে প্রায় ১৫ কোটি মানুষ কে এই  আয়ুষ্মান কার্ড ইস্যু করা হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: রাজ্যে অষ্টম শ্রেণিতে পড়লে মাসিক 1000 টাকা। WB Govt New Scheme ।

চাকরি হোক কিংবা সরকারি প্রকল্প , সঠিক খবর পেতে চোখ রাখুন bongodhara.com -এ 


Join Telegram Channel : Click Here


More News : Click Here

tag- ayusman bharat# health# swastha sathi# govt#wb