কলকাতা : নয় নয় করে প্রায় ৭০ টির ওপর। প্রকল্পের তালিকাটা বেশ লম্বা। রাজ্যের মানুষের আর্থ সামাজিক উন্নতির লক্ষ্যে ইতমধ্যেই একাধিক জনমুখি প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২১ -এ তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসার কিছুদিনের মধ্যেই গোটা রাজ্যের মানুষের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে স্বাস্থ্য সাথী (SWASTHA SATHI) প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই গোটা রাজ্যের সাধারণ মানুষ স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধাও পাচ্ছেন সরকারি নিয়ম মতো। একেবারে শুরু থেকে পায়ের নখ হইতে মাথার চুল পর্যন্ত স্বাস্থ্যের চিকিৎসার ক্ষেত্রে এই প্রকল্পের সুবিধা মিলেছে পুরোদস্তুর।
তবে প্রকল্পের সঠিক বাস্তবায়নের ক্ষেত্রে অভিযোগের ঝুলিও যে সমান ভাবে পূরণ হয়েছে তা গ্রাম বাংলায় কান পাতলে শোনা যাবে স্পষ্ট। তবে এই অভিযোগের তির সব থেকে বেশি রাজ্যের বেসরকারি হাসপাতাল গুলির দিকে। তাই প্রকল্পটি সঠিক ভাবে পরিচালনার ক্ষেত্রে মাঝে মধ্যেই একাধিক বার আপডেট(UPDATE) করা হয় রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ।
সম্প্রতি স্বাস্থ্য সাথী কার্ডের আওতায় চিকিৎসা ব্যবস্থা পাওয়ার ক্ষেত্রে এমনই একটি গুরুত্ব পূর্ণ সিদ্ধান্ত নেওয়া হল রাজ্য স্বাস্থ্য(HEALTH DEPARTMENT) দফতর মারফৎ। এ বিষয়ে রাজ্য স্বাস্থ্য দফতরের তরফ থেকে ইতিমধ্যেই জেলায় জেলায় সরকারি এবং বেসরকারি হাসপাতাল অর্থাৎ নার্সিং হোম(NURSING HOME) গুলিতে একটি নির্দেশিকাও পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে গোটা রাজ্যের যে সকল মানুষরা ইতিমধ্যেই স্বাস্থ্য সাথী কার্ড পেয়েছেন তাদের ক্ষেত্রে রাজ্য স্বাস্থ্য দফতরের নতুন এই আপডেট ভালো ভাবে জেনে নেওয়া বিশেষ প্রয়োজন। না হলে চিকিৎসা করাতে গিয়ে নার্সিং হোম গুলি থেকে ওই সকল মানুষদের ফিরতে হবে বিনা চিকিৎসায়।
তাহলে আসুন এক নজরে দেখে নেওয়া যাক রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ স্বাস্থ্য সাথী কার্ডের গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে(SWASTHA SATHI NEW UPDATE) :
রাজ্য স্বাস্থ্য দফতর সুত্রে পাওয়া তথ্য অনুযায়ী, এবার থেকে রাজ্যের বেসরকারি হাসপাতাল গুলিতে হার্নিয়া, হাইড্রোসিল, এবং দাঁতের চিকিৎসার ক্ষেত্রে কোনরকম চিকিৎসার সুযোগ পাবেন না স্বাস্থ্য সাথী কার্ডের গ্রাহক বা উপভোক্তারা। নতুন নিয়মে এবার থেকে এই ধরণের রোগের ক্ষেত্রে ওই ব্যক্তিকে সরকারি হাসাপাতালেই চিকিৎসা করাতে হবে পুরোদস্তুর। পাশাপাশি অত্যন্ত জটিল রোগের চিকিৎসা ছাড়া বাকি চিকিৎসা এবার থেকে সরকারি হাসপাতালেই করাতে হবে স্বাস্থ্য সাথী গ্রাহকদের।
তৃণমূল জামানায় সরকারি চাকরি হয়েছে! তাদের মহা বিপদ। জানুন কাদের ও কেন - WB Govt Job।
এছাড়াও ক্যানসার রোগের ক্ষেত্রেও নার্সিং হোম বা বেসরকারি হাসপাতালের বদলে সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে হবে। তবে মুখের ক্যানসারে অস্ত্রোপচার বা অপারেশনের ক্ষেত্রে বেসরকারী হাসপাতাল গুলিতে স্বাস্থ্য সাথী কার্ডের আওতায় চিকিৎসার সুযোগ পাবেন রোগীরা। পাশাপাশি দাঁতের রোগের চিকিৎসার ক্ষেত্রে দুর্ঘটনা জনিত কারণে অপারেশন ব্যতিরেখে বাদবাকি চিকিৎসা এবার থেকে সরকারি হাসপাতালেই করাতে হবে। এমনকি সাধারণ দাঁতের অসুখের ক্ষেত্রে স্বাস্থ্য সাথী কার্ড থাকলেও বেসরকারি হাসপাতালে কোনও রকম চিকিৎসার সুযোগ আর মিলবে না বলেই জানানো হয়েছে রাজ্য স্বাস্থ্য দফতরের ওই নতুন নির্দেশিকায়।
মাত্র কয়েক হাজারে ব্যবসা শুরু করে, মাসে লাখ লাখ টাকা আয় করুন। New Business Idea ।
চাকরি হোক কিংবা সরকারি প্রকল্প , সঠিক খবর পেতে চোখ রাখুন bongodhara.com -এ
Join Telegram Channel : Click Here
More News : Click Here
written by- Somnath Pal.
TAG- #SWASTHA SATHI#NURSING HOME#HOSPITAL#CANCER#DENTAL#HEALTH#WB#UPDATE

.jpg)