লক্ষীর ভান্ডার নিয়ে বিরাট সুসংবাদ, এখনই বিস্তারিত পড়ুন -WB Lakshmi Bhandar Update

 মমতা সরকার শুধু নামে নয় কাজেও রাজ্যের জনগণের প্রতি মায়া ও মমতা রয়েছে। তাই তো রাজ্যের জনগণের জন্য একের পর এক অভিনব প্রকল্প নিয়ে আসছে মমতা ময়ী সরকার। ছেলে থেকে বুড়ো, মেয়ে থেকে বুড়ী সকলের জন্য প্রচুর অভিনব প্রকল্প চালু করেছেন বর্তমান সরকার। ছাত্র ছাত্রীদের জন্য নানা রকম স্কলারশিপ, মেয়েদের জন্য কন্যাশ্রী, রুপশ্রী ও লক্ষীর ভান্ডার সহ আরও বহু প্রকল্প এছাড়াও বয়স্কদের জন্য রয়েছে পেনসন স্কিম। এককথায় বলে শেষ করা যাবেনা বর্তমান সরকারের প্রকল্পের নাম। এছাড়াও দুই জনপ্রিয় সরকারি প্রকল্প স্বাস্থ্য সাথী ও লক্ষীর ভান্ডার। WB Lakshmi Bhandar Update 2022 ।



আপনি বা আপনার পরিবারে যদি কারো লক্ষীর ভান্ডার প্রকল্পে নাম থেকে থাকে তাহলে আপনার জন্য বিরাট সুখবর। লক্ষীর ভান্ডার নিয়ে দীর্ঘ জট কাটতে চলেছে। শুধু সরকারি চাকরি নয় রাজ্যের সরকারি প্রকল্পে রয়েছে নানা রকম কারচুপি।  জনপ্রিয় লক্ষীর ভান্ডার নিয়ে বিভিন্ন জেলা শাসক অফিস থেকে প্রকল্পের কারচুপি নিয়ে রিপোর্ট করা হয়ে থাকে। বিভিন্ন অযোগ্য মহিলা নানা ভাবে প্রকল্পের কারচুপি করে লক্ষীর ভান্ডারের টাকা পেতে থাকে বেশ কয়েক মাস থেকে। এবার সেই ভুয়ো মহিলাদের চিহ্নিত করা শুরু করে রাজ্য সরকার। 


গত মাস থেকে এই সমস্ত কারচুপি রুখতে রাজ্য সরকারের স্পেশাল টিমের মাধ্যমে প্রায় 12 টি প্রক্রিয়ার ভেরিফিকেশন করা শুরু করে। এও জানানো হয়েছে, যে সমস্ত অযোগ্য মহিলা এখনে পর্যন্ত প্রকল্পের সুবিধা পাচ্ছে তা শীঘ্রই বন্ধের লক্ষ্যে তৎপর রাজ্য সরকারের সংশ্লিষ্ট কাজে নিযুক্ত আধিকারিক গন। তবে লক্ষীর ভান্ডারের সেই যাচাই প্রক্রিয়া অবশেষে শেষ হলো। অবশেষে ফের লক্ষীর ভান্ডারের টাকা পেতে চলেছে রাজ্যের সমস্ত যোগ্য মহিলা। তবে অযোগ্য মহিলারা টাকা পাবে কিনা তা এখনো জানা যায়নি। 

60 শতাংশ নম্বর পেলে পাবেন 12-50 হাজার টাকা,এখনই আবেদন করুন টাটা স্কলারশিপে- Tata Scholarship 

গত কয়েক দিন আগে সুত্র মারফত পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছিল যে, সেপ্টেম্বর মাসের বা চলতি মাসের প্রথম 15 দিনের মধ্যে সকলে টাকা পেয়ে যাবে কিন্তু ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হতে বিলম্ব হলে তা পিছিয়ে পরে। আজ 15 সেপ্টেম্বর সমস্ত লক্ষীর ভান্ডার প্রকল্পের আওতায় আসা মহিলাদের জন্য সুসংবাদ আসলো। আজ থেকে শুরু হলো লক্ষীর ভান্ডারের টাকা দেওয়া। জানা গিয়েছে ইতিমধ্যে অনেকের ব্যাংক একাউন্টে টাকা ঢুকে গিয়েছে তবে বাকিদের একাউন্টে খুব শীঘ্রই টাকা ঢুকতে চলেছে। পুজো আগেই লক্ষীর ভান্ডারের টাকা পেয়ে যাবে সকলে।কিন্তু এও বলা হচ্ছে যে টাকা ঢোকার কোনো সঠিক তারিখ বলা যাবে না। তবে চলতি মাসের শেষের মধ্যে সকলে টাকা পেয়ে বলে জানা গিয়েছে। 

 

WB RECRUITMENT : চাকরি এবার দুয়ারে ! কিভাবে আবেদন করবেন, জেনে নিন এখনই

তবে অযোগ্য মহিলা আদৌও টাকা পাবে কিনা তা এখনো স্পষ্ট জানা যায়নি। এই মাসের মধ্যে পেমেন্ট না আসলে বোঝা যাবে ভেরিফিকেশন টিম কতটা কাজ করেছে। অযোগ্য মহিলাদের জন্য এটি খারাপ খবর হলেও যোগ্য মহিলাদের জন্য সুসংবাদ। 


চাকরি হোক কিংবা সরকারি প্রকল্প , সঠিক খবর পেতে চোখ রাখুন bongodhara.com -এ 


Join Telegram Channel : Click Here


More News : Click Here