পৌরসভায় প্রচুর গ্রুপ সি চাকরিতে নিয়োগের বিজ্ঞপ্তি- WB Municipality Job Reqruitment

ওয়ার্ড ভিত্তিক রাজনীতি করলে কিংবা কাউন্সিলরের কাছের লোক হলে পুরসভায় চাকরি জুটিয়ে নিতে পারতেন অনেকে। কিন্তু এখন সে গুড়ে বালি, কারণ সরকারি বিভিন্ন দফতর হোক কিংবা রাজনীতির আখড়া পুরসভায়, চাকরির ক্ষেত্রে স্বচ্ছতা আনতে বেশ কয়েক বছর আগে থেকেই সার্ভিস কমিশন চালু করেছে সরকার। বর্তমানে মিউনিসিপ্যাল(municipal service commission) সার্ভিস কমিশনের আওতায় উপযুক্ত যোগ্যতার ভিত্তিতে রীতিমতো পরীক্ষা দিয়ে পুরসভায় চাকরি করতে হবে। রাজ্যের তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর চালু হয়েছে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। কিন্তু সার্ভিস কমিশন চালু হলেও বিগত দু বছর যাবত থমকে ছিল যাবতীয় নিয়োগ প্রক্রিয়া। ফের তা চালু হয়েছে । গত কয়েকদিন আগেই কলকাতা (kolkata municipality) কর্পোরেশন মারফৎ কর্মী নিয়োগের(recruitment) বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তবে প্রথা এবং নিয়মবিধি মেনে এই নিয়োগ প্রক্রিয়ার দেখভালের দায়িত্বে রয়েছে রাজ্য মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। 



সম্প্রতি কলকাতা কর্পোরেশন মারফৎ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্য অনুসারে  উল্লেখিত পদের ক্ষেত্রে রাজ্যের যে কোনও প্রান্তের কর্ম প্রার্থীরা আবেদন করতে পারবেন। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের সরাসরি নিয়োগ করা হবে কলকাতা কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন একাধিক দফতরে। তাহলে আসুন চটপট চোখ বুলিয়ে নেওয়া যাক নিম্নলিখিত প্রতিবেদনটিতে 


এবার জেনে নেওয়া যাক আবেদন পদ্ধতি সম্পর্কে :  

উল্লেখিত পদে আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট দফতরের ওয়েব সাইটে (www.mscwb.org) গিয়ে অনলাইনে আবেদন পত্র সংগ্রহ করতে হবে।  আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে প্রার্থীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ দিয়ে এবং সাম্প্রতিক সময়ের রঙিন ছবি সেঁটে  আবেদন পত্রটি সংশ্লিষ্ট দফতরের ইমেল (aqme_eh@kmcgov.in) মারফৎ পাঠাতে হবে। 


এক্ষেত্রে বিজ্ঞপ্তি প্রকাশের ২১ দিনের মধ্যে আবেদন পত্র পাঠাতে হবে সংশ্লিষ্ট দফতরে।  


প্রয়োজনীয় ডকুমেন্টস :

১। আঁধার কার্ড

২। বাসস্থানের প্রমান পত্র

৩। বয়সের প্রমান পত্র

৪। জাতিগত সংশাপত্রের প্রমান পত্র 

৫। প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র 

৬। সাম্প্রতিক সময়ের পাসপোর্ট সাইজের ছবি

৭। শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র ,ইত্যাদি। 


 এরপর জেনে নেওয়া যাক নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে :

এক্ষেত্রে আবেদন পত্র শর্ট লিস্টিং করে প্রার্থীদের ডেকে নেওয়া হবে ইন্টার্ভিউয়ের জন্য। তারপর জমা দেওয়া সকল নথি পত্র ভেরিফিকেশন করে চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে। 


প্রথমে আসি শূন্য পদ সম্পর্কে :

১. পদের নাম- সিনিয়র প্রজেক্ট অফিসার (SENIOR PROJECT OFFICER)

শূন্যপদ- ৩ টি (উল্লেখিত পদের ক্ষেত্রে দুটি সাধারণ ক্যাটাগরি, একটি তপশীলি জাতীর প্রার্থীর জন্য সংরক্ষিত )

 মাসিক বেতন- ৪২,০০০ টাকা  

আবেদনের ক্ষেত্রে বয়স সীমা - আবেদনকারীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত আসনের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে। 

শিক্ষাগত যোগ্যতা - আবেদকারী প্রার্থীকে সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরিবেশ বিদ্যা/সিভিল/প্ল্যানিং/কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং- এর ওপর ডিগ্রি ধারী হতে হবে। পাশাপাশি কম্পিউটার বিষয়ে দক্ষ হতে হবে।


২. পদের নাম - প্রোজেক্ট অফিসার টেকনিক্যাল (PROJECT OFFICER TECHNICAL) 

শূন্য পদ- ১ টি

বয়স- আবেদনকারীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত আসনের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে। 

মাসিক বেতন - ৩৫,০০০ টাকা 

শিক্ষাগত যোগ্যতা - আবেদকারী প্রার্থীকে সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরিবেশ বিদ্যা/সিভিল/প্ল্যানিং/কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং- এর ওপর ডিগ্রি ধারী হতে হবে। পাশাপাশি কম্পিউটার বিষয়ে দক্ষ হতে হবে।


৩. পদের নাম- প্রোজেক্ট অ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর 9PROJECT ASSOCIATE ADMINISTRATOR )

শূন্যপদ- ১ টি

বয়স - আবেদনকারীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত আসনের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে। 

মাসিক বেতন - ৩৫,০০০ টাকা

শিক্ষাগত যোগ্যতা - আবেদকারী প্রার্থীকে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে এমবিএ ডিগ্রি ধারী হতে হবে। 


৪. পদের নাম -  প্রোজেক্ট অ্যাসোসিয়েট (PROJECT ASSOCIATE)

শূন্যপদ- ১ টি

বয়স- আবেদনকারীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত আসনের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে। 

মাসিক বেতন- ৩৫,০০০ টাকা

শিক্ষাগত যোগ্যতা - আবেদকারী প্রার্থীকে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্সে এমসিএ/বি টেক ডিগ্রি ধারী হতে হবে। 


৫. পদের নাম -  ডাটা এন্ট্রি অপারেটর (DATA ENTRY OPERATOR)

শূন্যপদ- ৩ টি

বয়স- আবেদনকারীর বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত আসনের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে। 

মাসিক বেতন- ১১,০০০ টাকা

শিক্ষাগত যোগ্যতা -গ্রেজুয়েট পাশ সঙ্গে আবেদকারী প্রার্থীকে  কম্পিউটার বিষয়ে দক্ষ হতে হবে। 

Official Notice : Download 

written by- Somnath Pal. 


চাকরি হোক কিংবা সরকারি প্রকল্প , সঠিক খবর পেতে চোখ রাখুন bongodhara.com -এ 


Join Telegram Channel : Click Here


More News : Click Here

TAG- #kolkata #wb job #kmc #job news