নিজের জীবন কে ভালবাসেন না এমন মানুষ বোধ হয় খুঁজে পাওয়া মুশকিল। ঠিক তাই। কারণ মানুষের জীবনে দুর্ঘটনা কখনও বলে আসেনা। তাই নিজের অথবা পরিবারের বাকি সদস্যদের জীবনকে আর্থিক ভাবে সুরক্ষিত রাখতে গোটা পৃথিবীর বেশিরভাগ মানুষই বেছে নেন জীবন বিমার মতো একাধিক পলিসি কে। কিন্তু বাজারে নানা কোম্পানির বিমা সংস্থা থাকলেও দেশের বেশিরভাগ মানুষ কিন্তু এলআইসিকেই(LIC) বেশি নিরাপদ বলে মনে করেন। দেশের প্রান্তিক কিংবা শহরাঞ্চলের মানুষের জীবনকে সুরক্ষিত এবং নিরাপদ করতে এল আই সির জুড়ি মেলা ভার। এখনও পর্যন্ত বিমার ক্ষেত্রে যে নামটি একেবারে প্রথম সারিতে অবস্থান করছে সেটি হল এলআইসি অর্থাৎ লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়া(LIFE INSURANCE CORPORATION OF INDIA) ।
আসলে এলআইসি(LIC) বলে কথা। গোটা দেশের সবচাইতে বৃহৎ জীবন বিমা সংস্থা। তাই হাজার রকম প্ল্যান। কখনও এটা তো কখনও সেটা। বিমার ক্ষেত্রে ইতিমধ্যেই কয়েক হাজার বিমা প্ল্যান বা পলিসি নিয়ে হাজির হয়েছে এলআইসি। দেশের গরীব বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত মানুষের জীবনকে অর্থনৈতিক ভাবে সুরক্ষিত করতে অতি সম্প্রতি এলআইসি-র তরফ থেকে একটি(NEW PLAN LAUNCH FROM LIC) মহা প্ল্যান নিয়ে আসা হয়েছে বাজারে।
কিন্তু কি সেই পলিসি বা প্ল্যান যা নিয়ে ইতিমধ্যেই গোটা দেশে হইচই শুরু হয়েছে ?
গত কয়েকদিন আগে ভারতীয় জীবন বিমা কর্পোরেশনের তরফ থেকে যে প্ল্যান বা পলিসিটি বাজারে লঞ্চ করা হয়েছে সেটি হল এলআইসি মিউচুয়াল ফান্ড(MUTUAL FUND SCHEME) স্কিম। এই এই পলিসিটি সরাসরি শেয়ার বাজারের সঙ্গে যুক্ত। এক্ষেত্রে বিনিয়োগকারীরা যদি দীর্ঘমেয়াদী বিনিয়োগ করেন তাহলে মোটা অঙ্কের রিটার্ন দেবে টা আর বলার অপেক্ষা রাখেনা। পাশাপাশি মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ এবং রিটার্নের টাকা সম্পূর্ণ করমুক্ত অর্থাৎ ট্যাক্স (TAX FREE)ফ্রি।
বাজারের সঙ্গে এই মিউচুয়াল ফান্ডের কি সম্পর্ক ?
এল আই সির এই মিউচুয়াল ফান্ড টি শেয়ার বাজারের ইক্যুইটি শেয়ারের সঙ্গে সম্পর্ক যুক্ত। এতে দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করলে আমানতকারিরা ভবিষ্যৎ জীবনে বড় টাকার তহবিল গড়তে পারেন খুব সহজেই। আমানতের ১৫ গুণ টাকা রিটার্ন পাওয়া যাবে। এই টাকা সম্পূর্ণ করমুক্ত । পলিসি চলাকালীন ২০ বছরে একবার কিংবা এসআইপি (SIP) অথবা ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগের মাধ্যমে টাকা জমা করে মেয়াদ শেষে মোটা টাকা রিটার্ন পাওয়া যাবে। এই পলিসির আওতায় দেশ বিদেশের বহু নামী দামি সংস্থার শেয়ার রয়েছে সরাসরি। ফলে এই স্কিমে টাকা রিটার্নের ক্ষেত্রে বাজার সাপেক্ষ ঝুঁকির পরিমাণ অনেকটাই কম।
মাত্র 2 হাজার টাকা ইনভেস্ট করে মাসে আয় করুন 30-40 হাজার টাকা। জানুন বিস্তারিত
তাহলে দেখে নেওয়া যাক রিটার্নের পরিমাণ কত ?
যদি কোনও বিনিয়োগকারী ২০ বছরের জন্য ১ লক্ষ টাকা এলআইসি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন তাহলে তিনি ১৪.৫ শতাংশ হারে ২০ বছর রিটার্ন পাবেন ১৫. ৪৩ লক্ষ টাকা। তাহলে টাকা বৃদ্ধির পরিমাণ ৯৪ শতাংশ। ভালো রিটার্নের ক্ষেত্রে এবং ঝুঁকি এড়াতে এল আই সি মিউচুয়াল ফান্ডে দীর্ঘ মেয়াদি বিনিয়োগ করা যেতেই পারে।
written by - Somnath Pal.
চাকরি হোক কিংবা সরকারি প্রকল্প , সঠিক খবর পেতে চোখ রাখুন bongodhara.com -এ
Join Telegram Channel : Click Here
More News : Click Here
TAG- #LIC #INVESTMENT #MUTUAL FUND #INCOME TAX

.jpg)